কুলিয়ারচর – angortv.com

কিশোরগঞ্জে আইএফআইসি ব্যাংকের উপশাখায় ‘বিষাক্ত রাসায়নিকের গন্ধ’
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পূর্ব মথরামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আল আমিন মিয়া হিসাব খুলবেন বলে রবিবার বেলা পৌনে ১টার দিকে যান আইএফআইসি ব্যাংক কুলিয়ারচর উপশাখায়। তখনো ব্যাংকের কর্মরত ব্যক্তিরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। বিশেষ প্রয়োজনে আল আমিন ব্যাংকের বাইরে যান। ২০ মিনিট পর এসে দেখেন কেউ আর চেয়ারে বসে নেই, অচেতন হয়ে পড়ে আছেন।

পুলিশ বলছে, উপশাখাটির ভেতরে ছিল বিষাক্ত রাসায়নিকের গন্ধ।

আইএফআইসি ব্যাংক কুলিয়ারচর উপশাখার সব কর্মকর্তা-কর্মচারী একযোগে অচেতন হয়ে পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ইস্যুটি নিয়ে বেশ বিচলিত হয়ে পড়েন। ব্যাংক লুটের ভাবনা থেকে সংঘবদ্ধ অপরাধী চক্র কর্মরত ব্যক্তিদের অচেতন করে থাকতে পারে বলে ধারণা পুলিশ ও স্থানীয় লোকজনের।

ঘটনার প্রাথমিক তদন্তের নেতৃত্ব দেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিব। তিনি বলেন, ব্যাংকের ভল্ট ও ক্যাশবাক্স ঠিক পাওয়া গেছে। এখনো মোটিভ স্পষ্ট নয়। তবে ব্যাংকের ভেতরে বিষাক্ত রাসায়নিকের গন্ধ ছড়িয়ে ছিল।

গন্ধ খুবই তিক্ত। প্রাথমিক তদন্ত শেষে মনে হচ্ছে বিষাক্ত কোনো গ্যাসের গন্ধ থেকে অসুস্থতার কারণ হতে পারে। চিকিৎসকরাও এমনটাই মনে করছেন। ব্যাংক বন্ধ থাকায় এখনো সিসি ফুটেজ দেখা সম্ভব হয়নি। ফুটেজ দেখা গেলে বিষয়টি স্পষ্ট হওয়া যাবে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের উপশাখার কার্যালয় থানা সড়কের হাবিব কমপ্লেক্সের দ্বিতীয় তলায়। তিন বছর আগ থেকে শাখাটির কার্যক্রম বাজিতপুর উপজেলা মূল শাখার অধীনে পরিচালিত হয়ে আসছে। শাখাটির কর্মকর্তা-কর্মচারী ছয়জন। অচেতন হওয়া ব্যক্তিদের মধ্যে কোনো গ্রাহক নেই।

ছয়জনের মধ্যে শাখা ব্যবস্থাপক সৌমিক জামান খান ও নিরাপত্তাকর্মী কামাল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অন্যদের নেওয়া হয় জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে ব্যবস্থাপক ও নিরাপত্তাকর্মীকেও পাঠানো হয় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। কর্মরত ব্যক্তিদের অসুস্থতার খবর পেয়ে বাজিতপুর শাখার কয়েকজন কর্মকর্তা এসে ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। পরে ব্যাংকটি দিনের লেনদেন স্থগিত করে তালাবদ্ধ করে রাখেন।

অসুস্থ হওয়ার পর চারজনকে নেওয়া হয় জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্থানীয় লোকজন এই কাজে সহযোগিতা করেন। অসুস্থ ব্যক্তিদের নিয়ে যাওয়ার কাজে যুক্ত ছিলেন কামরুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি। তিনি বলেন, ‘আমি হুসনে আরা নামে ব্যাংকের একজনকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। হুসনে আরার কিছুটা জ্ঞান ছিল। কিন্তু কোনো কথা গুছিয়ে বলতে পারছিলেন না। অস্থিরতা দেখাচ্ছিলেন।’

কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ জোহরা অসুস্থ ব্যাংক কর্মকর্তা–কর্মচারীদের খোঁজ রাখছেন। তিনি বলেন, ‘যতটুকু জানতে পেরেছি প্রথমে বমি করতে করতে সবাই চেতনা হারিয়ে ফেলেন। পরে তাঁদের অক্সিজেন লেবেল কমতে শুরু করে। দ্রুত অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়।’

ঘটনাটি ডাকাতির চেষ্টা কি না, এমন প্রশ্নে ইউএনও জানালেন, অসুস্থ ব্যক্তিদের জ্ঞান ফিরতে শুরু করেছে। তবে কথা বলার পর্যায়ে নেই। তাঁদের সঙ্গে কথা বলা গেলে এবং তদন্ত শেষ করার পর সবকিছু পরিষ্কারভাবে বলা যাবে।

অসুস্থ শাখা ব্যবস্থাপক সৌমিক জামান খান ও নিরাপত্তাকর্মী কামাল হোসেনকে চিকিৎসা দেন কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আদনান আক্তার। তিনি বলেন, ‘শাখা ব্যবস্থাপকের কিছুটা জ্ঞান ছিল। বমি করছিলেন। কোনো কিছুই সঠিকভাবে বলতে পারছিলেন না। আমাদের ধারণা, চেতনানাশক কিংবা অজ্ঞাত কোনো ওষুধের প্রভাবে এমনটা হতে পারে।’

কুলিয়ারচরে দাওয়াত থেকে ফিরে আ.লীগের তিন নেতা অসুস্থ, দুজনের মৃত্যু
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অসুস্থ হয়ে উপজেলা আওয়ামী লীগের দুজন নেতার মৃত্যু হয়েছে। তাঁরা হলেন সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন ও জহির রায়হান। আজ সোমবার ভোরে জেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁরা মারা যান। গত শনিবার রাতে তাঁরা ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতে দাওয়াতে যান। সেখান থেকে ফেরার পর থেকেই তাঁরা অসুস্থ বোধ করছিলেন।

তাঁদের সঙ্গে থাকা কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমানও অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। হাবিবুর উপজেলা আওয়ামী লীগের সদস্য।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা দুই নেতার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গিয়াস উদ্দিন ও জহির রায়হান আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন।

রাজনৈতিক সহকর্মী ও ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গিয়াস উদ্দিন ও জহির রায়হান ভালো বন্ধু ছিলেন। গিয়াস উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবেও তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। জহির রায়হানও আওয়ামী লীগের নেতৃত্বে আছেন অনেক দিন ধরে। শনিবার রাতে তাঁরা এক ঘনিষ্ঠজনের বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন প্যানেল মেয়র হাবিবুর রহমান। রাতে ফেরার পর থেকে তিনজনই অসুস্থ বোধ করেন। পরদিন সকালে হাবিবুর রহমানকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে গতকাল ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আজ সোমবার ভোররাত চারটার দিকে গিয়াস ও জহিরকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে প্রথমে মারা যান গিয়াস। এরপর হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে জহির রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক মো. বাহার উদ্দিন বলেন, দুজনকে হাসপাতালে ভোররাত চারটার দিকে আনা হয়েছিল।

কুলিয়ারচরে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারালেন এক ব্যক্তি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জুতার দামদর নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সুজন মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে সুজনের মৃত্যু হয়েছে। এর আগে গত শনিবার সন্ধ্যায় কুলিয়ারচর বাজারে মনির হোসেনের (১৭) দোকানে রবিন মিয়া নামে এক ব্যক্তির সঙ্গে মনিরের জুতার দামদর নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মনির ও রবিনের বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। আজ বিকেল পর্যন্ত দুই পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

নিহত সুজন মিয়া পূর্ব গাইলকাটা এলাকার হিসাদ মিয়ার ছেলে। তিনি জুতার দোকানি মনির হোসেনের পক্ষের বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ছাড়া ৪টি বাস, ১৫টি দোকান ও কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এখন পর্যন্ত পাঁচজনকে আটক করে। তবে পুলিশ আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় পৌর শহরের তাতারকান্দি এলাকার রবিন কুলিয়ারচর বাজারে মনির হোসেনের দোকানে জুতা কিনতে যান। এ সময় মনির জুতার দাম হাঁকেন ৭০০ টাকা। এর বিপরীতে রবিন দাম বলেন ৪০০ টাকা। একপর্যায়ে দামদর নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাত আটটার দিকে রবিন ও মনিরের বাড়ির লোকজন দা, বল্লম ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বাজারের কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এর মধ্যে গতকাল রোববার সন্ধ্যায় বাজার এলাকায় দুই পক্ষকে নিয়ে সালিস হয়। কুলিয়ারচর বাজার সমিতির সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী সালিসে সভাপতিত্ব করেন।

সালিসের শেষ পর্যায়ে আবার দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুই পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকাল সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত সংঘর্ষ চলে। আজ দুপুরের পর আবার দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সুজন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় সুজনকে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। পরে গাইলকাটা এলাকার লোকজন বাসস্ট্যান্ডে গিয়ে চারটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাক্টর ভাঙচুর করে।

এ বিষয়ে রবিন বলেন, ‘আমি ক্রেতা। জুতা কিনতে গেছি। দাম আমি বলতেই পারি। কেন কম বললাম, এ জন্য আমাকে ধাক্কা দিয়ে মনির দোকান থেকে বের করে দেন।’

অভিযোগের বিষয়ে মনির হোসেনের ভাষ্য, তিনি কম দামে জুতা বিক্রি করতে চাননি। কিন্তু রবিন কম দামে বিক্রি করতে চাপ দিচ্ছিলেন। তখন দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়েছিল।

জানতে চাইলে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তুফা বলেন, এক জুতা নিয়ে কয়েক দফা সংঘর্ষ চলেছে। পুলিশ একাধিকবার ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করেছে। এর মধ্যে একজন প্রাণ হারালেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

একসঙ্গে ৪ সন্তানের মা হলেন লাকি আক্তার
একসঙ্গে চার সন্তানের জননী হয়েছেন লাকি আক্তার (২২)। বুধবার (৬ এপ্রিল) কিশোরগঞ্জের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সন্তান জন্ম দেন তিনি। নবজাতকদের মধ্যে দুজন ছেলে এবং দুজন মেয়ে। এদের তিনজনেরই ওজন দুই কেজি করে।

একজনের ৫০ গ্রাম কম। তবে চার ভাই-বোন ভালো থাকলেও মা লাকি আক্তার ভালো নেই। তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানায়।

লাকি কুলিয়ারচর উপজেলার ছয়সূতি সেমাইকান্দি গ্রামের টেইলার মাস্টার ফাইজুর রহমানের স্ত্রী। ফাইজুর জানান, এরাই তাদের প্রথম সন্তান। স্ত্রীকে মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে হাসপাতালে এনে ভর্তি করা হয়। আজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইসমত আরা লাকির অস্ত্রোপচার করেন। ফাইজুর রহমান বলেন, চার সন্তান একসঙ্গে পেয়ে পরিবারের সবাই খুশি।

এদিকে একসঙ্গে জন্ম নেওয়া চার শিশুকে দেখতে হাসপাতালে ভিড় করছেন অনেকে। কেউ কেউ পোস্ট অপারেটিভ ওয়ার্ডেও ঘুরে আসছেন।

হাসপাতালের শিশু বিভাগের মেডিক্যাল অফিসার ডাক্তার মোছা. মাহমুদা আক্তার জানান, চারটি বাচ্চার মধ্যে তিনজনের ওজনই দুই কেজি করে। একজনের ওজন ৫০ গ্রাম কম। বাচ্চাগুলো সুস্থ আছে। তবে তাদের অসুস্থ মা আইসিইউতে থাকায় বাচ্চাদের খাবারের সংস্থান হাসপাতাল থেকেই করা হচ্ছে।

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল ভাইয়ের
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আলম মিয়া (২০) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১১ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। আলম মিয়া উপজেলার ভাটির জগতচর গ্রামের খুরশিদ মিয়ার ছেলে।

এ ঘটনায় নিহতের ভগ্নীপতি সুজন মিয়া বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে কুলিয়ারচর থানায় আজ সকালে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এলাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে রকি ও শাওনসহ কয়েকজন নিহতের বোনকে উত্ত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করেন আলম। এতে কথা-কাটাকাটির একপর্যায়ে আলম মিয়ার ওপর হামলা করে তারা। এ সময় আলম মিয়ার মাথায় আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়রা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে শনিবার সকালে কুলিয়ারচরে মানববন্ধন ও বিক্ষোভ করে।

কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে এবং আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কিশোরগঞ্জে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবলীগ কর্মীর মৃত্যু
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবলীগ কর্মী দেলোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে রবিবার দুপুরে কুলিয়ারচর গোবরিয়া আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের মোটরসাইকেল সমর্থকদের সঙ্গে নৌকার প্রার্থী এনামূল হক আবুবক্করের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। এ সময় আপন ২ সহোদর সহ ৪ জন গুলিবিদ্ধ হয়।

এদেরকে প্রথমে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে দেলোয়ারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাজধানীর ঢাকার হেলথ কেয়ার হাসপাতালে আইসিইউতে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে দেলোয়ার হোসেন মারা যায়।

নবনির্বাচিত চেয়ারম্যান এনামুল হক আবু বক্কর ঘটনার সত্যতা স্বীকার করেছেন । পরাজিত স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম জানান, নৌকা প্রার্থীর সমর্থকরা জোর করে কেন্দ্র দখল করতে চাইলে তার কর্মী সমর্থকরা বাধা দেয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শর্টগানের গুলি ছুড়লে তার ৪ জন কর্মী মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এদের মধ্যে দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন আপন ২ সহোদেরের মধ্যে আজ সকালে দেলোয়ার হোসেন ঢাকার হেলর্থ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে । বাকি ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

কুলিয়ারচরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, নিহত ১
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উচ্চস্বরে গান বাজানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে শাহ আলম নামে ১ যুবক নিহত হয়েছেন। নিহত শাহ আলম হারিয়াকান্দা গ্রামের আহমদ মিয়ার ছেলে। এসময় জীবন ও আসাদুল্লাহ নামে আরো ২ যুবক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে মূমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। আজ শনিবার দুপুরে শেষ খবর পাওয় পর্যন্ত থানায় মামলা হয়নি।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুলিয়ারচরের হারিয়াকান্দা গ্রামের ৪/৫ কিশোর ও যুবক ইজিবাইকে সাউন্ড বক্স নিয়ে রামদী গ্রামে গিয়ে সড়কের ওপর উচ্চস্বরে গান বাজাচ্ছিল। এতে রামদী গ্রামের যুবকরা গান বাজাতে নিষেধ করে। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রতিপক্ষরা শাহ আলমকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কুলিয়াচর থানার ওসি-তদন্ত মিজানুর রহমান বলেন, ‘উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে শাহ আলম নামে ১ যুবক নিহত হয়েছে। সে হারিয়াকান্দা গ্রামের আহমদ মিয়ার ছেলে। এ ঘটনায় আমরা ৪ জনকে আটক করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

কুলিয়ারচরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাইফুল নামের এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় রোববার (১৩ জুন) দুপুরে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, শনিবার (১২ জুন) সকাল ১০টার দিকে স্থানীয় একটি কোচিং সেন্টার থেকে কোচিং শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল মেয়েটি। পথে শ্মশান এলাকায় একা পেয়ে সাইফুল গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে তাকে একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করে সাইফুল।

কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ‘মেয়েটির ডাক্তারি পরীক্ষা শেষ হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

আম পাড়া নিয়ে শিশুদের ঝগড়া, প্রাণ গেল যুবকের
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আম পাড়া নিয়ে দুই দলের সংঘর্ষে লিটন মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন।

শনিবার (১৭ এপ্রিল) সকালে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের মধ্য লালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিটন মধ্য লালপুর গ্রামের আব্বাছ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে কাঁচা আম পাড়াকে কেন্দ্র করে এলাকার কাঞ্জি বাড়ি ও উমরা বাড়ির শিশুদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে রাতেই উভয়পক্ষের লোকজন সালিশে বসেন। কিন্তু মীমাংসা ছাড়াই সালিশ শেষ হয়।

শনিবার (১৭ এপ্রিল) সকালে উমরা বাড়ির মিশ্রি মিয়ার লোকজন কাঞ্জি বাড়িতে হামলা চালায়। এসময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত কাঞ্জি বাড়ীর লিটন মিয়া ঘটনাস্থলেই মারা যান।

কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

পুকুর পাড়ে গহনায় সজ্জিত কিশোরীর লাশ, দেখতে জনতার ঢল
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর এলাকার পালটিয়া এলাকায় একটি পুকুর পাড়ে গহনায় সাজসজ্জা অবস্থায় রাসনা আক্তার (১৩) নামের এক কিশোরীর লাশ পাওয়া গেছে।

জানা যায়, বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে কুলিয়ারচর পৌরসভা ৯ নং ওয়ার্ড পালটিয়া পশ্চিমপাড়া সৈয়দ শাহিন মিয়ার ছোট ছেলে পুকুরে গেলে, পুকুর পাড়ে একটি লাশ দেখতে পেয়ে বাবাকে জানায়।

পরে শাহিন মিয়া সাথে সাথে কাউন্সিলরের বাড়িতে গিয়ে কাউন্সিলর সৈয়দ কননকে ঘুম থেকে ডেকে তুলে বিষয়টি জানায়, তখন কাউন্সিলর ঘটনা শুনে পুলিশে খবর দেয়। এই ঘটনার খবর চারদিক ছড়িয়ে গেলে লাশ দেখতে পুকুর পাড়ে জনতার ঢল নামে।

কিশোরী রাসনা আক্তার (১৩) পালটিয়া পূর্বপাড়া বিভাটেক চালক মোঃ লাল চাঁন মিয়ার কন্যা। রাসনা আক্তার ৫ ভাই-বোনের মধ্যে তৃতীয় এবং তিন বোনের মধ্যে মেজো মেয়ে।

এই বিষয়ে নিহতের বাবা লাল চাঁন মিয়া জানান, গতরাত ১১ পর্যন্ত রিকশা চালিয়ে বাড়ি ফেরার পর মেয়ে আমাকে খাবার দেয়, খাবার শেষে মেয়ে আমাকে ঘুমাতে বলে, নিজেও একই ঘরে পাশের রুমে ঘুমাতে যায়। সকাল বেলা ঘুম থেকে উঠে রিকশা নিয়ে বের হতে গেলে জানতে পারি শাহিন মিয়ার পুকুর পাড়ে একটি লাশ পাওয়া গেছে। এর কিছুক্ষণ পরে জানতে পারি এটা আমার মেয়ে।

তিনি বলেন, এই বিষয়ে তিনি ঘটনার কিছুই এখনও বুঝে উঠতে পারছেন না এবং এই মুহূর্তে কাউকে সন্দেহ করার মতোও কোনো কিছু মাথায় আসছে না।

কাউন্সিলর সৈয়দ কনন বলেন, তখন সকাল আনুমানিক সাড়ে ৬টা হবে, আমি ঘুমিয়ে ছিলাম। শাহিন মিয়া এসে আমাকে ডেকে ঘুম ভাঙায় এবং জানায় তার পুকুর পাড়ে একটি মেয়ের লাশ পড়ে আছে। তখন আমি থানায় ফোন করে বিষয়টি পুলিশকে জানাই।

এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে যায়। লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।