করিমগঞ্জ – angortv.com

করিমগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন লায়লা হক
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ২০২২ নির্বাচিত হয়েছেন করিমগঞ্জ উপজেলার পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা হক। বুধবার (১৪ সেপ্টেম্বর) তাঁকে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

লায়লা হক এ নিয়ে দ্বিতীয়বার করিমগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন। এর আগে ২০১৯ সালে তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

বিগত বছরগুলোতে পুরুষ এবং মহিলা প্রধান শিক্ষকদের আলাদা ক্যাটাগরিতে নির্বাচিত করলেও এবারই প্রথম পুরুষ ও মহিলা উভয় থেকে এককভাবে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান, শৃঙ্খলা, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে পাঠদানে নিয়মানুবর্তিতা, সৃজনশীল উদ্যোগ, বিদ্যালয়ের কাজে দক্ষতা ও আর্থিক শৃঙ্খলা যাচাই-বাছাই করে লায়লা হক’কে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

লায়লা হক ২০১৮ সাল থেকে করিমগঞ্জ উপজেলার পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা ও শিক্ষার মান উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়ন মূলক ও সৃজনশীল কাজের মাধ্যমে ইতোমধ্যে তিনি যথেষ্ঠ সুনাম কুড়িয়েছেন।

পারিবারিক জীবনে লায়লা হক এক কন্যা সন্তানের জননী। তিনি বিশিষ্ট সংগীতশিল্পী কামাল আহমেদের স্ত্রী এবং কিশোরগঞ্জের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মরহুম এ কে এম ফায়জুল হকের মেয়ে।

করিমগঞ্জে ট্রাক্টর চাপায় স্কুলছাত্রী নিহত
কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক্টরের চাপায় উর্মী আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। উর্মী সুতারপাড়া গ্রামের রতন মিয়ার মেয়ে ও নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১২টার দিকে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনার টিকা নিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল সে। অটোরিকশাটি আয়লা নামক স্থানে গেলে সে নেমে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ট্রাক্টরটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

করিমগঞ্জে শিশুদের খেলা নিয়ে ঝগড়ার জেরে প্রাণ গেলো কৃষকের
কিশোরগঞ্জের করিমগঞ্জে শিশুদের খেলাধুলা নিয়ে ঝগড়ার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হওয়ার পর মো. জামিল মিয়া (৪৫) নামে একজন কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২০ নভেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মো. জামিল মিয়া উপজেলার নোয়াবাদ ইউনিয়নের উত্তর সিংগুয়া গ্রামের মৃত ইসমত আলী মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শিশুদের টেনিস বল খেলাকে কেন্দ্র করে উত্তর সিংগুয়া গ্রামে জামিল মিয়ার লোকজনের সঙ্গে দুদু মিয়ার লোকজনের ঝগড়া হয়।

এর জের ধরে রাত ১০টার দিকে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মো. জামিল মিয়াসহ বেশ কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মো. জামিল মিয়া ও আবুল বাশার (৪০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া এরশাদ (৩৫), হেলাল উদ্দিন (৬০), আলাল (৪৫), মাজহারুল ইসলাম (২২) ও জহির (২৪) এই পাঁচজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ নভেম্বর) সকাল ৬টার দিকে মো. জামিল মিয়ার মৃত্যু হয়।

এ ব্যাপারে করিমগঞ্জ থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী জানান, শিশুদের খেলাধুলা নিয়ে ঝগড়ার জেরে এ ঘটনা ঘটেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. জামিল মিয়ার মৃত্যুর খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় জড়িতরা শনিবার (২০ নভেম্বর) রাতে ঘটনার পর পরই গাঢাকা দিয়েছে। তাদের ধরতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এছাড়া এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

করিমগঞ্জে প্রেমিককে সঙ্গে নিয়ে মেয়েকে হত্যা
কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেমিককে সঙ্গে নিয়ে মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। উপজেলার দেহুন্দা ইউনিয়নের চরদেহুন্দা গ্রামে বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত মাইশা আক্তার (১৬) ওই এলাকার মো. বাবুল মিয়ার মেয়ে। এ ঘটনায় নিহতের মা স্বপ্না আক্তারকে (৪০) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আটক করেছে পুলিশ। আটক স্বপ্না চরদেহুন্দা গ্রামের তাহের উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানায়, স্বপ্না আক্তারের সঙ্গে তার খালাতো ভাই ফায়জুলের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছে। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিস বসে। তার পরেও ফায়জুলের যাতায়াত ছিল ওই বাড়িতে। মায়ের এই সম্পর্কের প্রতিবাদ করায় তারা দুজনে মিলে মাইশাকে শ্বাসরোধে হত্যা করেছে বলে তাদের অভিযোগ।

মাইশার নানি বেদেনা আক্তার (৬৫) জানান, তিনি তার নাতিকে ছোট থেকে লালন করেছেন। স্বপ্না তার মেয়ের খোঁজ রাখতেন না। আজ সকালে স্বপ্না জানায়, হঠাৎ স্ট্রোক করে মাইশা মারা গেছে। কিন্তু লোকজন মাইশার গলা ও সারা শরীরে দাগ দেখে পুলিশে খবর দেয়।

মাইশাদের এক আত্মীয় বিপুল মিয়া জানান, মাইশার মৃত্যুর পর স্বপ্না আক্তার পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দিয়েছে। আর রাতেই আরেক অভিযুক্ত ফায়জুল মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

জানা গেছে, স্বপ্না আক্তারের সঙ্গে ২০-২৫ বছর আগে বিয়ে হয় রাজশাহীর বাবুল মিয়ার সঙ্গে। বাবুল ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

বাবুল মিয়া জানান, ফায়জুলের সঙ্গে তার স্ত্রীর কোনো সম্পর্ক ছিল কি না জানতেন না তিনি। তাদের দুই মেয়ে ও এক ছেলে। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট ছেলেটি তার সঙ্গে ঢাকায় থাকত। আর মাইশা বাড়িতে মায়ের সঙ্গে থেকে পড়াশোনা করত।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামছুল আলম সিদ্দিকী জানান, মা স্বপ্না আক্তার নিজেই তার মেয়েকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তবে তিনি পুলিশকে জানিয়েছেন, ফায়জুলের সঙ্গে তার মেয়ের সম্পর্ক ছিল। এ কারণেই মেয়েকে হত্যা করেছেন তিনি। তদন্ত করে প্রকৃত তথ্য জানা যাবে।

তিনি আরো জানান, ফায়জুলকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। নিহত মাইশার বাবা বাবুল মিয়া বাদী হয়ে করিমগঞ্জ থানায় স্বপ্না ও ফায়জুলের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

করিমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু
কিশোরগঞ্জের করিমগঞ্জে টেলিভিশন চালু করার সময়ে বৈদ্যুতিক বোর্ডে প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রাবন্তী আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকালে উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের ফতেরগোপ গ্রামের আতিব বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রী নিহতের এই ঘটনাটি ঘটে।

নিহত শ্রাবন্তী আক্তার ফতেরগোপ গ্রামের আতিব বাড়ির দিলোয়ার হোসেনের মেয়ে এবং করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও পরিবার জানায়, সকাল ১১টার দিকে শ্রাবন্তী টেলিভিশন চালু করার জন্য ঘরের বৈদ্যুতিক বোর্ডে প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

এছাড়া এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

ফাঁসির দড়ি গলায় পরে বসেছিলেন গাছে, ৯৯৯-এ ফোনে যুবক উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোন পেয়ে ফাঁসির দড়ি গলায় বেঁধে গাছে বসে থাকা আত্মহত্যা চেষ্টাকারী এক যুবককে উদ্ধার করেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ ফায়ার সার্ভিস।

রোববার (২৭ জুন) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার সকাল সাড়ে ১০টায় একজন কলার কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার গুণধর ইউনিয়নের ইন্দাচুল্লী গ্রাম থেকে ফোন করে জানান, তাদের গ্রামে একটি রেইনট্রি গাছের ডালে ফাঁসির দড়ি টাঙিয়ে গলায় পরে এক যুবক বসে আছে। তারা অনেক অনুরোধ করেছিলেন কিন্তু যুবক কিছুতেই তাদের কথা শুনছিলেন না। বরং হুমকি দিচ্ছিলেন কেউ যদি গাছে ওঠার চেষ্টা করে তবে তিনি লাফ দেবেন।

৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি করিমগঞ্জ ফায়ার সার্ভিসে জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। খবর পেয়ে করিমগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধাকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়।

পরে করিমগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের প্রধান ফারুক আহমেদ ৯৯৯-কে ফোনে জানান, তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে যুবককে বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু যুবক হুমকি দিচ্ছিলেন তাদেরকে চলে যেতে না হলে গাছ থেকে তিনি লাফ দেবেন। কথা বার্তার এক পর্যায়ে যুবক গাছ থেকে লাফ দেন, কিন্তু সৌভাগ্যক্রমে তিনি গাছের নিচে পানিতে পড়েন।

এরপরে দ্রুত ফায়ার সার্ভিসের দল যুবককে উঁচু করে ধরে রাখেন এবং তার গলায় লাগানো ফাঁসির দড়ি কেটে দেয়া হয়।

উদ্ধার যুবককে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। পরে উদ্ধার যুবককে করিমগঞ্জ থানা পুলিশের একটি দল থানায় নিয়ে যায়।

করিমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান ৯৯৯-কে বলেন, যুবকের মা-বাবা বেঁচে নেই। তিনি কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। আত্মীয় পরিজনবিহীন অবস্থায় হতাশাগ্রস্থ হয়ে তিনি আত্মহত্যার চেষ্টা চালান বলে প্রাথমিকভাবে জানা যায়।

কি‌শোরগ‌ঞ্জে খালে ডুবে দুই শিশুর মৃত্যু
কি‌শোরগ‌ঞ্জের করিমগঞ্জে খালের পানিতে ডুবে আফাজ (৮ ) ও লা‌মিম (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ মে) বিকেলে উপজেলার গুজা‌দিয়া ইউনিয়নের টাম‌নি আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আফাজ ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী ক‌বির উদ্দিনের ছেলে, লা‌মিম একই গ্রামের আবদুর রশিদের ছেলে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম‌মিনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

শিশুদের স্বজনরা জানান, বাড়ির পাশে খেলা করছিল আফাজ ও লা‌মিম। এক পর্যায়ে সবার অগোচরে গজারিয়া খালের পানিতে পড়ে যায় দুই শিশু। অনেক খোঁজাখুঁজির পর খাল থেকে তা‌দের উদ্ধার করা হয়। করিমগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজন‌কেই মৃত ঘোষণা করেন।

ফেরির পন্টুন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের
কিশোরগঞ্জের করিমগঞ্জে ফেরির পন্টুন থেকে পড়ে বাবুল চৌধুরী (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ মে) দুপুরে উপজেলার সুতাপাড়া ইউনিয়নের বালিখোলা ফেরিতে এ ঘটনা ঘটে। মৃত বাবুল জামালপুর জেলার শ্যামগঞ্জ উপজেলার মাদাপুর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে।

করিমগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, হাওরে বোরো জমিতে ধান কেটে বাড়ি ফিরছিলেন কৃষি শ্রমিক বাবুল চৌধুরী। ধনু নদীর ওপর বালিখোলা ফেরিতে ওঠার সময় পন্টুনের খুঁটির ওপর থেকে মেঝেতে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে করিমগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওসি।

ভাতিজার ছোড়া ঢিলে প্রাণ গেল চাচার
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছোড়া ইটের ঢিলে সায়েম উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে উপজেলার উত্তর কান্দাইল কুকিমাদল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সায়েম উদ্দিন উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কান্দাইল কুকিমাদল গ্রামের বাসিন্দা।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়ির সীমানা নিয়ে সায়েম উদ্দিনের সঙ্গে তার ভাই ইমাম হোসেনের বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালের দিকে দুপক্ষের লোকজনের মধ্যে ঝগড়া হয়। এ সময় ইমাম হোসেনের ছেলে জজ মিয়ার ইটের ঢিল লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সায়েম উদ্দিন। তাকে উদ্ধার করে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িতদের ধরতে তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান ওসি।

স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ, স্বামীর মোবাইলে দেখে ফেললেন স্ত্রী! অতঃপর…
অষ্টম শ্রে‌ণির এক স্কুলছাত্রী‌কে ধর্ষণ করে নিজের মোবাইলে ভিডিও ধার‌ণ করেন এক অবসরপ্রাপ্ত উচ্চ পদস্থ চাকুরিজীবী। কাজের কথা বলে বাড়িতে ডেকে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন তিনি। এ ঘটনা কাউকে বললে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন। কয়েকদিন পর স্বামীর মোবাইলেই স্কুলছাত্রীকে ধর্ষণের ওই ভিডিও দেখে ফেলেন তার স্ত্রী। এর পর বিষয়টি জানাজানি হয়।

ভূক্তভোগী স্কুলছাত্রীর পরিবার বিষয়টি জানার পর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ক‌রেন। পরে অভিযুক্ত আবদুল বারিক নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার ক‌রে‌ আদালতে সোপর্দ করেছে পু‌লিশ।

কিশোরগঞ্জের ক‌রিমগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্প‌তিবার দুপু‌রে অভিযান চা‌লি‌য়ে আব্দুল বারিককে গ্রেপ্তার ক‌রে পু‌লিশ। তিনি উপ‌জেলার জয়কা ইউ‌নিয়‌নের কামারাটিয়া গ্রা‌মের মৃত আ. জ‌লি‌লের ছে‌লে।

পু‌লিশ জানায়, আবদুল বা‌রিক গত ৫ ফেব্রুয়া‌রি দুপু‌রে তার প্রতি‌বেশী ওই স্কুলছাত্রী‌কে কা‌জের কথা ব‌লে নি‌জের ঘ‌রে নি‌য়ে যান। এক পর্যায়ে তিনি দরজা বন্ধ ক‌রে মে‌য়ে‌টি‌কে ধর্ষণ ক‌রেন। এ সময় ধর্ষ‌ণের ওই দৃশ্য নি‌জের মোবাইলে ধারণ ক‌রেন তি‌নি। ধর্ষ‌ণের কথা কাউকে বল‌লে ওই ভিডিও সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে ছ‌ড়ি‌য়ে দেওয়ার হুমকি দেন বারিক।

পরে মোবাইলে থাকা ধর্ষ‌ণের ভিডিওটি সম্প্রতি দে‌খে ফে‌লেন বা‌রি‌কের স্ত্রী। ফ‌লে এ ঘটনা মুখে মুখে ছড়িয়ে পড়ে। একইভাবে নির্যাতিতার পরিবারের লোকজনও এ ঘটনা জেনে তার সঙ্গে কথা বলে সত্যতা নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার সকালে থানায় মামলা করেন। ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে পাঠিয়ে ডাক্তা‌রি পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে।

ক‌রিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম‌মিনুল ইসলাম জানান, ৫ দি‌নের রিমান্ড চে‌য়ে বৃহস্পতিবার বি‌কেলে অভিযুক্ত আবদুল বা‌রিক‌কে আদাল‌তে পাঠানো হয়। আদালত ওই রিমান্ড আবেদনের শুননির জন্য আগামী রবিবার দিন ধার্য করে আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।