জামালপুর সদর – angortv.com

তিন কেন্দ্রে ৯৮ শতাংশ ভোট পড়ার সত্যতা মিলেছে, আবার ভোটের নির্দেশ
জামালপুর সদর উপজেলার তুলসীরচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনটি কেন্দ্রে গড়ে ৯৮ শতাংশ ভোট পড়া, ব্যালট পেপার খোয়া যাওয়া ও নতুন করে ফলাফল প্রস্তুত করার অভিযোগের সত্যতা পেয়েছে নির্বাচন কমিশনের (ইসি) তদন্ত কমিটি। এ কারণে তিনটি কেন্দ্রে আবার ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে ইসি।

কেন্দ্র তিনটি হলো—পূর্ব টেবিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম টেবিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

ইসির নির্বাচন পরিচালনা-২–এর উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা চিঠিতে তিনটি কেন্দ্রে আবার ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে ওই চিঠি জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছায়।

জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, তদন্তে অভিযোগ প্রমাণ হওয়ায় ইসি ওই তিন কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ সংক্রান্ত চিঠি পেয়েছেন। চিঠির নির্দেশনা অনুযায়ী, তিন কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের সব ব্যবস্থা করা হবে।

ইসির নির্বাচন পরিচালনা-২–এর উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা চিঠিতে বলা হয়েছে, ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত জামালপুর সদর উপজেলার তুলসীরচর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রের নির্বাচন বাতিল করে তিনটি কেন্দ্রে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে আগামী ৭ ফেব্রুয়ারি পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হলো।

তুলসীরচর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ৯৬ থেকে ৯৯ শতাংশ ভোট পড়া, ব্যালট পেপার খোয়া যাওয়া, নৌকার প্রার্থী মো. শহিদুল্লাহ ও তাঁর কর্মীদের প্রিসাইডিং কর্মকর্তাকে আটকে নতুন ফলাফল শিট তৈরি করার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছিল ইসি। ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এসব অভিযোগ সরেজমিন তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে সচিবালয়ের নির্বাচন সহায়তা-২ শাখায় পাঠানোর নির্দেশ দিয়েছিল ইসি।

বাবাকে হত্যার দায়ের ছেলের মৃত্যুদণ্ড
জামালপুরে বৃদ্ধ বাবাকে হত্যার দায়ে ছেলে সবুজ মিয়াকে (৪২) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সবুজ মিয়া জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ কৈডোলা গ্রামের মৃত ইমান আলীর দ্বিতীয় ছেলে।

মামলার রায়ে বলা হয়েছে, ইমান আলীর সাথে তার ছেলে সবুজ মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সবুজ মিয়া স্থানীয় ইউপি নির্বাচনের সদস্য পদে অংশগ্রহণের জন্য জমি লিখে দিতে চাপ প্রয়োগ করেন ইমান আলীকে। ইমান আলী রাজি না থাকায় ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি সবুজ মিয়া তার গ্রামের একটি মাদরাসার সামনে বাবা ইমান আলীকে ব্যাপক মারধর করে। হাসপাতালে নেওয়ার পথে গুরুত্বর আহত ইমান আলী মারা যান।

এই ঘটনায় নিহতের বড় ছেলে বাদল মিয়া বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র বলেন, ‘মামলায় ২২ সাক্ষীর মধ্যে ১৭জনের সাক্ষ্যগ্রহণ শেষে সবুজকে মৃত্যু দণ্ডাদেশ দিয়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। আমরা এ রায়ে সন্তুষ্ট এবং রায় দ্রুত কার্যকরের দাবি জানাই।’

একই দিন দুপুরে জেলার বকশিগঞ্জে এক শিশুকে ধর্ষণের দায়ে উদয় (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম আলী আহমেদ।

সাজাপ্রাপ্ত তাকিউল হাসান উদয় বকশিগঞ্জ উপজেলার উঠানোপাড়া গ্রামের ছোরহাব আলীর ছেলে। এসময় তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

জামালপুরের তিন পৌরসভায় ভোট আজ
জামালপুরের তিনটি পৌরসভা (জামালপুর, ইসলামপুর ও মাদারগঞ্জ) নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রোববার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। তিন পৌরসভায়ই আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত পরিমাণ পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

তিনটি পৌরসভায়ই ভোটগ্রহণ করা হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বিষয়টি নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে উৎসাহ লক্ষ্য করা গেছে।

জামালপুর সদর পৌরসভা

প্রথম শ্রেণির জামালপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮ হাজার ৭২৭ জন। যার মধ্যে পুরুষ ৫২ হাজার ১৫১ জন ও নারী ৫৬ হাজার ৫৭৬ জন। এ পৌরসভায় মেয়র পদে তিন জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মো. ছানুয়ার হোসেন ছানু নৌকা প্রতীকে, বিএনপি মনোনীত অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন ধানের শীষ প্রতীকে, ইসলামী আন্দোলনের মুফতি মোস্তফা কামাল হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২টি ওয়ার্ডের মধ্যে ৫ নম্বর ওয়ার্ডে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বর্তমান কাউন্সিলর রাজীব সিংহ সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখানে ৪২টি কেন্দ্রে ৩৪১টি বুথে ভোট গ্রহণ করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৭৭০ জন পুলিশ সদস্য, র‍্যাবের ৫টি টহল টিম, ৬ প্লাটুন বিজিবি ও ৩৩৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

ইসলামপুর পৌরসভা

এটিও প্রথম শ্রেণির পৌরসভা। মোট ৩০ হাজার ২৬০ জন ভোটারের মধ্যে পুরুষ ১৪ হাজার ৭৮৫ জন ও নারী ১৫ হাজার ৪৭৫ জন। এ পৌরসভায় মেয়র পদে চার জন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত আব্দুল কাদের সেখ নৌকা প্রতীকে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস.এম জাহাঙ্গীর আলম জগ প্রতীকে, বিএনপি মনোনীত রেজাউল করিম ঢালী ধানের শীষ প্রতীকে, ইসলামী আন্দোলনের আনিছুর রহমান হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ১৩টি ভোট কেন্দ্রের ৯৮টি বুথে ভোট গ্রহণ করা হবে।

নির্বাচনে দায়িত্ব পালন করছেন ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২৪৫ জন পুলিশ সদস্য, র‍্যাবের ৩টি টহল টিম, ৩ প্লাটুন বিজিবি ও ১০৪ জন আনসার সদস্য।

মাদারগঞ্জ পৌরসভা

মাদারগঞ্জও প্রথম শ্রেণির পৌরসভার অন্তর্ভুক্ত। এ পৌরসভায় ২৫ হাজার ৩৮ জন ভোটারের মধ্যে পুরুষ ১২ হাজার ৩৭৮ জন ও নারী ১২ হাজার ৬৬০ জন। এ পৌরসভায় মেয়র পদে তিন জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪ জন ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মির্জা গোলাম কিবরিয়া কবির নৌকা প্রতীকে, বিএনপি মনোনীত আব্দুল গফুর ধানের শীষ প্রতীকে, জাতীয় পার্টি মনোনীত জাহিদ হাসান লাঙল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ওয়ার্ডের মধ্যে ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে হাসানুজ্জামান সাগর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পৌরসভার ১০টি ভোট কেন্দ্রের ৮০টি বুথে ভোট গ্রহণ করা হবে।

নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৮৫ জন পুলিশ সদস্য এবং র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, জামালপুর, ইসলামপুর ও মাদারগঞ্জ পৌরসভার নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় পর্যাপ্ত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।

জেলা নির্বাচন অফিস ইভিএমে ভোট গ্রহণের জন্য শনিবার সকাল থেকে জামালপুর শহরের শাহ জামাল উচ্চ বিদ্যালয় থেকে বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে।