বরিশাল – angortv.com

৩ বন্ধু মিলে সিঁধ কাটলো অন্য বন্ধুর বাড়িতে, পরে চোরাই মালামালসহ ধরা
বরিশালের মুলাদীতে এক বন্ধুর বাড়িতে সিঁদ কেটে চুরি করেছে ৩ বন্ধু। পরে সন্দেহজনকভাবে তিনজনকে ঘোরাফেরা করতে দেখে তল্লাশির একপর্যায়ে তাদের কাছ চোরাই মালমাল উদ্ধার করা হয়। সর্বশেষ পুলিশের সোপর্দের পর তিনজনের ঠাঁই হয় কারাগারে।

রোববার (৩১ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা। এর আগে রোববার সকালে উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে তেরচর গ্রামের পাইতিখোলা খেয়াঘাট এলাকা থেকে ওই তিনজনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা।

আটকরা হলেন, তেরচর গ্রামের পিন্টু মাঝির ছেলে অলিউল্লাহ মাঝি (২১), পারভীন আক্তারের ছেলে ইয়ামিন (২৪) ও চরডিক্রী ৭নম্বর ওয়ার্ডের আলমগীর সিকদারের ছেলে নয়ন সিকদার (২৫)।

তারা তিনজন শনিবার দিবাগত রাতে তাদের বন্ধু ফাহাদ হাওলাদারের বাড়িতে চুরি করেছিল বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় ফাহাদ হাওলাদার বাদী হয়ে তার ৩ বন্ধুকে আসামি করে মুলাদী থানায় মামলা করেছেন।

মামলার সূত্রে পুলিশ জানায়, তেরচর পাইতিখোলা এলাকার মৃত বজলু হাওলাদারের ছেলে ফাহাদ হাওলাদারের সঙ্গে নয়ন সিকদার, ইয়ামিন ও অলিউল্লাহর বন্ধুত্ব রয়েছে। শনিবার দিবাগত রাতে নয়ন, ইয়ামিন ও অলিউল্লাহ সিঁদ কেটে ফাহাদের ঘরে প্রবেশ করে ৩টি মোবাইল, স্বর্ণ ও রূপার অলংকার ও ২০ হাজার টাকা চুরি করে। রোববার সকালে ফাহাদ ঘরে সিঁদকাটা ও মালপত্র তছনছ দেখে চুরির বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের জানান।

সকাল ৭টার দিকে ফাহাদের ৩ বন্ধুকে একসঙ্গে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ফাহাদের বাড়িতে চুরির বিষয়টি স্বীকার করে। তিনজনকে তল্লাশি করে চুরি হওয়া ৩টি মোবাইল ফোন, রূপার চেইন ও আংটি ও ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তিনজনকে থানা পুলিশে সোপর্দ করা হয়।

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, সিঁধ কেটে চুরির ঘটনায় মামলা হয়েছে এবং বাদীর ৩ বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

শেখ হাসিনার ফাঁসির রায় মিষ্টি বিতরণ নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আসামি গ্রেপ্তার
শেখ হাসিনার মামলার রায়ের দিনে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি আমির খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া আমির খান হত্যা মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামি। তিনি উপজেলার জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নের চর জাহাপুর গ্রামের খলিল খানের ছেলে এবং ঘটনার পর মিরপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে বরিশালে আনা হচ্ছে। এ মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ১৭ নভেম্বর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর স্টিল ব্রিজ এলাকায় মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রবিউল ইসলামকে প্রতিপক্ষরা কুপিয়ে গুরুতর জখম করে। তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেয়র হতে মুফতি ফয়জুল করীমের করা মামলা খারিজ
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে ঘোষণা দেওয়ার আবেদন জানিয়ে দায়ের করা মামলা খারিজ (বাতিল) করে দিয়েছেন নির্বাচনী ট্রাইব্যুনাল।

সোমবার (৫ মে) দুপুরে বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক হাসিবুল হাসান এ আদেশ দেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের আইনজীবী আবদুল্লাহ নাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুসারে ৫ মে মামলাটির অধিকতর শুনানির দিন ছিল। শুনানি শেষে বিচারক মামলাটি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন। মামলার পর্যবেক্ষণে আদালত বলেছেন, নির্বাচনী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে মামলা দায়ের হলে তা গ্রহণযোগ্য হতো। মুফতি ফয়জুল করীম মামলা করেছেন ৪৪৫ দিন পর।

তিনি আরও বলেন, ১৭ এপ্রিল আমরা মামলা দায়ের করি। মামলা নিয়ে ১৮ ও ২৪ এপ্রিল দুই দফায় শুনানি হয়। তামাদি আইনে মামলা দায়ের হয়েছিল। বরিশাল ট্রাইব্যুনালের রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা নির্বাচনী ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম ৩৩ হাজার ৮২৮ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাচনে ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আবদুল্লাহ।

ফয়জুল করীমকে বিসিসির মেয়র ঘোষণা করতে মামলা
২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করতে আদালতে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। মামলায় নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহসহ প্রতিদ্বন্দ্বী ছয়জনকে বিবাদী করা হয়েছে।

বিস্তারিত আসছে…

বরিশালের অতিরিক্ত পুলিশ কমিশনারকে সাময়িক বরখাস্ত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করার জন্য বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হামিদুল আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করার বিষয়ে অনাপত্তি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল বুধবার নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ বিষয়ে জানানো হয়। পরে আজ বৃহস্পতিবার এই খবর জানা যায়।

জানা গেছে, হামিদুল আলমের স্ত্রী শাহাজাদী আলম ওরফে লিপি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে সরকারি গাড়ি ব্যবহার করে স্ত্রীর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে হামিদুলকে তলব করে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বুধবার বগুড়া-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং বগুড়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মোসা. শাহনাজ পারভীন এ নোটিশ দেন। নোটিশে বৃহস্পতিবার বেলা ৩টার মধ্যে অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীর হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। এতে স্ত্রীর পক্ষে ভোট প্রচারণায় সত্যতা পাওয়া যায়।

একটি ভোটও কারচুপি হলে কেন্দ্র তাৎক্ষণিক বন্ধ করা হবে: সিইসি
কোনো কেন্দ্রে যদি একটি ভোটও কারচুপি হয়, তাহলে সেই কেন্দ্রের ভোট গ্রহণ তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শনিবার বরিশালে রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, সবাই এখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাইছে। আমরা সেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই। এ ক্ষেত্রে ব্যত্যয় ঘটলে ছেড়ে দেওয়া হবে না।

অনিয়ম করে জিততে হবে এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানিয়ে সিইসি বলেন, সিষ্টেমের প্রতি সকলের বিশ্বাস রাখতে হবে। কেন্দ্রে ফল ঘোষণা করা হয়। প্রার্থীরা ঘরে বসেই ফল জানতে পারবেন। রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারেন না।

তিনি বলেন, নানা কারণে এবার ভোট নিয়ে বিতর্ক হয়েছে। অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ভোট করার দাবি আসছে। প্রার্থীদের সহায়তায় এবার জাতীয় নির্বাচন সফল করা নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য।

বরিশালের ৬ নির্বাচনী এলাকার প্রার্থীরা সভায় অংশ নেন। এতে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

পরে সিইসি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দিনব্যাপী সভা করেন।

১৫ ছাগলের এক বছরের ‘কারাবাস’, মুক্তি পেল ৯টি
গোরস্থানে ঢুকে গাছের পাতা খাওয়ার অভিযোগে এক বছর আগে ১৫টি ছাগল আটক করেছিল বরিশাল সিটি করপোরেশন। নতুন মেয়র খোকন সেরনিয়াবাতের নির্দেশে বৃহস্পতিবার নয়টি ছাগল ফেরত দেওয়া হয়েছে।

কিন্তু ছাগলের মালিক নগরের ২১ নং ওয়ার্ডের বাসিন্দা শাহরিয়ার সাচিব রাজিব দাবি করছেন, এক বছরে ৫টি ছাগল বাচ্চা প্রসব করায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪ টি। অথচ গতকাল বৃহস্পতিবার সিটি করপোরেশন তাঁর কাছে হস্তান্তর করেছে মাত্র ৯টি। সাবেক মেয়র সাদিকের মেয়াদকালীন ২৪টি ছাগলের হিসাব চেয়ে তিনি সিটি করপোরেশনে লিখিত অভিযোগ দেবেন।

এদিকে বরিশাল প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য কোনো পশু আটকে রাখার বিধান নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল নগরের মুসলিম গোরস্থানে ঢুকে গাছের পাতা খাওয়ার অভিযোগে গত বছরের ৬ ডিসেম্বর স্থানীয় শাহরিয়ার সাচিব রাজিবের ১৫টি ছাগল আটক করে সিটি করপোরেশন। রাজিব ২১ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পানি সম্পদ প্রতিমন্ত্রীর অনুসারী বলে পরিচিত। অভিযোগ রয়েছে, এই কারণেই তৎকালীন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তাঁর স্টাফদের দিয়ে ছাগলগুলো আটক করান।

ওই ঘটনায় রাজিবের পরিবার সিটি করপোরেশনের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা, মহানগর পুলিশ কমিশনার এবং বিভাগীয় কমিশনারের কাছে ছাগল ফেরত চেয়ে আবেদন করেন। কিন্তু মেয়র সাদিকের দায়িত্বকালীন ছাগলগুলো ফেরত না দিয়ে করপোরেশনের আমনতগঞ্জের গাড়ির গ্যারেজে আটকে রাখা হয়।

ছাগলের মালিক শাহরিয়ার রাজিব বলেন, তাঁর ১৫টি ছাগল গত বছরের ৬ ডিসেম্বর সিটি করপোরেশন কর্তৃপক্ষ ধরে নিয়ে গ্যারেজে অরক্ষিত অবস্থায় আটকে রাখে। এর মধ্যে ১১টি বড় এবং ৪টি ছোট ছাগল ছিল। সেগুলোর ৫টি ছাগলের পেটে বাচ্চা ছিল। পরদিন ৭ ডিসেম্বর একটি ছাগল ২টি বাচ্চা প্রসব করে। কিন্তু দুটি বাচ্চাই মারা যায়। পরবর্তীতে ৩টি ছাগল ২টি করে ৬টি এবং অপর একটি ছাগল একটি বাচ্চা প্রসব করে। সে হিসাবে, তাঁর মোট ২৪টি ছাগল সিটি করপোরেশনের জিম্মায় ছিল।

রাজিব আক্ষেপ করে বলেন, তাঁর মূল ১৫টি ছাগলও তিনি ফেরত পাননি। গতকাল বৃহস্পতিবার ৯টি ছাগল বুঝিয়ে পেয়ে বাকিগুলোর হিসাবে জানতে চেয়েছেন। সেখানে উপস্থিত করপোরেশনের বর্তমান প্রশাসনিক কর্মকর্তা তাঁকে বলেছেন, ২৪টি ছাগল দাবি করলে মেয়রের কাছে লিখিত দরখাস্ত করতে হবে। আগামী রোববার তিনি বর্তমান মেয়রের কাছে লিখিত অভিযোগ দেবেন।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, তিনি গতকাল ৯টি ছাগল পেয়ে মালিকের কাছে হস্তান্তর করেছেন। ছাগল কয়টা ছিল তা খোঁজ নিয়ে জানতে হবে। তিনি বলেন, ‘বিগত পাঁচ বছরে প্রশাসনিক শাখায় যারা দায়িত্বে ছিলেন তাঁরাই বলতে পারবেন বাকি ছাগলগুলো গেল কোথায়।’

বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম বলেন, ‘কোনো পশু আটক করা হলে সাত দিনের মধ্যে মালিককে নোটিশ দিতে হবে। দ্রুত হস্তান্তর করতে হবে। অনির্দিষ্টকালের জন্য আটকে রাখার বিধান নেই।’

তিনি সিটি করপোরেশনের ঘটনা প্রসঙ্গে বলেন, এটি তাঁর জানা আছে। করপোরেশন কোনো প্রাণী এক বছর আটকে রাখতে পারে না।

মেয়াদ শেষ হওয়ার চার দিন আগেই দায়িত্ব ছাড়লেন বরিশালের মেয়র সাদিক আবদুল্লাহ
বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদ থেকে আজ বৃহস্পতিবার সকালে অব্যাহতি নিলেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। যদিও তাঁর মেয়াদ শেষ হওয়ার আরও চার দিন বাকি আছে। এ অবস্থায় ১৪ নভেম্বর ভারপ্রাপ্ত মেয়রের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন সাদিক আবদুল্লাহর চাচা ও নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ।

আজ সকাল সাড়ে ১০টায় বরিশাল সিটি করপোরেশনের কার্যালয় নগর ভবন থেকে সাদিক আবদুল্লাহ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবরে অব্যাহতি দেন। এ সময় বরিশাল সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। নতুন মেয়র দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন। মেয়র সাদিক আবদুল্লাহ অব্যাহতি নেওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে তাঁর সমর্থক নেতা-কর্মীরা সড়কের দুপাশে অবস্থান নিয়ে তাঁকে বিদায় জানান।

সিটি করপোরেশন সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় নগর ভবনে যান সাদিক আবদুল্লাহ। শেষ কর্মদিবসে তিনি নগর ভবনে দায়িত্ব পালন করেন। পরে তিনি কর্মকর্তাদের নিয়ে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন। বেলা ১১টায় তিনি নগর ভবন থেকে নেমে আসেন। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নগর ভবন চত্বরে মেয়র সাদিক করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বক্তব্য দেন।

সাদিক আবদুল্লাহ বলেন, ‘আমি সবার সহযোগিতা পেয়েছি বলেই সিটি করপোরেশনকে সুন্দরভাবে পরিচালনা করেছি। আমি এখন জনতার কাতারে চলে এসেছি। আমি আমার সময়কালে যা করেছি, সব জনগণের স্বার্থে করেছি। ভবিষ্যতে যিনি মেয়র হিসেবে দায়িত্ব নেবেন, আমি তাঁর সঙ্গে আছি। এই সিটি করপোরেশন ডিজিটাল থেকে স্মার্ট সিটি হবে, এটাই আমার নতুন মেয়রের কাছে প্রত্যাশা।’

নগর ভবন থেকে বের হয়ে তিনি হেঁটে নগরের সদর রোডের লাইন রোডে আসেন। সেখানে তিনি সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, মাহাবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমানসহ রাজনৈতিক ও সামাজিক–সাংস্কৃতিক অঙ্গনের নেতারা উপস্থিত ছিলেন।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, সাদিক আবদুল্লাহ বৃহস্পতিবার সকালে তাঁদের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী বরাবর অব্যাহতিপত্র জমা দিয়েছেন। নিয়ম অনুযায়ী তাঁর অব্যাহতিপত্র তাঁরা মন্ত্রণালয়ে পৌঁছে দেবেন। নতুন মেয়র দায়িত্ব না নেওয়া পর্যন্ত প্যানেল মেয়র-১ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে সিটি করপোরেশনের রুটিন দায়িত্ব পালন করবেন।

দলীয় নেতা-কর্মীরা বলেন, ২০১৮ সালে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এবার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পান সাদিক আবদুল্লাহর চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। মনোনয়ন নিয়ে শুরু থেকেই চাচা-ভাতিজার মধ্যে বিভেদ চলছিল। এই বিভেদ ঘোচাতে দলের কেন্দ্রীয় নেতারা নানামুখী তৎপরতা চালান।

গত ২৬ মে প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই বরিশালের বাইরে অবস্থান করেন সাদিক আবদুল্লাহ। এমনকি ভোটের দিন ১২ জুনও তিনি বরিশালে ফেরেননি। ফলে চাচা-ভাতিজার মধ্যে বিভাজন ঘোচেনি। এখনো আলাদাভাবে দুই পক্ষ দলীয় নানা কর্মসূচি পালন করছে। এরপর আড়াই মাস পর গত ২২ জুন সড়কপথে ঢাকা থেকে বরিশালে ফেরেন সাদিক আবদুল্লাহ। তাঁর সমর্থক নেতা-কর্মীরা কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করে তাঁকে স্বাগত জানান। এরপর তিনি রাজনৈতিক কর্মসূচি নিয়েই ব্যস্ত ছিলেন। আগামী জাতীয় নির্বাচনে তিনি বরিশাল-৫ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

জামাতে নামাজ আদায় করে সাইকেল উপহার পেলো ১৭০ শিক্ষার্থী
রমজান মাসজুড়ে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সাইকেল উপহার পেলো বরিশালের ১৭০ স্কুলছাত্র। দীর্ঘ ছয় মাস পর বরিশাল সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজিব হোসেন খান তার আগের দেওয়া ঘোষণা অনুযায়ী এ সাইকেল বিতরণ করেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্কুলছাত্রদের মধ্যে সাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

মসজিদ কমিটি ও স্থানীয় সূত্র জানায়, গত রমজানে মাসজুড়ে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে শিক্ষার্থীদের সাইকেল উপহার দেওয়ার ঘোষণা দেন ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজিব হোসেন। পরে এ সংক্রান্ত ব্যানার টাঙিয়ে দেওয়া হয় পুরো ১৬ নম্বর ওয়ার্ডজুড়ে। সে অনুযায়ী শিক্ষর্থীরা নগরীর ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শুরু করে।

এর আগে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ জন্মনিবন্ধনের কপি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি, বাসার বিদ্যুৎ বিলের কপি ও বাবা-মায়ের আইডি কার্ডের ফটোকপি দিয়ে নিবন্ধন সম্পন্ন করে।

সাইকেল উপহার পেয়ে নবম শ্রেণির ছাত্র ছাব্বির বলেন, ‘আমি সবসময় জামাতে নামাজ আদায়ের চেষ্টা করতাম। তার মধ্যে রাজিব ভাইয়ের এ ঘোষণা শুনে নামাজ পড়ার উৎসাহ আরও বেড়ে গেছে। এখন সাইকেল পেয়ে অনেক ভালো লাগছে।’

শিক্ষার্থী আবু তালিব বলে, ‘অনেক দিন ধরেই বাবা-মায়ের কাছে একটি সাইকেলের আবদার করেছিলাম। অবশেষে জামাতে পাঁচ নামাজ আদায় করে নিজেই সাইকেল উপহার পেয়ে খুশি হলাম।’

স্থানীয় বাসিন্দা শাহীন আহমেদ বলেন, কাউন্সিলরের এমন আয়োজনে অনেকে শিক্ষার্থীই জামাতে নামাজে উৎসাহী হয়েছে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ।

এ বিষয়ে ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজিব হোসেন খান বলেন, মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ভাইয়ের নির্দেশনায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জামাতে নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতেই মূলত এ আয়োজন করা হয়েছিল।

তিনি বলেন, শিশুদের মধ্যে যে হারে মোবাইল ফোন আসক্তি বেড়েছে, মাদকের যে ভয়াবহতা বেড়েছে, তা থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই।

গতি বাড়িয়েছে সিত্রাং: এগোচ্ছে বরিশালের দিকে
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি গতি বাড়িয়েছে। সরাসরি বাংলাদেশের দিকে মুখ করে দ্রুতগতিতে এগোচ্ছে। ঘণ্টায় ১৬ থেকে ২০ কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বরিশাল ও চট্টগ্রামের মাঝামাঝি এলাকা দিয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরও বলছে, ঘূর্ণিঝড়টির গতিমুখ সরাসরি বরিশালের দিকে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, শুরুতে লঘুচাপ থেকে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সময় এর গতি কম ছিল। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর থেকে এটি গতি বাড়িয়ে বাংলাদেশের দিকে এগোতে শুরু করেছে।

ঘূর্ণিঝড়ে পরিণত হলে তা আরও দ্রুতগতিতে এগোবে বলে ধারণা করেন তিনি। আরও জানান, গভীর নিম্নচাপটি আজ রাত নয়টার মধ্যে যেকোনো সময় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সে সময় এর গতিপথ বদলে যেতে পারে। ঝড়টির সঙ্গে যে বিশাল মেঘমালা তৈরি হয়েছে, তার প্রভাবে বাংলাদেশের উপকূলসহ বেশির ভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আজ সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ উপকূল থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। আগামীকাল মধ্যরাতের মধ্যে বাংলাদেশের উপকূলের কাছাকাছি ও মঙ্গলবার সকালের মধ্যে উপকূলে আঘাত করতে পারে।

সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া ও সেন্ট মার্টিন এলাকায় ঘূর্ণিঝড়টির প্রভাব বেশি থাকতে পারে। তবে জলোচ্ছ্বাসের কারণে উপকূলীয় বন্যা হওয়ার আশঙ্কাও আছে। ইতিমধ্যে সেন্ট মার্টিনে অবস্থানরত পর্যটকদের জাহাজে করে সরিয়ে আনা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সাগরে বায়ুচাপের তারতম্যের কারণে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জলোচ্ছ্বাস বয়ে যেতে পারে। দেশের উপকূলীয় জেলাগুলো স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেওয়ার পাশাপাশি গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে আসতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।