পাকুন্দিয়া – angortv.com

বৌভাত অনুষ্ঠানে বরকে দেয়া হয়েছে বৃক্ষ উপহার
বিয়ের অনুষ্ঠানে সোনা,রূপা,নগদ অর্থসহ কত কিছুইনা উপহার দেয়া হয় কিন্তু এবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি বৌভাত অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে ৫০টি বৃক্ষ উপহার দিয়েছেন অতিথিরা।

জানা যায়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া পূর্বপাড়া এলাকার তাজুল ইসলাম এর কনিষ্ঠ পুত্র সময় টিভির ভিডিও জার্নালিস্ট শরিফুল ইসলামের বৌভাত অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা এস এম রায়হান ও অ্যাডমিন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম। দাওয়াত খেতে প্রচলিত কোন উপহার না নিয়ে তারা ৫০টি বৃক্ষ নিয়ে যান। এতে এলাকায় বেশ আলোচনার সৃষ্টি হয়। অন্যান্য অতিথিরা এমন উপহার দেখে বেশ খুশি হন।

বর শরিফুল ইসলাম জানান, বৃক্ষ উপহার পেয়ে আমি বেশ উচ্ছ্বসিত। এমন উপহার পাবো আমি কখনো ভাবিনি, অতিথিদের দেয়া উপহার আমি সানন্দে গ্রহন করেছি।

উপহারদাতা এস এম রায়হান জানান, গত কয়েকমাস পূর্বে আমরা তীব্রতাপদাহে বৃক্ষের প্রয়োজনীয়তা অনুভব করেছি। যেহেতু বৃক্ষ রোপণের সময় চলছে তাই বৃক্ষ উপহার দিয়ে সর্বসাধারণের মাঝে বৃক্ষ রোপণের সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমরা বৃক্ষ উপহার দিয়েছি।

কিশোরগঞ্জে বৌভাতে কাঁচা মরিচ উপহার
বিয়ের অনুষ্ঠানে বা বৌভাতে গিয়ে মানুষ কত কিছুই উপহার দেন। উপহারের তালিকায় সাধারণত থাকে শো-পিস, শাড়ি, অলংকার, নগদ টাকা কিংবা বই। কিন্তু বৌভাতের অনুষ্ঠানে কাঁচা মরিচ উপহার দিয়ে মজার কাণ্ড ঘটিয়েছেন অতিথিরা। এ নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। রবিবার (২ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে।

জানা গেছে, হোসেন্দীর পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমানের একমাত্র ছেলে অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের বৌভাত অনুষ্ঠানে ১ কেজি কাঁচা মরিচ উপহার দিয়েছেন তারই বন্ধুরা।

অভিনব এই উপহার নিয়ে আসা এসএম রায়হান বলেন, ‘দেশে যে হারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। উপহার হিসেবে কাঁচা মরিচ দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে। এ ছাড়া কাঁচা মরিচের দাম বৃদ্ধির একটি মৌন প্রতিবাদও এটি।’

এদিকে কাঁচা মরিচ উপহারের বিষয়টি এলাকার সচেতন মহলেও সাড়া ফেলেছে। তারা বিষয়টি প্রাসঙ্গিক ও ইঙ্গিতবহ হিসেবেই দেখছেন।

এ বিষয়ে বরের চাচা অ্যাডভোকেট খলিলুর রহমান বলেন, ‘আমাদের আজকে অনুষ্ঠানে অনেকেই অনেক রকম উপহার নিয়ে এসেছে। তবে আফ্রিদের বন্ধুদের কাঁচা মরিচ উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ। তাদের এই প্রতিবাদী উপহার আমি সাদরে গ্রহণ করেছি।’

প্রসঙ্গত, শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সড়াইল উপজেলায় অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উল্লেখ্য, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন বাজারে ৬০০ টাকা দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।

৪৮ বছর বিনা পয়সায় ইমামতি, বিদায় বেলায় গ্রামবাসীর সংবর্ধনা
কামিল পাস করে ১৯৭৪ সালে মাত্র ২৬ বছর বয়সে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার তারাকান্দি ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন মো. সিরাজুল ইসলাম। ১৯৭৫ সালে তারাকান্দি আকন্দ বাড়ির জামে মসজিদের ইমাম মো. করম আলীর মৃত্যুর পর এলাকাবাসীর আহ্বানে বিনা পয়সায় ইমামতি শুরু করেন সিরাজুল।

৪৮ বছর ইমামতি করে ৭৫ বছর বয়সে বার্ধক্যের সমস্যার কারণে অবসর নিয়েছেন। এর মধ্যে প্রায় চার দশক তিনি বিনা পয়সার ইমামতি করেছেন। অবসরসংক্রান্ত বিদায়ে গ্রামবাসী তাঁকে জমকালো সংবর্ধনা দিয়েছেন।

পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের বাসিন্দারা সিরাজুল ইসলামের বিদায়ে জাঁকজমকপূর্ণ আয়োজন করে স্মরণীয় করে রেখেছেন। তারাকান্দি আকন্দ বাড়ির জামে মসজিদের সামনে মুসল্লি ও এলাকাবাসীর উদ্যোগে গত শুক্রবার বাদ জুমা সিরাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাঁর হাতে তুলে দেওয়া হয় নগদ টাকা ও নানা উপহারসামগ্রী। পরে মোটরসাইকেল বহরে করে সিরাজুলকে বাড়ি পৌঁছে দেন গ্রামের যুবকেরা। সিরাজুল ইসলাম উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মধ্য তারাকান্দি গ্রামের মৃত মিয়া হোসেনের ছোট ছেলে।

তারাকান্দি আকন্দ বাড়ির জামে মসজিদের কোষাধ্যক্ষ ফেরদৌস আলম বলেন, মাওলানা সিরাজুল ইসলাম দীর্ঘ ৪৮ বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন। প্রায় ৪০ বছর কোনো বেতন নেননি। ইমামতি থেকে অবসর নেওয়ার পর গ্রামবাসী তাঁকে যা খুশি দিয়েছেন, তিনিও তা না গুনেই নিয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি ও মোতোয়ালি আফতাব উদ্দিন। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) বুলবুল আহমেদ, তারাকান্দি বাজার (ওয়াক্‌ফ) কমিটির মোতোয়ালি শফিকুল ইসলাম, তারাকান্দি বাজার বণিক সমিতির সভাপতি জাকির হোসেন প্রমুখ।

জাঙ্গালিয়া ইউপির সাবেক সদস্য মো. মিনহাজ উদ্দিন বলেন, একজন সাদা মনের মানুষ ইমাম সিরাজুল ইসলাম। একই মসজিদে এত বছর তিনি ইমামতি করছেন, অথচ কারও সঙ্গে তাঁর কোনো মনোমালিন্য হয়নি। তিনি বয়সের ভারে ইমামতি ছাড়তে চাইলেও গ্রামবাসী তাঁকে এত দিন ছাড়েননি।

গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ইমাম সিরাজুল ইসলাম বার্ধক্যের করণে অবসর নিয়েছেন। গ্রামবাসী তাঁকে না জানিয়েই বিশাল আয়োজনের প্রস্তুতি নিতে থাকেন। তাঁরা চেয়েছিলেন এমন একজন মহৎ ব্যক্তির বিদায় অনুষ্ঠান যেন স্মরণীয় হয়ে থাকে। তাই তাঁরা সুসজ্জিত মঞ্চ করে বিদায় অনুষ্ঠানের অয়োজন করেন। সেখানে নানা বয়সী মানুষ স্মৃতিচারণা করেন।

গ্রামবাসীর পক্ষ থেকে ইমাম সাহেবকে পবিত্র কোরআন শরিফ, ক্রেস্ট, নগদ টাকা, উপহারসহ নানা উপহারসামগ্রী দেওয়া হয়েছে। বিদায় সংবর্ধনা শেষে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়। এ সময় গ্রামের যুবসমাজ মোটরসাইকেল বহরে করে তাঁকে নিজ বাড়ি পৌঁছে দিয়ে আসেন।

এমন বিদায় সংবর্ধনায় অভিভূত সিরাজুল ইসলাম বলেন, অনেক কম বয়সে মসজিদটির ইমামতি শুরু করেছিলেন। তখন মাত্র দেশ স্বাধীন হয়েছিল। তাঁকে যাঁরা ইমামতিতে নিয়েছিলেন, সেসব মুরব্বিরা আজ আর বেঁচে নেই। তবে তাঁদের সন্তানেরা, গ্রামের অন্যরা তাঁকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। তিনি আরও বলেন, তিনি যখন মক্তবে পড়াতেন, তখন আশপাশের গ্রামে এত মসজিদ, মক্তব, মাদ্রাসা ছিল না। তাঁর ছাত্রছাত্রী কয়েক গ্রামজুড়ে রয়েছেন। তিনি অসংখ্য ছাত্রছাত্রীর কোরআন শরিফ শিক্ষা দিয়েছেন। তাঁদের অনেকেই আজ বড় বড় চাকরি পেয়েছেন। কিন্তু তাঁরা তাঁকে ভুলে যাননি। তাঁকে ভালোবাসেন। গ্রামবাসী তাঁকে আরও ইমামতির দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেছিলেন। তবে বয়স হয়ে যাওয়ায় নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত তিনি। তাই তাঁর পক্ষে আর দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। ব্যক্তিজীবনে তিনি তিন ছেলে ও পাঁচ মেয়ের বাবা।

মসজিদ কমিটির সভাপতি ও মোতোয়ালি মো. আফতাব উদ্দিন বলেন, সিরাজুল ইসলাম তাঁদের গ্রামেরই একজন। পরম আপনজন হয়ে ছিলেন। তিনি ছিলেন তাঁর অভিভাবকের মতো।

জাঙ্গালিয়া ইউপির চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, একজন ইমাম সমাজের নেতা। তাঁর এমন সম্মান ও রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়ে খুবই প্রশংসনীয় কাজ করেছেন এলাকাবাসী।

দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ ছাড়ার ঘোষণা দেওয়া নেতার ওপর হামলার অভিযোগ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে সংগঠন ছাড়ার ঘোষণা দেওয়া ছাত্রলীগ নেতা মো. আরমিনের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর বাইপাস সড়কে এ হামলার ঘটনা ঘটে।

আহত আরমিন উপজেলা সদরের বড়বাড়ি এলাকার বাসিন্দা। তিনি পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের বর্তমান সহসভাপতি।

আরমিন বলেন, গতকাল রাত ১০টার দিকে ২টি মোটরসাইকেলে ৪ বন্ধুকে নিয়ে তিনি নিয়ে মঠখোলা থানারঘাট এলাকার একটি হোটেলে খেতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে মির্জাপুর বাইপাস সড়কে পৌঁছালে দুটি মাইক্রোবাসে করে কয়েকজন লোক এসে তাঁদের গতিরোধ করেন। ঘটনা আঁচ করতে পেরে তাঁরা সবাই দৌড়ে পালানোর চেষ্টা করেন। সঙ্গে থাকা বন্ধুরা পালাতে পারলেও তিনি বালুর স্তূপে হোঁচট খেয়ে পড়ে যান। এ সময় রামদা, চাপাতি, লোহার পাইপ, হকিস্টিক নিয়ে ১০ থেকে ১২ জন তাঁর ওপর হামলা চালান।

এসময় হামলাকারী ব্যক্তিরা তাঁর মাথায় কোপ দেন এবং লোহার পাইপ দিয়ে পেটান। এবং তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলেন, ‘তুই নাকি দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ ছাড়তে চাস, আজ তোকে খুন করে ফেলব।’ তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারী ব্যক্তিরা পালিয়ে যান। আরমিনকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাঁকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা বলেন, আরমিনের মাথায় পাঁচটি সেলাই লেগেছে। তাঁর সুস্থ হতে অন্তত ১৫ থেকে ২০ দিন সময় লাগবে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক নাহিদ হাসান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুধ দিয়ে গোসল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিলেন আরমিন। ১৩ নভেম্বর পাকুন্দিয়া থানা-সংলগ্ন অগ্রণী ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার সময় ২ ব্যবসায়ীর ওপর হামলা করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। হকিস্টিক, রড, লোহার পাইপ দিয়ে পিটিয়ে দুই ব্যবসায়ীকে গুরুতর জখম করে হাসপাতালে পাঠায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত ব্যবসায়ী মকবুল হোসেন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলার আসামি আরমিন।

পাকুন্দিয়ায় ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ‘পদবঞ্চিত’ নেতাকর্মীরা। ঘোষিত উপজেলা কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যায়িত করে শনিবার তারা এ বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের একদল নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল নিয়ে পাকুন্দিয়া উপজেলা পরিষদের সামনে থেকে সদর বাজার প্রদক্ষিণ শেষে থানার সামনে গিয়ে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে আধ ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন। এসময় তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, পদবঞ্চিত ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, সাকিবুল হাসান মুন্না, নাফিজ আহমেদ নাদিম, রাকিবুল হাসান হৃদয় ও রাকিবুল হাসান হিমেল প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, মেয়র ও উপজেলা ছাত্রলীগের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের না জানিয়ে তাদের পছন্দের লোক দিয়ে সম্মেলন ছাড়াই একটি পকেট কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নাজমুল আলম বিএনপি ঘরানার লোক। তাছাড়া এ কমিটিতে অপরিচিত, অছাত্র ও বিবাহিত লোক রয়েছেন। যা ছাত্রলীগের গঠনতন্ত্র ও আদর্শবিরোধী। বিএনপি ঘরানা, অছাত্র ও বিবাহিত দিয়ে এ কমিটি গঠনের ফলে সংগঠনের সুনাম নষ্ট হয়েছে। এ কমিটি অবিলম্বে বাতিল করে সম্মেলনের মাধ্যমে একটি নতুন কমিটি গঠন করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সদ্যঘোষিত কমিটির সভাপতি নাজমুল আলম বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা একেবারেই মিথ্যা ও বানোয়াট। আমি কখনো ছাত্রদলের রাজনীতিতে জড়িত ছিলাম না। আমি দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ বিষয়ে আমার কাছে প্রমাণ পত্র রয়েছে। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে একটি মহল।

প্রসঙ্গত, প্রায় এক যুগ পর গত বুধবার (৫ অক্টোবর) নাজমুল আলমকে সভাপতি ও তোফায়েল আহমেদ তুহিনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ।

পাকুন্দিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উর্মি আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের গাংকুলপাড়া গ্রাম থেকে উর্মি আক্তারের মরদেহ উদ্ধার করে পাকুন্দিয়া থানা পুলিশ। উর্মি আক্তার ওই গ্রামের আরমান মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই উপজেলার চরকাওনা বেলতলি গ্রামের সৌদি আরব প্রবাসী মোক্তার হোসেনের সঙ্গে ছয় থেকে সাত মাস আগে মুঠোফোনে বিয়ে হয় গৃহবধূর। বিয়ের পর থেকে ওই গৃহবধূ বাবার বাড়িতেই বসবাস করে আসছেন।

বৃহস্পতিবার রাতে প্রবাসী স্বামীর সাথে মুঠোফোনে কথা বলার একপর্যায়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। এতে অভিমান করে বসতঘরের আড়ার সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ।

খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ওসি মো.সারোয়ার জাহান বলেন, ‘মরদেহ উদ্ধার করে আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ‘

পাকুন্দিয়ায় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর সদরের সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে দফায় দফায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে।

এ ঘটনায় বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে—উপজেলা বিএনপির কর্মী গোলাপ মিয়া, খুরশিদ মিয়া, মো. ইমন, খায়রুল ইসলাম ও ডালিম মিয়া।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিন বলেন, তাঁদের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। আহত নেতা-কর্মীরা পাকুন্দিয়া, কটিয়াসহ স্থানীয় হাসপাতালগুলোয় চিকিৎসা নিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, নিত্যপণ্যসহ তেল, গ্যাস, পেট্রলের লাগামহীন মূল্যবৃদ্ধি ও বিএনপির তিন নেতা-কর্মী হত্যাকাণ্ডের প্রতিবাদে উপজেলা বিএনপি আজ সকালে পাকুন্দিয়া বাজার পাটমহলে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। এ উপলক্ষে আজ সকাল থেকে বিএনপির নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সৈয়দগাঁও চৌরাস্তা দিয়ে সমাবেশস্থলে যেতে শুরু করলে পুলিশ তাঁদের বাধা দেয়। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা শুরু করে।

এ সময় বিএনপির নেতা-কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়তে শুরু করে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিন বলেন, উপজেলা বিএনপি আজ সকালে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল। তবে সকাল সাড়ে ১০টার দিকে অতর্কিতে পুলিশ এসে বিএনপির নেতা-কর্মীদের লাঠিপেটা করে। পরে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। এতে বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন বলেন, বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজনের অনুমতি ছিল না। তবু বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে পৌর বাজারের দিকে এলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা সরকারি কাজে বাধা দেন এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন।

নাশতা খেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, তিন যুবক গ্রেপ্তার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রেস্টুরেন্টে নাশতা খেতে যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৬ বছরের এক কিশোরী। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ড্রেইনের ঘাট ব্রিজের পূর্ব পাশে একটি ছনক্ষেতে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় তিন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই অভিযুক্তদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ খামা গ্রামের মো. হেলিমের ছেলে মো. দিপু মিয়া (২১), পুটিয়া গ্রামের মো. লিয়াকত আলীর ছেলে মো. সোহাগ মিয়া (১৯) ও একই গ্রামের মো. খোকন মিয়ার ছেলে মো. ইলিয়াস (১৯)। আজ বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জন্মনিবন্ধন সংশোধন করতে বুরুদিয়া ইউনিয়ন পরিষদে যায় ওই কিশোরী। কিন্তু ততক্ষণে সচিব না আসায় সে মোবাইলে তার ফুফাতো বোনের স্বামী আরমানকে ইউনিয়ন পরিষদে আসতে বলে। আরমান না এসে তার বন্ধু ইলিয়াসকে পরিষদে পাঠান। কিছু সময় অপেক্ষার পরও সচিব না আসায় ওই কিশোরীকে একটি রেস্টুরেন্টে গিয়ে নাশতা খেতে বলেন ইলিয়াস। পরে ইলিয়াসের কথামতো ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে ড্রেইনের ঘাট এলাকায় স্বপ্নতরি নামের একটি রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশে বের হন তারা। পথিমধ্যে ড্রেইনের ঘাট ব্রিজের কাছে একটি কলাবাগানের সামনে পৌঁছলে ইলিয়াসের দুই বন্ধু দিপু ও সোহাগ ওই কিশোরীর গতিরোধ করেন। প্রথমে কিশোরীর হাতে থাকা মুঠোফোনটি কেড়ে নেন দিপু। পরে জোরপূর্বক কলাবাগানের পাশে একটি ছনক্ষেতে নিয়ে যান তাকে। সেখানে প্রথমে দিপু ও পরে সোহাগ পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় রাস্তায় পাহারা দেন ইলিয়াস। একপর্যায়ে কিশোরী চিৎকার শুরু করলে তিনজনই পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। পরে রাতেই পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, অভিযোগ পাওয়ার পর আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের সত্যতা স্বীকার করেছেন।

পাকুন্দিয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
নিবন্ধন নবায়ন না করায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার মায়ের দোয়া অটো রাইস মিলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই রাইস মিলটি নিবন্ধন নবায়ন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী সোমবার দুপুরে অভিযান চালান। বিষয়টি নিশ্চিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাইস মিলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান আলী মিয়া, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা (ওসি এলএসডি) এনায়েত করিম, পাকুন্দিয়া থানার এসআই মহাসিনসহ একদল পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী বলেন, নিবন্ধন নবায়ন না থাকায় ১৯৫৬ এর ৬ ধারায় ওই রাইস মিলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে নিবন্ধন নবায়ন করার জন্য এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত
রাস্তা থেকে ছেলেকে আনতে গিয়ে অটোরিকশার চাপায় নিহত হয়েছেন এক নারী। আজ বিকাল ৩টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মহিষবেড় গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত সুবেনা আক্তার (৪৫) মহিষবেড় গ্রামের মৃত আব্দুল আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাটুয়াভাঙ্গা-মহিষবেড় সড়কে ছোট ছেলে রাস্তায় চলে যায়। তাকে বাঁচাতে গেলে ব্যাটারী চালিত অটোরিক্সার চাপায় সবেনা আক্তার আহত হন। তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।