কিশোরগঞ্জ – angortv.com

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সাহসিকতার পরিচয় দেন : ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘সংকটময় মুহূর্তে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান সাহসিকতার পরিচয় দেন, যা দেশের মুক্তিযুদ্ধকে নতুন গতি দিয়েছিল।’

শনিবার (৩০ মে) দুপুরে ইটনা সদরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ফজলুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তার ব্যক্তিত্বের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল অর্থনৈতিক সততা, প্রশাসনিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্ব।

তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন এমন একজন রাষ্ট্রনায়ক, যিনি মানুষের প্রতি গভীর আস্থা রাখতেন। তার এই বিশ্বাস ও সরলতাই জীবনের শেষ সময়ে তাকে নিরাপত্তাহীন অবস্থায় থাকতে উৎসাহিত করেছিল। মানুষের প্রতি আস্থাশীল এই নেতা শেষ পর্যন্ত সেই বিশ্বাসের মূল্য জীবন দিয়ে দিয়েছেন।

এ সংসদ সদস্য বলেন, সামরিক পটভূমি থেকে উঠে এলেও জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। রাজনৈতিক দল গঠনের সুযোগ সৃষ্টি এবং নির্বাচনী রাজনীতির পথ উন্মুক্ত করার মাধ্যমে তিনি গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করেছিলেন।

দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে ফজলুর রহমান বলেন, সততা ও জনকল্যাণমূলক নেতৃত্বের অভাবেই দেশ নানা সংকটের মুখোমুখি হয়েছে। জিয়াউর রহমানের মতো সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব থাকলে বাংলাদেশ আরও সমৃদ্ধ অবস্থানে পৌঁছাতে পারত।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেন তিনি বলেন, আপসহীন রাজনৈতিক অবস্থানের কারণে তিনি দেশের মানুষের কাছে বিশেষ মর্যাদা অর্জন করেছিলেন।

ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান এবং সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, কিশোর অপরাধ প্রতিরোধে উদ্যোগ
কিশোরগঞ্জ জেলা শহরে কিশোর অপরাধ ও বখাটেপনা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। মূলত রাতের বেলায় শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় আড্ডা বন্ধ করা এবং তাদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখাই এই অভিযানের লক্ষ্য।

পুলিশ সূত্রে জানা যায়, নবম-দশম ও ইন্টারমিডিয়েট পর্যায়ের প্রায় ২০ বছর বয়সী শিক্ষার্থীদের এই অভিযানের আওতায় আনা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই বয়সটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তারা সহজেই খারাপ পরিবেশে প্রভাবিত হতে পারে। তাই লেকের পাড়, অন্ধকার বা নির্জন স্থানে আড্ডা থেকে বিরত রাখতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

শুধু শিক্ষার্থী নয়, রাতে অপ্রয়োজনীয়ভাবে ঘোরাফেরা করা বখাটে ও সন্দেহভাজন ব্যক্তিদেরও অভিযানের আওতায় আনা হয়েছে। তাদের অনেকেই মাদক বা অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে আটক ব্যক্তিদের অভিভাবকদের থানায় ডেকে মুচলেকার মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। এর মাধ্যমে অভিভাবকদের সচেতন করা এবং সন্তানদের সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তবে প্রাইভেট পড়া, চিকিৎসা বা জরুরি প্রয়োজনে বাইরে থাকা ব্যক্তিদের এই অভিযানের বাইরে রাখা হয়েছে।

গতকাল রাত ১২টার পর অভিভাবকরা থানায় উপস্থিত হয়ে আটক শিক্ষার্থীদের নিয়ে যান। এ সময় জেলার পুলিশ সুপার থানায় এসে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও নজরদারি বাড়ানোর আহ্বান জানান এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

স্থানীয় অনেক অভিভাবক এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, কিশোর গ্যাংয়ের প্রবণতা বাড়তে থাকায় এ ধরনের অভিযান সময়োপযোগী এবং প্রয়োজনীয় পদক্ষেপ।

লাইন ভেঙে তেল নিতে গিয়ে ইউএনওর হাতে আটক কারারক্ষী
জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে কিশোরগঞ্জে চালু হয়েছে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ ব্যবস্থা। কিন্তু লাইনে অপেক্ষমাণ সাধারণ মানুষের নিয়ম উপেক্ষা করে নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে এক কারারক্ষীকে হাতেনাতে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় ফিলিং স্টেশনজুড়ে তেল নিতে আসা মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন দেখা যায়।

জানা যায়, নিয়ম উপেক্ষা করে তেল নিতে যাওয়া কারারক্ষী শিহাব আহমেদ কিশোরগঞ্জ জেলা কারাগারে কর্মরত। তিনি একটি নম্বরবিহীন কালো মোটরসাইকেল নিয়ে হঠাৎ করে লাইনের বাইরে থেকে এসে তেল নেওয়ার চেষ্টা করেন। এতে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

অভিযোগ ওঠে, তিনি দায়িত্বশীল সরকারি কর্মচারী হয়েও ক্ষমতার অপব্যবহার করে নিয়ম ভাঙার চেষ্টা করেন। ঠিক সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইউএনও কামরুল হাসান মারুফ। তিনি ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি তেল বিতরণ কার্যক্রম সরেজমিনে তদারকি করছিলেন। বিষয়টি তার নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলটি থামানোর নির্দেশ দেন। পরে তিনি কারারক্ষী শিহাব আহমেদের কাছে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখতে চান। কিন্তু তিনি কোনো রেজিস্ট্রেশন নম্বর বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। এতে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।

ইউএনও কামরুল হাসান মারুফ বলেন, ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণের মূল উদ্দেশ্য হচ্ছে শৃঙ্খলা বজায় রাখা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। কেউ নিয়ম ভাঙার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আটক কারারক্ষীকে জেল সুপারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলম বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বিষয়টি আমাকে জানিয়েছেন। অভিযুক্ত কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপিপন্থিদের জয়জয়কার
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ সাফল্য পেয়েছে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৪টি পদের মধ্যে ৯টিতেই জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীরা। অন্যদিকে, আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ ৫টি পদে বিজয়ী হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনের দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইদ্রিস আলী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্টরা জানান।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ১৯৯ ভোট পেয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. মিজানুর রহমান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম শহীদ পান ১৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদেও জয় পান ফোরাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম রতন। তিনি পেয়েছেন ২৬৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল পান ১৬৬ ভোট।

সহসভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট এম. এ. সাজাদ্দুল হক ২৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। একই পদে আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মুফতী মো. জাকির খান ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। সহসাধারণ সম্পাদক পদে আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মো. আবু সাইম (২২৭ ভোট) এবং অ্যাডভোকেট সাজ্জাদুল হক ভূইয়া (২৪৫ ভোট) নির্বাচিত হয়েছেন।

লাইব্রেরিয়ান পদে অ্যাডভোকেট মো. আবু বাক্কার সিদ্দিক মিলন, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম এবং অডিটর পদে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ভূইয়া উৎপল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা সবাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী।

সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীদের মধ্যে অ্যাডভোকেট মো. আবু হানিফ ৩৬০ ভোট, অ্যাডভোকেট মো. সারওয়ার আলম ৩৩৭ ভোট এবং অ্যাডভোকেট মো. সোহাগ মিয়া ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মো. কোরবান আলী ৩৩৭ ভোট এবং অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম ৩৩৮ ভোট পেয়ে সদস্য পদে জয় পান।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জজ কোর্টের সাবেক পিপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। তিনি বলেন, কিশোরগঞ্জ আইনজীবী সমিতির প্রতিটি নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সহকর্মীদের মধ্যে সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকে। বিশেষ করে জাতীয়তাবাদী প্যানেলের এই জয় আমাদের প্রত্যাশা ছিল। আইনজীবীদের অধিকার আদায়ে আমাদের প্যানেলের নেতৃবৃন্দরা সবসময় দলমতের উর্ধে কাজ করে এসেছেন। ভবিষ্যতেও আইনজীবীদের অধিকার আদায়ে আমরা দলমতের ঊর্ধ্বে থেকে কাজ করব।

নির্বাচন শেষে সমিতি প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশে ফলাফল ঘোষণা করা হয়।

বেড়িবাঁধের গাছ কাটার ঘটনায় সেই বিএনপি নেতা গ্রেপ্তার
কিশোরগঞ্জে নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা গাছ কেটে ফেলার মামলায় মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, মঙ্গলবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করে বিএনপি)।

মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বার্তায় তার পদ স্থগিতের বিষয়টি জানানো হয়।

জানা যায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ১৯৯৫-৯৬ সালে নদীভাঙন ঠেকাতে কামালপুর এলাকার ওই বেড়িবাঁধে মেহগনি গাছ রোপণের উদ্যোগ নেন। দীর্ঘদিন ধরে গাছগুলো এলাকাবাসীর কাছে ভাঙনরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, জাহিদুল আলম জাহাঙ্গীরের বাড়িতে প্রবেশের জন্য বাঁধের ওপর দিয়ে যাতায়াত করতে হয়। ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচলে অসুবিধা হওয়ায় গত ৫ আগস্টের পর থেকে তিনি একে একে গাছ কাটা শুরু করেন।

সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয়। প্রতিটি গাছের আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা বলে জানা গেছে। বৈদ্যুতিক করাত দিয়ে গাছ কেটে গুঁড়ি সরিয়ে অন্যত্র নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার পর এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে জাহিদুল আলম জাহাঙ্গীর আলম বলেছিলেন, আমি ষড়যন্ত্রের শিকার।

এ ঘটনায় মিঠামইন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ফয়জুর রাজ্জাক, আঙ্গুর মিয়া নামে এক গাছ কাটা শ্রমিকের নাম উল্লেখ করে অজ্ঞাত ২/৩ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

পাগলা মসজিদের দানবাক্সে মিলল চিরকুট ‘হাদী হত্যার প্রকাশ্যে বিচার চাই’
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সাথে বিভিন্ন চিরকুটও পাওয়া যায়। এবার ৩ মাস ২৭ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। এতে মিলেছে রেকর্ড ৩৫ বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার। এছাড়া রয়েছে মনোবাসনা পূর্ণ করতে বিভিন্ন চিঠি-চিরকুট। একটি চিরকুট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বেনামে লেখা ওই চিঠি চিরকুটে একজন লিখেছেন- ‘হাদী হত্যার প্রকাশ্যে বিচার চাই।’

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় পাগলা মসজিদের ১৩টি দানবাক্স থেকে রেকর্ড ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে। সাথে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণের গয়না ও বিভিন্ন চিরকুট। গণনায় অংশ নিয়েছেন প্রায় ৫০০ জনের একটি দল।

এর আগে এমন আরেকটি চিঠি ফেসবুকে ভাইরাল হয়েছিল। যেখানে লেখা ছিল- ‘ডাইনি হাসিনাকে তার কর্মের শাস্তি না দেখা পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখ। আল্লাহ, অনেক আলেমকে কষ্ট দিছে। আমার প্রিয় সাঈদীকে অনেক অত্যাচার করছে। হে আল্লাহ আমার প্রিয় বাংলাদেশে একজন ওমর (রা.) মতো শাসক পাঠাও ‘

আরেকটি চিরকুটে একজন নারী লিখেছেন, ‘হে আল্লাহ আপনি আমার স্বামী মো. জসিমকে পাগলা মসজিদের ওসিলাতে একটি ভালো চাকরির ব্যবস্থা করে দিন। আপনি আমার স্বামীকে হেফাজতে রাখুন ওনার ওসিলাতে আপনি আমাদের রিযিকের ব্যবস্থা করে দিন। হে আল্লাহ আপনি পাগলা বাবার ওসিলাতে চাকরির ব্যবস্থা করে দিন- আমিন।’

আরেকটি চিরকুটে লেখা, ‘আল্লাহ আমি যেন একটা মানসম্মত নাম্বার পাই, একটা ভালো কলেজে ভর্তি হতে পারি। আমার মাথার সব খারাপ চিন্তা দূর হয়ে যায়। আল্লাহ আমার মা-বাবারে ভালো রাখেন। আমি যেন রফিকুল ইসলাম কলেজে ভর্তি হতে পারি।’

টাকা গণনার কাজে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার,সদর উপজেলার নির্বাহী অফিসার কামরুল হাসান মারুফ রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ আলী হারেছীসহ ঐতিহাসিক জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ২২০ ও পাগলা মসজিদের নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ১২০ জন ছাত্র, ব্যাংকের ১০০ জন স্টাফ, মসজিদ কমিটির ৩৪ জন ও আইনশৃঙ্খলা বাহিনীর ২০ জন সদস্য অংশ নিয়েছেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, আপনারা জানেন কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদটি ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম একটি জায়গা। সকল ধর্মের মানুষ এখানে দান করে থাকেন। তাদের দানের অর্থ দিয়ে একটি দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স করা হবে, যেখানে একসাথে ৩০ হাজার মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারবেন। মসজিদটির নকশা প্রণয়নের কাজ শেষ দিকে। খুব শিগগিরই কাজ শুরু করতে পারবো।

তিনি বলেন, এবার আমরা তিন মাস ২৭দিন পর দানবক্স খুলি। এবার রেকর্ড ৩৫ বস্তা টাকা পাওয়া যায়। ব্যাংক কর্মকর্তা ও মাদ্রাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন।

কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এ মসজিদটির তেরোটি লোহার দানবক্স আছে। প্রতি তিন মাস পর পর দানবক্স খোলা হয়। এবার ৩ মাস ২৭ দিন পর দানবক্স খোলা হয়েছে। এতে মিলেছে রেকর্ড ৩৫ বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার। এছাড়াও মিলেছে মনোবাসনা পূর্ণ করতে বিভিন্ন চিরকুট।

ভৈরবে ট্রেনে হামলার ঘটনায় দেড়শ জনের নামে মামলা, ৩ কিশোর গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধের সময় ট্রেনে ইট-পাথর নিক্ষেপের ঘটনায় অজ্ঞাত দেড়শ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৭ অক্টোবর) রাতে ভৈরব রেলওয়ে থানায় এ মামলা করেন স্টেশন মাস্টার মো. ইউসুফ।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো- মো.ফাহিম (১৭), মো. স্বজন (১৬) ও মো. আরমান (১৬)। তারা সবাই ভৈরব রেলওয়ে স্টেশন এলাকার বাসিন্দা। স্টেশনের আশপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ভৈরব রেলওয়ে পুলিশ ও রেলওয়ে ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভৈরব বাজার জংশন রেলওয়ে স্টেশনে ভৈরবকে ৬৫তম জেলার দাবিতে ‘পল্লী জাগরণী সংঘ ভৈরব’ নামক একটি স্থানীয় সংগঠনের ২০০/২৫০ জন অজ্ঞাতনামা ছাত্র-জনতাসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ রেলওয়ে স্টেশনের ১নং প্ল্যাটফর্মের ফুটওভার ব্রিজ সংলগ্ন এসে ১নং লাইনের ওপর অবরোধ সৃষ্টি করে।

এ সময় স্টেশনে আটকে থাকা ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি ২৭ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার দিকে চলতে শুরু করে। এর মধ্যে অবরোধকারীদের একাংশ অনুমানিক ১০০/১৫০ জন দলবদ্ধভাবে পাথর নিক্ষেপ করে ঘটনাস্থলে ত্রাস সৃষ্টি করে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ও ভীতির সঞ্চার করে এবং অতর্কিতভাবে ট্রেনের ইঞ্জিন ও বগি লক্ষ্য করে ইটপাথর নিক্ষেপ করে।

এতে ট্রেনের ইঞ্জিন কোচের একটি লুকিং গ্লাস, একটি হেড লাইট, একটি সাইড গ্লাস, গার্ডরুমের একটি গ্লাস ও খাবার বগির রুজ করা উপরের দুটি গ্লাসসহ ট্রেনের ইঞ্জিনের ওপরের বিভিন্ন স্থানের রং চটা হয়ে অনুমান এক লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।

এদিকে ভৈরব জেলা বাস্তবায়ন আন্দোলনের নেতা সাইফুর রহমান শাহরিয়ার বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এটা আমাদের যৌক্তিক দাবি। ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে আজ নৌপথ অবরোধ করা হয়েছে। প্রয়োজনে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশনের মাস্টার মো. ইউসুফ বলেন, ট্রেনে পাথর ছুড়ে মারার ভিডিও ছড়িয়ে পড়লে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ জানান, গ্রেপ্তারকৃত তিনজন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় প্রকৃত জড়িতদের ভিডিও ফুটেজ শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এর আগে গত রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে প্রথম দিন জেলার দাবিতে ভৈরবের দুর্জয় মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। ফলে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

দ্বিতীয় দিন গতকাল সোমবার (২৭ অক্টোবর) আড়াই ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখেন স্থানীয় জনতা। বিঘ্নিত হয় ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জ রেলপথে ট্রেন চলাচল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) তৃতীয় দিন নৌপথ অবরোধ করে দাবি আদায়ে মাঠে থাকার ঘোষণা দেন আন্দোলনকারীরা। আগামী বৃহস্পতিবার একযোগে ভৈরবে সড়কপথ, রেলপথ ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেন তারা।

পাগলা মসজিদের দানবাক্সে ড. ইউনূসের উদ্দেশে চিঠি ‘আপনি যদি চলে যান, আমার মতো মায়েরা হেরে যাবে’
কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের ১৩টি দানবাক্সে এবার পাওয়া গেছে ৩২ বস্তা টাকা। শনিবার সকাল সাড়ে ৭টার পর থেকে বেলা ১টা পর্যন্ত ৬ ঘণ্টায় পাওয়া যায় ৮ কোটি ৫০ লাখ টাকা। টাকা গণনা এখনও চলছে। টাকার সঙ্গে এবারও পাওয়া গেছে বহু বিদেশি মুদ্রা ও সোনা-রূপার অলংকারসহ অনেক চিঠিও।

এর মধ্যে ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সরকারের ক্ষমতায় থাকার আহ্বান জানিয়ে ‘শহীদ মাতা’ পরিচয়ে লেখা একটি খোলা চিঠি।

চিঠিটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো…

দুই পৃষ্ঠার ওই চিঠিতে তিনি লেখেন, ‘হে ড. মুহাম্মদ ইউনূস, আমার সন্তানের প্রাণের বিনিময়ে আপনাকে পেয়েছি। আপনি যদি চলে যান, তাহলে আমার নাড়িছেঁড়া ধনকে আমার কোলে ফিরিয়ে দিয়ে তবেই যান। আমার মতো মায়েদের অনুমতি না নিয়ে আপনি কীভাবে চলে যেতে বলেন? ভেবেছিলাম আপনি অনেক জ্ঞানী। কিন্তু কই আপনার জ্ঞান? বিশ্ব জয় করতে পারেন, নোবেল জয় করতে পারেন, আর সামান্য বাংলাদেশটাকে সাজিয়ে দিতে পারেন না?’

‘আমি তো আমার সন্তানকে আন্দোলনে পাঠাতে কৃপণতা করিনি। আপনি যদি চলে যান, আমার মতো মায়েরা হেরে যাবে। মহান আল্লাহর কাছে এই দোয়া রেখে যাই, আপনি যতদিন এদেশ সঠিকভাবে চালাতে পারেন, ততদিন যেন আল্লাহ আপনাকে এদেশের নেতৃত্বে রাখেন। আমীন।’

‘আপনি বাংলাদেশের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড ছাড়া তো বাংলাদেশ বাঁচতে পারে না। এদেশের মানুষের অনুমতি না নিয়ে যদি আপনি চাল যান, তাহলে এদেশের মানুষ আপনাকে ক্ষমা করবে না। প্রয়োজনে গণভোটের আয়োজন করুন। গুটি কয়েকজন নির্বাচনমুখী মানুষের চাপে যদি আপনি ভুলে যান, এদেশের কোটি কোটি মানুষের প্রাণের দাবির কথা, তাহলে এটা হবে লজ্জার। হে আল্লাহ- পাগলা মসজিদের মাধ্যমে আমার কথাগুলো নোবেল বিজয়ীর কানে পৌঁছে দিও। আমীন’।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল ১১টি দানবাক্সের ২৮ বস্তা টাকা গণনা করে পাওয়া গিয়েছিল সর্বোচ্চ ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। পাওয়া গিয়েছিল বেশকিছু বিদেশি মুদ্রা ও সোনা-রূপার অলংকার। এ ছাড়া গত ৪ জুলাই থেকে দূরদূরান্তের ভক্তদের জন্য চালু করা হয় ডোনেশন ওয়েবসাইট। সেখানেও গতকাল শুক্রবার পর্যন্ত পাওয়া গেছে ৫ লাখ ৩০ হাজার টাকা।

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবা-চাচাসহ তিনজনের মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়ে মীরা আক্তার আছমাকে (১২) হত্যার দায়ে বাবা-চাচাসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে আসামিদের অনুপস্থিতিতে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নুরুল আমিন বিপ্লব এ রায় দেন।

আসামিরা হলেন- করিমগঞ্জ উপজেলার ভাটিয়া গ্রামের জহিরকোনা এলাকার নিহত মীরা আক্তার আছমার বাবা আনোয়ারুল ইসলাম ওরফে আঙ্গুর মিয়া, চাচা খুর্শিদ মিয়া ও চাচাতো ভাই সাদেক মিয়া।

এ ঘটনায় অপর আসামি নিহত মীরা আক্তার আছমার মা মোছা. নাজমুন্নাহারকে খালাস দিয়েছেন আদালত।

কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, প্রতিবেশী আবু বকর সিদ্দিকের পরিবারের সঙ্গে আনোয়ারুল ইসলাম আঙ্গুরের জমি নিয়ে বিরোধ ছিল। ফলে প্রতিপক্ষকে ফাঁসাতে ২০১৬ সালের ১০ আগস্ট রাতে আঙ্গুর, তার ভাই খুরশিদ মিয়া ও ভাতিজা সাদেক মিয়া মিলে মেয়ে মীরা আক্তারকে (১২) ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে বাড়ির পাশে বাঁশঝাড়ের ভেতর ফেলে রাখেন। পরদিন সকালে বাঁশঝাড় থেকে পুলিশ মেয়েটির মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১১ আগস্ট করিমগঞ্জ থানায় প্রতিপক্ষ আবু বকর সিদ্দিকসহ ১৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে বেরিয়ে আসে প্রতিপক্ষকে ফাঁসাতে আঙ্গুর অন্যদের নিয়ে মেয়েকে হত্যা করেন। ফলে ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর মামলা থেকে আবু বকরদের নাম বাদ দিয়ে করিমগঞ্জ থানার এসআই অলক কুমার দত্ত বাদী হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনসহ নিহতের মা নাজমুন্নাহারের নামে থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ ৬ আগস্ট এ মামলার রায় দেন আদালত।

আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অনামিকা রেজা রৌজি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি মাজহারুল ইসলাম।

কিশোরগঞ্জ জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জালাল উদ্দিন বলেন, করিমগঞ্জ উপজেলার ভাটিয়া জহিরকোণা গ্রামে মেয়েকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাবা আনোয়ারুল ইসলাম আঙ্গুর, চাচা খুরশিদ মিয়া ও চাচাতো ভাই সাদেক মিয়াকে আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন। তবে রায় ঘোষণার সময় তারা আদালতে অনুপস্থিতি ছিলেন।

ঘোড়ার শোকেই শেষ ঠিকানায় পাড়ি দিলেন সেই মনু মিয়া
কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা, তিন হাজার মানুষের শেষ বিদায়ের নিঃস্বার্থ সঙ্গী, ‘শেষ ঠিকানার কারিগর’ সেই মো. মনু মিয়া (৬৭) আর নেই। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

মনু মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জীবনের প্রায় অর্ধশত বছর তিনি ব্যয় করেছেন কবর খননের মহান কাজে, বিনিময়ে কখনো কিছু চাননি। আশপাশের গ্রাম ও জেলাজুড়েও পরিচিত ছিলেন ‘শেষ ঠিকানার কারিগর’ নামে।