ভৈরব – angortv.com

আইনজীবী আলিফ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৮) কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভৈরব থানা ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। চন্দনের গ্রেপ্তারের বিষয়টি ভৈরব থানার ওসি মো. শাহিন নিশ্চিত করেছেন।

চন্দন চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে।

চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৮) কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভৈরব থানা ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। চন্দনের গ্রেপ্তারের বিষয়টি ভৈরব থানার ওসি মো. শাহিন নিশ্চিত করেছেন।

চন্দন চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে।

ওসি মো. শাহিন মিয়া বলেন, চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে রওনা হয়ে বুধবার রাত সাড়ে ৭টায় ভৈরব রেলস্টেশনে নামেন। তার শ্বশুরবাড়ি ভৈরবের মেথরপট্টিতে। ট্রেন থেকে নেমে তিনি স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। তার ইচ্ছা ছিল রাত গভীর হলে শ্বশুরের বাসায় আশ্রয় নেবেন। এমন তথ্যের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করি। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়েছে। চট্টগ্রাম থেকে পুলিশ আসলেই তাকে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, ওই হত্যার ঘটনায় মামলা দায়ের হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত দুদিন ধরে ভৈরবে অবস্থান করছিল। ডিবি জানতে পারে আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায়। কিন্তু ডিবি তার খোঁজ পাচ্ছিল না। বুধবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন। পরে এ খবর জানানো হলে আমরা সন্ধ্যার পর থেকে ভৈরব রেলওয়েস্টেশনে অবস্থান নিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডের এক বিল্ডিংয়ের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলার ১ নম্বর আসামি চন্দন। এ মামলায় পুলিশ আগেই ৯ জনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি চন্দন ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

স্ত্রী চলে গেছেন বাবার বাড়ি, না ফেরায় স্বামীর ‘আত্মহত্যা’
স্ত্রী বাবার বাড়ি থেকে ফিরছেন না বলে স্বামী সিদ্দিক মিয়া (২৬) ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে ভৈরবের ঘোড়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

ভৈরব শহর ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মহব্বত আলী জানান, সিদ্দিক মিয়ার সঙ্গে বাজিতপুর পোড়াকান্দা এলাকার নূরুল ইসলামের মেয়ে শামসুন্নাহার বেগমের ৫ বছর আগে বিয়ে হয়। তাদের তিন বছরের একটি শিশু সন্তান রয়েছে। সিদ্দিক মিয়া মাদকাসক্ত ছিলেন। কারণে ১৫ দিন আগে শামসুন্নাহার বাবার বাড়িতে চলে যান। বাবার বাড়ি থেকে স্ত্রীকে আনতে ব্যর্থ হওয়ায় সিদ্দিক মিয়া আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতের মা রাশেদা বেগম জানান, সোমবার বেলা ৩টায় সিদ্দিক রিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হয়। গভীর রাতে ফিরে ঘরের দরজা বন্ধ করে দেয়। আজ ভোর ৫টায় একটি শব্দ শুনে ছেলের ঘরে গিয়ে দেখেন, বাঁশের আড়ায় ঝুলে সিদ্দিক ছটফট করছে। তাকে নামিয়ে হাসপাতালে নেওয়ার পথে সিদ্দিক মারা যায়।

﻿ভৈরব ট্রেন দুর্ঘটনা : চালক, সহকারী চালক ও গার্ডের বিরুদ্ধে মামলা
কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে ট্রেন দুর্ঘটনায় নিহত একজনের পরিবার মামলা করেছে। বুধবার সকালে ভৈরব রেলওয়ে থানায় দায়ের করা এ মামলায় পণ্যবাহী ট্রেনটির চালক জাহাঙ্গীর আলম, সহকারী চালক আতিকুর রহমান ও গার্ড মো. আলমগীরকে আসামি করা হয়েছে।

গত সোমবার বিকেলে স্টেশনের আউটারে পণ্যবাহী ট্রেন ঢাকাগামী ‘এগারসিন্দুর গোধূলি এক্সপ্রেসের’ পেছনের বগিতে ধাক্কা দিলে ১৮ জন নিহত ও শতাধিক মানুষ আহত হন।

এ সময় আহত নরসিংদীর বেলাব উপজেলার সররাবাদ গ্রামের দর্শন মিয়ার ছেলে নজরুল ইসলামকে ঢাকা নেওয়ার পথে মারা যান। তার ছোট ভাই বিল্লাল হোসেন মামলাটি করেন।

বিল্লাল হোসেন বলেন, ‘আমি ভাই হারিয়েছি। কিছু মানুষের খামখেয়ালির কারণে আমার মতো অনেকেই তাদের প্রিয়জন হারিয়েছেন। জড়িতদের শাস্তির আওতায় আনতেই মামলাটি করেছি।’

এজাহারে বলা হয়, ট্রেন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের গাফিলতি ও তাচ্ছিল্যতার কারণে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় হতাহত অন্যদের সঙ্গে নজরুলের পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। অবশ্য দুর্ঘটনার পরপরই এ তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে।

ভৈরব রেলওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার জানান, এসআই নাজিউর রহমান মামলাটি তদন্ত করছেন। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ভৈরবে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় একটি কোচ লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন
কিশোরগঞ্জের ভৈরবে এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সংযুক্ত করতে গিয়ে ইঞ্জিনের ধাক্কায় একটি কোচ লাইনচ্যুত ও তিনটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে, এ সময় আহত হয়েছেন ট্রেনের অন্তত ১৫ জন যাত্রী।

এ ঘটনায় সহকারী পরিবহন কর্মকর্তা ঢাকা-১, সাজ্জাদুর রহমানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে ভৈরব রেলওয়ে স্টেশনের ২ নম্বর ফ্ল্যাটফর্মের ৩ নম্বর লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়, এতে বিভিন্ন গন্তব্যের সহস্রাধিক যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

চালক আব্দুস সাত্তার তার সহযোগীকে ইঞ্জিন ঘোরানোর দায়িত্ব দিয়ে ২ নম্বর প্ল্যাটফর্মের একটি চায়ের দোকানে চা পান করতে যান, সিদ্দিকুর রহমান নামের অদক্ষ ওই সহযোগীর কারণেই ট্রেনটি দুর্ঘটনার শিকার হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা

স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব স্টেশনে পৌঁছে, পরে কিশোরগঞ্জ অভিমুখে ট্রেনটির ইঞ্জিন ঘুরিয়ে বগিতে সংযুক্ত করার সময় ট্রেনে সজোরে ধাক্কা দেয়, এতে একটি বগি লাইনচ্যুতসহ অপর তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় তিনটি বগির দরজা, জানালা, কাচ, যাত্রী ওঠার সিঁড়ি ও মেঝে ভেঙে চুরমার হয়, এ সময় ১২-১৫ জন যাত্রী আহত হন, আহতরা সরকারি হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন, ঘটনার তিন ঘণ্টা পর আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে ক্ষতিগ্রস্ত বগিগুলো উদ্ধার করে।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার নুরুন্নবী বলেন, স্টেশনে ট্রেন আসার পর ট্রেনটি ইঞ্জিন ঘোরানোর সময় দুর্ঘটনায় পড়ে, ইঞ্জিনের ধাক্কায় ট্রেনে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয় এবং তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর দেওয়ার পর উদ্ধারকারী ট্রেন এসে বগিগুলো উদ্ধার করে।

ভৈরবে দুই শিশুর মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে পৃথক স্থান থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়া ও আগানগর ইউনিয়নের জগমোহনপুর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

তারা হলো- জগমোহনপুর গ্রামের আলাল উদ্দীনের মেয়ে তিন্নি (১১) ও অজ্ঞাত শিশু (৬ মাস)। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ভৈরব থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিমুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়ার একটি বিল থেকে অজ্ঞাত ছয় মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে আগানগর ইউনিয়নের জগমোহনপুর এলাকার আলাল উদ্দিনের মেয়ে তিন্নি নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ভৈরব থানার উপ-পরিদর্শক সায়েদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে, তিন্নি নামের ১১ বছরের শিশুটি আত্মহত্যা করেছে। সে এলাকায় মানসিক রোগী হিসেবে পরিচিত ছিল। আর উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়ার একটি বিল থেকে অজ্ঞাত ছয় মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটিকে দুই-তিনদিন আগে বিলে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশের ধারণা।

দুই হাসপাতাল ও দুই ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা
অব্যবস্থাপনা, প্যাথলজিকেল পরীক্ষায় বাড়তি ফি ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে কিশোরগঞ্জের ভৈরবের দুটি বেসরকারি হাসপাতাল ও দুটি ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার দুপুরে ভৈরব পৌর এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ট্রমা মেডিসিন কর্ণারকে ১০ হাজার টাকা, সাঈদ-ইউসুফ মেমোরিয়াল হসপিটালকে ২০ হাজার টাকা, আল মাহিন ফার্মেসিকে ১০ হাজার টাকা ও পদ্মা জেনারেল হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ট্রমা মেডিসিন কর্ণারে পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও অগ্নি নির্বাপক যন্ত্র। যার মেয়াদ উত্তীর্ণ হয়েছে ২০২১ সালে। সাঈদ-ইউসুফ মেমোরিয়াল হসপিটালে কিছু প্যাথলজিকেল পরীক্ষার মূল্য বেশি নেওয়া হচ্ছে। যা ওই প্রতিষ্ঠানের মূল্য তালিকার সাথে মিল নেই। আল মাহিন ফার্মেসিতে পাওয়া যায় ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ। এছাড়া পদ্মা জেনারেল হসপিটালে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষার রিএজেন্ট ও মেয়াদোত্তীর্ণ ইনসুলিন পাওয়া গেছে।

অভিযানে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। তার সাথে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর নাসিমা বেগম ও রুহুল আমিন।

এছাড়াও অভিযানে ভৈরব থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের সহায়তা করে।

ভৈরবে রাইস মিল ধসে দুই শ্রমিক নিখোঁজ
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর তীরে একটি রাইস মিল ধসে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ভৈরবের বাজারঘাট এলাকায় খাজা রাইস মিলে দুর্ঘটনাটি ঘটে।

নিখোঁজ দুই শ্রমিক হলেন হবিগঞ্জ জেলার লাখাই এলাকার রহমত উল্লাহর ছেলে মো.শরীফ মিয়া (৩০) ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কুদ্দুস মিয়ার ছেলে মো. মুস্তাকিম (২৪)।

ভৈরব পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আল-আমিন জানান, কয়েক মাস আগে রাইস মিলের পাশ থেকে বালু উত্তোলন করার পর থেকে এটি হুমকির মুখে পড়ে। অতিরিক্ত পানির তোড়ে আজ সকাল সাড়ে ৭ টার দিকে রাইস মিলটি ভেঙে পড়ে। এতে দুই শ্রমিক নিখোঁজ হন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বলেন, খবর পেয়ে জেলা সদর থেকে ডুবুরিদল সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজ চলছে। তবে প্রবল স্রোতের কারণে বেগ পেতে হচ্ছে।

ভৈরবে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
কিশোরগঞ্জের ভৈরবে সিএনজিচালিত অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে গজারিয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামের আলাউদ্দিনের ছেলে দফাদার আরফান আলী (৪৫) ও গজারিয়া গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে স্কুলছাত্র আমিন (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দফাদার আরফান আলী সিএনজিচালিত অটোরিকশায় করে ভৈরব বাজারের দিকে যাচ্ছিলেন। গজারিয়া গ্রামে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসিমন গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে থাকা স্কুলছাত্র আমিনের ওপর উঠে যায়। দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী আরফান ও আমিন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। গজারিয়া ইউপি চেয়ারম্যান শাহরিয়ার কবির সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় দুজনের লাশ তাদের বাড়িতে নিয়ে গেছে।

ভৈরবে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
কিশোরগঞ্জের ভৈরবের কামাল হত্যা মামলার প্রধান আাসামি ওমান মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থেকে গ্রেফতার করে তাকে।

র‍্যাব সূত্র জানায়, ঘোড়াকান্দা গ্রামের কামাল মিয়া ও জাকির মিয়ার সাথে ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মাদক ব্যবসায়ী ওমান ও তার সহযোগীদের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে গত ২ ফেব্রুয়ারি ভোরে ওমান মিয়ার নেতৃত্বে রাম দা, বল্লম, চাপাতি ইত্যাদি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে কামাল মিয়া ও জাকির মিয়ার ওপর অতর্কিতে হামলা চালায়। আশংকাজনক অবস্থায় কামাল ও জাকিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন দুপুর সাড়ে ১২টার দিকে কামালের মৃত্যু হয়।

এ ব্যাপারে ওমানসহ ২৩ জন ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, মামলা দায়ের করার পরই এ মামলার এজাহারভুক্ত চার আসামিকে ভৈরব থেকে গ্রেফতার করে র‍্যাব। তারা হলেন- মুক্তাদির, ফরহাদ মিয়া, সাজন মিয়া ও আহসান উল্লাহ।

১০০ শয্যায় উন্নীত হলো ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
কিশোরগঞ্জের ভৈরবে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন তিনি।

এ সময় তার সাথে ছিলেন সহধর্মিণী বেক্সিমকো ফার্মা লি. এর পরিচালক রোকসানা হাসান।

উদ্বোধন করা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনগুলোর নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি টাকা। ১৮ মাসে ভবনগুলো নির্মাণ কাজ সম্পন্ন করার পর রোববার (২০ ফেব্রুয়ারি) উদ্বোধন করা হয়েছে। খুব শীঘ্রই এ ভবনের স্বাস্থ্যসেবার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. বুলবুল আহম্মেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভৈরবের স্বাস্থ্য ব্যবস্থার উন্নীতকরণে নতুন ভবনের পাশাপাশি একাধিক লোকবল প্রয়োজন। সেই সাথে শীঘ্রই প্রশাসনিক অনুমোদন এবং ভৈরবে আইভি রহমানের নামে একটি মেডিকেল এসিস্ট্যান্ট টেকনোলজি ইনস্টিটিউট করার দাবি জানান।

প্রধান অতিথি নাজমুল হাসান পাপন এমপি বলেন, ভৈরবে স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসার জন্য কাউকে ঢাকায় যেতে হবে না। সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থার একটি লিখিত আবেদন আমার কাছে দিলে আমি সবগুলো প্রয়োজন মিটিয়ে দিব।

এ সময় তিনি বলেন, খুব শীঘ্রই ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক অনুমোদন ও ২০ শয্যা বিশিষ্ট ট্রমার সেন্টারের অনুমোদনের ব্যবস্থা করব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সুরক্ষায় সারাদেশে ব্যাপক উন্নয়ন করছেন। এর ধারা অব্যাহত রেখে ভৈরবেও স্বাস্থ্য ব্যবস্থায় কোন ঘাটতি থাকবে না।