ঢাকা – angortv.com

বনানীতে সড়ক দুর্ঘটনায় ২ পোশাক শ্রমিক নিহত
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় ২ পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তার সহকর্মীরা। এতে বনানী, মহাখালী, গুলশান ও তার পাশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত একজনের নাম মিনারা আক্তার অপরজনের পরিচয় জানা যায়নি।

এ দুর্ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টসকর্মীরা দুইপাশের সড়ক বন্ধ করে দিয়েছেন। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন তারা।

এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। হেঁটেই তারা কর্মস্থল আর গন্তব্যের দিকে রওনা করেছেন।

বেসরকারি চাকরিজীবী মুস্তাফিজুর রহমান বলেন, খিলক্ষেত এলাকা থেকে বাসে ফার্মগেটের দিকে যাচ্ছিলাম। সকাল সাতটার দিকে বনানীতে যানজটে আটকা পড়ি। বাস না চলায় নেমে একঘণ্টার বেশি সময় হেঁটে তিনি কর্মস্থলে পৌঁছান।

বিমানবন্দর সড়ক বন্ধ করে দেওয়ায় বনানী-কাকলী ক্রসিং ও মহাখালীর আমতলী ক্রসিং হয়ে গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ।

ঢাকায় আজ শুরু হয়েছে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচল
ঢাকা মহানগরীতে আজ শুরু হচ্ছে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচল।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার (বিডিআর মার্কেট) সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে এর কার্যক্রম শুরু হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আনুষ্ঠানিকভাবে নতুন পদ্ধতিতে এসব বাস চলাচলের উদ্বোধন করার কথা রয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ২১টি পরিবহনের সমন্বিত বাস চলাচল উদ্বোধন করার জন্য প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে বাসগুলো। ই-টিকিট বিক্রির জন্য বুথগুলোও প্রস্তুত করা হয়েছে।

জানা গেছে, কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের কার্যক্রমের উদ্যোক্তা হচ্ছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

বিষয়টি নিয়ে গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম সংবাদ সম্মেলন করেন৷

তিনি বলেন, ‘গত ১৬ বছর ধরে নিয়মনীতির তোয়াক্কা না করে ঢাকা শহরে বাস-মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহন করেছে। এতে রুটে গাড়ি চলাচলে অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়। যত্রতত্র যাত্রী ওঠানামা করার কারণে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং দুর্ঘটনা ঘটছে। ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী গাড়ির মালিকদের চালকদের সঙ্গে ট্রিপভিত্তিক চুক্তি না করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে বলা হয়েছে। তাই আগামী বৃহস্পতিবার প্রাথমিকভাবে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে টিকিট কাউন্টার ভিত্তিতে চালকরা গাড়ি চালাবেন। বৃহস্পতিবার (আজ থেকে) থেকে কাউন্টার সার্ভিসের শুভ উদ্বোধন করা হবে।’

চলতি মাসের মধ্যে মিরপুর, গাবতলী, মোহাম্মদপুরে চলাচল করা বাস টিকিট কাউন্টারের মাধ্যমে পরিচালনা করা হবে জানিয়ে সাইফুল আলম আরও বলেন, ‘এখন থেকে গাড়ি কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে এবং যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করতে হবে। নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না এবং যাত্রী ওঠানো যাবে না। যাত্রীরাও নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন।’

টিকিট কাউন্টার ভিত্তিতে গাড়ি পরিচালনায় বাস চালক এবং সহকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়ে সাইফুল আলম বলেন, ‘টিকিট পদ্ধতিতে যাত্রী পরিবহনে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

এছাড়া পরিবহন শ্রমিকরা যাতে যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করেন, সেটিও বলা হয়েছে বলে জানান তিনি।

শাহজালাল বিমানবন্দরে ভেঙে পড়ল প্লেনের দরজা
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ-৬ হঠাৎ নিচে নেমে গিয়ে কুয়েত এয়ারওয়েজের একটি প্লেনের দরজা ভেঙে গেছে।

বুধবার (৬ নভেম্বর) রাত ২টা ২০ মিনিটে বোয়িং ৭৭৭-৩০০ মডেলের বিমানে এ ঘটনা ঘটে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৩ ফ্লাইটটি রাত দেড়টায় কুয়েত থেকে যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরপরই দরজা ভেঙে যায়।

দরজা ভেঙে পড়ার সময় প্লেনটির ভেতরে শুধুমাত্র পাইলট ও কেবিন ক্রুরা ছিলেন। ফ্লাইটের ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন কুয়েতের নাগরিক আজবালি মোহাম্মদ।

এই প্লেনটির রাত পৌনে ৩ টার দিকে ২৮৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কুয়েত যাওয়ার কথা ছিল।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, সাধারণত প্লেনে যখন যাত্রী বা লোড থাকে প্লেনের অবস্থান কিছুটা নিচের দিকে চেপে থাকে। যাত্রী নামার পর প্লেনের লোড কমে গেলে প্লেন কিছুটা উপরে উঠে যায়। এই ফ্লাইটের যাত্রী নেমে যাওয়ার পর প্লেন কিছুটা উপরের দিকে উঠে তবে বোর্ডিং ব্রিজ নিচেই ছিল, ফলে ব্রিজের সঙ্গে লেগে প্লেনের দরজা পুরোপুরি ভেঙে যায়।

তিনি আরও বলেন, সাধারণ প্লেনের সঙ্গে বোর্ডিং ব্রিজের একটি গ্যাপ থাকতে হয়। এই প্লেনের সঙ্গে বোর্ডিং ব্রিজ লাগানো ছিল, মাঝে কোন গ্যাপ ছিল না।

কুয়েত এয়ারওয়েজ সূত্র জানায়, দরজা ভেঙে যাওয়ার কারণে কুয়েতগামী যাত্রীরা বিমানবন্দরের ওয়েটিং লাউঞ্জে অবস্থান করছেন। তাদের এয়ারপোর্ট থেকে হোটেলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কুয়েতের আরেকটি ফ্লাইট ঢাকায় এসে তাদের নিয়ে যাবে। এছাড়াও যাদের কুয়েত থেকে কানেক্টিং ফ্লাইট ছিল তাদের বিনামূল্যে স্ব স্ব গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে।

আগুনের পর বন্ধ হয়ে গেল বিটিভির সম্প্রচার
আন্দোলনকারীদের অগ্নিসংযোগের পর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার বন্ধ হয়ে গেছে। সন্ধ্যার পর থেকে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং সংসদ টেলিভিশন দেখা যাচ্ছে না।

বৃহস্পতিবার বিকেরে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মূল ভবনে আগুন দেয় কোটা আন্দোলনকারীরা। সে সময়ই টেলিভিশনটির কর্মীরা জানিয়েছিলেন ভবনটিতে আগুন ছড়িয়ে পড়েছে।

বিটিভির একজন সংবাদকর্মী জানান, মূল ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। বার্তাকক্ষ এরই মধ্যে খালি করে কর্মীদের ভবন থেকে নিচে নামতে বলা হয়েছে। তবে এখনও অনেকেই ভেতরে আটকা পড়ে আছেন।

এর আগে, বৃহস্পতিবার দুপুর ৩টার পরে আন্দোলনকারীরা বিটিভি ভবনের মূল ফটক ভেঙে প্রবেশ করে। এ সময় ভেতরে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয়।

সন্ধ্যায় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, তাদের দুটি ইউনিট বিটিভির দিকে রওয়ানা হলেও এখনও পৌঁছাতে পারেনি।

বিটিভির কর্মীরা জানান, হঠাৎ করে শিক্ষার্থীরা ভবনে প্রবেশ করে। এ সময় পার্কিংয়ে থাকা গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়াও ভবনের ক্যান্টিন এবং রিসিপশনে আগুন দেওয়া হয়। এখনও আন্দোলনকারীরা বিটিভির ভেতরে অবস্থান করছেন।

বৃহস্পতিবার সকাল থেকেই মেরুল বাড্ডা থেকে রামপুরা এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল ১০টার কিছু সময় পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশও বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থান নেয়। সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধের চেষ্টা করলে বাঁধা দেয় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এরপর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।

তবে এসব ঘটনার পর মেরুল বাড্ডা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে।

এ সময় একই এলাকায় অবস্থিত কানাডিয়ান ইউনিভার্সিটির ভবনে আগুন দেওয়া হয়। তবে কে বা কারা কীভাবে ভবনটি আগুন দিয়েছে তা জানা যায়নি।

দুপুরের পর রামপুরায় বেটার লাইফ হাসপাতালের সামনে একটি পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়।

এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটির ভেতরে আটকে পড়া পুলিশ সদস্যদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুটি হেলিকপ্টারে করে কয়েকজন পুলিশ সদস্যকে উদ্ধার করতে দেখা যায়।

সকাল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে পুলিশের সদস্যরা কানাডিয়ান ইউনিভার্সিটির ভেতরে আশ্রয় নেন।

এদিকে, উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। নিহতদের মরদেহ রাখা আছে কুয়েত মৈত্রী হাসপাতালে।

দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউনকে’ কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে বুধবার রাতেই মোতায়েন করা হয়েছে ১৬ প্লাটুন আনসার সদস্য।

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে। রাত সাড়ে ৮টার দিকে এ বিষয়ে ব্রিফ করবেন ডিবি প্রধান হারুন অর রশীদ।

এর আগে গত ২৫ এপ্রিল একটি জাতীয় দৈনিকে মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়ংকর সব প্রতারণার খবর প্রকাশ পায়। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, মিল্টন সমাদ্দার নামক এক ব্যক্তি ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’নামের বৃদ্ধাশ্রম গড়ে রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবঘুরেদের কুড়িয়ে সেখানে আশ্রয় দেন। সেসব নারী, পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায়ই তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে দেখা যায়।

মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন। তার আবেদনে সাড়াও মেলে প্রচুর। মোবাইল ব্যাংকিংয়ের ১৬টির বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয়। এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন। মানবিক কাজের জন্য এখন পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন মিল্টন সমাদ্দার।

এটি মিল্টনের আসল চেহারা নয়। প্রতিবেদনে ভয়াবহ চিত্র উঠে এসেছে। মানবিকতার আড়ালে তিনি যা করেন, তা গা শিউরে ওঠার মতো। যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি, সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন। প্রকৃতপক্ষে যে কয়জনকে লালন-পালন করছেন, প্রচার করছেন তার চেয়ে কয়েক গুণ। লাশ দাফন করার যে হিসেব দিচ্ছেন, তাতেও আছে বিরাট গরমিল।

সবচেয়ে ভয়ংকর হলো, মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেয়ার নামে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির অভিযোগ। মিল্টন সমাদ্দারের ব্যক্তি জীবনেও নৈতিকতা বা মানবিকতার বালাই নেই। কিশোর বয়স থেকেই ছিলেন অর্থলোভী। প্রতিবেশী, চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময় তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন। এমনকি নিজের জন্মদাতা পিতাকেও বেধড়ক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায়, তার আশ্রমে সব সময় আড়াইশ থেকে তিনশ অসুস্থ রোগী থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এ ছাড়া বিভিন্ন সময়ে রাস্তায় যারা মারা যান, তাদের দাফন করেন মিল্টন। আবার তার আশ্রমে অবস্থানকালেও অনেকে মারা যান। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৯০০ মরদেহ দাফন করেছেন বলে মিল্টন দাবি করেন।

মিল্টন জানান, যাদের দাফন করা হয়েছে, তাদের মধ্যে ৬০০ জন তার আশ্রমে মারা গেছেন। আর বাকি ৩০০ মরদেহ রাস্তা থেকে এনে তিনি দাফন করেছেন। এসব মরদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবি তার। তবে কালবেলার অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে ভিন্ন কথা। সরেজমিন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে জানা যায়, মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেখানে সব মিলিয়ে ৫০টি মরদেহ দাফন করা হয়েছে।

প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, এসব মরদেহের ডেথ সার্টিফিকেট কালবেলার হাতে রয়েছে। কালবেলার অনুসন্ধানে জানা গেছে, মিল্টন সমাদ্দারের দক্ষিণ পাইকপাড়া আশ্রমের কাছেই বায়তুর সালাম জামে মসজিদ। এই মসজিদে এক সময় তার প্রতিষ্ঠানে নিয়ে আসা মরদেহ বিনামূল্যে গোসল করানো হতো। তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিল। তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটাছেঁড়ার দাগ শনাক্ত করেন। এ বিষয়ে মিল্টন সমাদ্দারকে মসজিদ কর্তৃপক্ষ প্রশ্ন করলে তিনি ওই মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দেন।

এছাড়া মানবসেবার অন্তরালে যে নির্মম ও বর্বরোচিত চিত্র ফুটে উঠেছে তা অত্যন্ত ভয়াবহ। মানবসেবা পরম ধর্ম কিন্তু মানব সেবার নামে মুখোশের আড়ালে রাস্তা থেকে অসুস্থ, অসহায় ও নিরীহ মানুষকে তুলে এনে চিকিৎসার নামে অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির যে অভিযোগ মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে উঠেছে তা অত্যন্ত ভীতিকর, ন্যাক্কারজনক ও মানবাধিকারের চরম লঙ্ঘন। গুরুতর অসুস্থদের হাসপাতালে না নিয়ে নিজ প্রতিষ্ঠানে আটকে রাখা, ভুয়া ডাক্তার কর্তৃক মৃত্যু সার্টিফিকেট তৈরি করা কিংবা মৃত লাশের শরীরে কাটাছেঁড়ার তথ্য প্রতিবেদনে প্রকাশ পায়।

হিট অফিসারের পরামর্শে সড়কে বৃষ্টি ঝরাচ্ছে ডিএনসিসি
চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিনের পরামর্শে চলমান প্রচণ্ড দাবদাহে জনগণকে স্বস্তি দিতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম৷ তিনি বলেন, দুটি স্প্রে ক্যানন যন্ত্রের মাধ্যমে সড়কে চলাচলকারী সাধারণ মানুষের স্বস্তির জন্য কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হবে।

আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ডিএনসিসির পানি ছিটানো কার্যক্রম পরিদর্শনে গিয়ে মেয়র এসব কথা বলেন। শহরকে ঠান্ডা রাখতে ও বায়ুদূষণ রোধে এই কাজ চলছে। ঢাকা উত্তর সিটি দুটি স্প্রে ক্যানন, ১০টি ওটার বাউজার গাড়িতে করে বিভিন্ন সড়কে পানি ছিটানোর কাজ করছে৷ পাশাপাশি প্রচণ্ড গরমে ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ড এলাকায় বিনা মূল্যে খাবার পানির ব্যবস্থা করেছে।

আজ সকালে মেয়র আতিকুল ইসলাম আগারগাঁওয়ের সৈয়দ মাহবুব মোর্শেদ সরণিতে গিয়ে বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহের জন্য রাখা বিশেষ ভ্যান পরিদর্শন করেন এবং নিজে ট্যাপ ছেড়ে পানি পান করেন। পরে স্প্রে ক্যাননের মাধ্যমে কৃত্রিম বৃষ্টির মতো পানি ছিটানো শুরু হলে মেয়র নিজে উচ্ছ্বসিত শিশু-কিশোরদের সঙ্গে ছিটানো ওই পানিতে ভিজেন।

এর আগে মেয়র সাংবাদিকদের বলেন, দুটি স্প্রে ক্যানন কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করে এগুলো প্রধান সড়কে পানি ছিটাবে। এগুলো বেশ বড় হওয়ায় গলির সড়কে প্রবেশ করতে পারবে না৷ গলির সড়কে পানি ছিটানোর জন্য ১০টি ওয়াটার বাউজার কাজ করবে। এগুলোর মাধ্যমে সড়ক ভিজিয়ে ঠান্ডা রাখা হবে। পার্কে থাকা গাছপালার জন্য স্প্রে ক্যাননের মাধ্যমে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মেয়র।

মেয়র বলেন, প্রতিটি ওয়ার্ডে তিনটি বিশেষ ভ্যানগাড়ি (৫০০ লিটার পানির ট্যাংকসংবলিত) পথচারীদের পানি পান করানোর জন্য নামানো হয়েছে। ভ্যানগুলো বিশুদ্ধ খাওয়ার পানি নিয়ে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ঘুরবে। এই ভ্যানগুলো ছোট আকারে করা হয়েছে, যেন শহরের অলিগলিতে প্রবেশ করতে পারে। পথচারী ও শ্রমজীবী মানুষ যেন পানি খেতে পারে।

এ সময় মেয়র নগরবাসীর প্রতি কিছু আহ্বান জানান। এগুলোর মধ্যে বিভিন্ন এলাকার দোকানদার, ব্যবসায়ী ও মালিক সমিতির নেতাদের অনুরোধ প্রতিটি দোকান, শপিং মল, মার্কেটের সামনে পানি খাওয়ার জন্য একটি ড্রামের ব্যবস্থা করতে বলেন। যাতে যে কেউ পানি পান করার সুযোগ পায়।

গত বছর ৮০ হাজার গাছ লাগানো হয়েছে জানিয়ে মেয়র বলেন, এ বছর আরও ১ লাখ ২০ হাজার গাছ লাগানো হবে৷ গাছগুলো লালন–পালনের জন্য নগরবাসীর সহায়তা প্রয়োজন। সিটি করপোরেশন পরিচর্যার পাশাপাশি নগরবাসী যাঁর যাঁর বাড়ির সামনে, দোকানের সামনে যে গাছগুলো আছে, সেগুলোর যত্ন নিতে হবে। শেষে ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে যাঁর যাঁর বাড়ি, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশ পরিষ্কার রাখার অনুরোধ করেন, যাতে মশার লার্ভা জন্ম নিতে না পারে।

কাচ্চিভাই রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ৮ ইউনিট
রাজধানীর বেইলি রোডে কাচ্চিভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ওই রেস্টুরেন্টে রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায়। পরে ছয় মিনিট অর্থাৎ ৯টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। আগুন নেভানোর চেষ্টায় ৮টি ইউনিট কাজ করছে বলেও জানায় তারা।

রাফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার খবর পাওয়ার পর পরই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

বিবাহ কর আদায় শুরু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দাদের এখন থেকে বিবাহ নিবন্ধনের জন্য কর দিতে হবে।

গতকাল মঙ্গলবার ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষণা দেওয়া হয়েছে।

ডিএসসিসি সিটি করপোরেশন আদর্শ কর তফসিল ২০১৬ এর ১০ (৪) এবং মিউনিসিপাল করপোরেশন (ট্যাক্সেশন) আইন ১৯৮৬ এর ৫০ ধারা অনুযায়ী এই কর আদায় করবে।

ডিএসসিসির মুখপাত্র আবু নাসের জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। গত ২৮ জানুয়ারি ডিএসসিসির ৪৫টি ওয়ার্ডে ২৮টি বিয়ে নিবন্ধিত হয়েছে এবং মোট দুই হাজার ৮০০ টাকা রাজস্ব আয় হয়েছে।’

ডিএসসিসি প্রদত্ত নির্দেশিকা অনুসারে, যারা প্রথমবারের মতো বিয়ে করতে যাচ্ছেন তাদের জন্য কিছুটা স্বস্তি থাকলেও, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বিয়ে করতে গেলে বিয়ের খরচের পাশাপাশি গুণতে হবে করের টাকাও।

প্রথম বিয়ে বা প্রথম স্ত্রীর মৃত্যুর পর আবারও বিয়ে করার জন্য বরকে ১০০ টাকা কর দিতে হবে। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ের জন্য বরকে ৫ হাজার টাকা এবং প্রথম ২ স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য ২০ হাজার টাকা কর দিতে হবে।

তফসিল অনুযায়ী, একই ধারায়, চতুর্থ বিয়ের জন্য বরকে কর হিসেবে ৫০ হাজার টাকা দিতে হবে।

স্ত্রী মানসিক ভারসাম্যহীন হলে বা সন্তানহীন হলে এই নিয়ম প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে পরবর্তী বিয়ের জন্য বরকে ২০০ টাকা কর দিতে হবে।

এর পাশাপাশি প্রতিটি সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রে ৫০০ টাকা হারে কর দিতে হবে।

‘ভাইরাল’ হতে মোটরসাইকেলে আগুন, গ্রেপ্তার ইউটিউবার
রাজধানীর বাড্ডা থানার আফতাব নগর হাউজিং এলাকায় ট্রাফিক পুলিশ বাইকের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দিয়েছে- এমন অভিযোগ এনে বাইকে আগুন দেন রাসেল ওরফে জুনিয়র টাইগার শ্রফ। তিনি ফেসবুকসহ সামাজিকমাধ্যমে ভাইরাল হতেই বাইকে আগুন দেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি বলছে, রাসেলের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। বরং তার এক বন্ধুকে ট্রাফিক আইন ভাঙার দায়ে মামলা দেয় ট্রাফিক পুলিশ। তিনি সেই কেসের স্লিপ দেখিয়ে নিজের পাঁচ লাখ টাকা দামের বাইকে আগুন দিয়েছেন। এই ভিডিও থেকে আয় করেছেন মাত্র ২০০ ডলার।

রোববার বিকালে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবিপ্রধান হারুন বলেন, বর্তমানে আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বাইকারের ভিডিও দেখতে পাই। তাদের মধ্যে ছেলেমেয়ে উভয়ই মূলত ইউটিউবার। তারা একটা গ্রুপ নিয়ে নিয়মিত দ্রুত গতিতে বাইক চালায়। রাসেল নিজেকে জুনিয়র টাইগার পরিচয় দিতেন। তার একটি গ্রুপ আছে, সেই গ্রুপে মেয়েরাও আছে। এসব মেয়েদের নিয়ে তিনি দ্রুত গতিতে বাইক চালায়। সম্প্রতি রাসেল তার পাঁচ লাখ টাকা দামের একটি মোটরসাইকেলে আগুন দেন। তিনি ২০০ ডলার আয় করতে পাঁচ লাখ টাকা দামের বাইকে আগুন দেন। আমরা তাকে ও তার মোটরসাইকেল উদ্ধার করি। পরবর্তীতে দেখা যায়, তার মোটরসাইকেলে উচ্চ শব্দের একটি যন্ত্র লাগিয়েছে। এই সব যন্ত্র লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ। তার ভিডিওতে যে মামলার তথ্য দিয়েছেন আসলে এমন কোনো ঘটনা তার সঙ্গে ঘটেনি। বরং ফুয়াদ নামে তার এক বন্ধুর মামলার স্লিপ। সেই ফুয়াদও বিপজ্জনকভাবে মোটরসাইকেল চালানো, সিগন্যাল অমান্য করা এবং অবৈধ উচ্চ শব্দের যন্ত্র সংযোজনের দায়ে এই মামলা খেয়েছেন।

হারুন বলেন, মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকার প্রবাসী বাবা-মায়ের সন্তান রাসেল মিয়া। যিনি নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেল ওরফে জুনিয়র টাইগার শ্রফ পরিচয় দেন। এই নামে ফেসবুক ও ইউটিউবে অন্যের বানানো নানা ধরনের কনটেন্ট পোস্ট করতেন, যার অধিকাংশই অর্থহীন, অশালীন ও দেশের আইনবিরোধী। বখে যাওয়া রাসেল ২০২০ সালে এইচএসসি পাশ করার পরে আর কোনো পড়াশোনা করেননি। মাঝে কিছু সময় ইন্ডিয়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ নিয়ে নিজেকে জুনিয়র টাইগার শ্রফ পরিচয় দিতেন। তিনি মোটরসাইকেল স্পিডিং স্টান্ডিংসহ বিভিন্ন ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়তেন। এতে তার সামান্য আয় হতো। তিনি তার আয় বাড়াতে এই কাজ করেছেন।

রাসেলকে গ্রেফতারের পর জানা যায়, তারা বাবা-মা বিদেশে থাকেন। দেশে বসে একটি মোটরসাইকেল কিনে রাসেল প্রতিদিন রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট রোড, মাওয়া আফতাব নগর এলাকায় বিকট শব্দের বাইক খেলা, হাই স্পিডিং, বাইক স্ট্যান্ড এবং রাত-বিরাতে দলবেঁধে ছেলেমেয়েদের নিয়ে অশ্লীলপনা চালিয়ে আসছিলেন। এছাড়াও তিনি তরুণ-তরুণীদেরকে বিপজ্জনক, অশ্লীল ভিডিও ও ফানি ভিডিও বানিয়ে ভিউ বাড়ানোর চেষ্টা করেন। তার কিছু ভিডিওতে মিলিয়ন ভিউ হলে তিনি অনলাইন জুয়ার সাইট প্রমোট করেন।

বাইকে আগুন দেওয়ার ঘটনার বিষয়ে হারুন বলেন, ঘটনার দিন বাড্ডা থানার আফতাব নগরে কয়েকদিন আগে রাসেল তার বন্ধু ফুয়াদসহ কয়েকজন মিলে মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার একটি ভিডিও তৈরি করেন। ভিডিওতে বাইক পোড়ানোর কারণ হিসেবে একটি কেস স্লিপ দেখিয়ে রাসেলকে বলতে দেখা যায়, ‘ট্রাফিক পুলিশ অন্যায়ভাবে তার মোটরসাইকেলের বিরুদ্ধে পাঁচ হাজার টাকার মামলা দেয়। এই অন্যায়ের মামলার প্রতিবাদ করতেই তার প্রিয় ও ভালোবাসার বাইকটিকে পুড়িয়ে দিচ্ছে।’

ডিবি পুলিশ বলছে, প্রকৃতপক্ষে সেইদিন তাকে কোনো মামলা দেয়নি ট্রাফিক পুলিশ। যে কেস স্লিপটি ভিডিওতে নিজের বলে দাবি করে, কিন্তু সেটি ছিল তার বন্ধু ফুয়াদের। প্রকৃতপক্ষে ভাইরাল হতে, মিথ্যা হিরোইজম দেখাতে গিয়ে রাসেল এ কাজটি করেছেন বলে গোয়েন্দা পুলিশের কাছে স্বীকার করেন।

রাসেলের সঙ্গে জড়িত তরুণ-তরুণীদের নাম-পরিচয় পেয়েছে ডিবি। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তারা।

কারিগরি ত্রুটিতে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ
কারিগরি ত্রুটিতে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। আজ রোববার বেলা পৌনে তিনটার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, কারিগরি ত্রুটি মেরামতে একটি দল কাজ করছে। তবে কারিগরি ত্রুটি কী ধরনের, তা জানাননি তিনি।

মেট্রোরেলে যাতায়াতকারী কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, শেওড়াপাড়া-কাজীপাড়ার মাঝামাঝিতে মেট্রোরেলের তার ছিঁড়ে যাওয়ায় চলাচল বন্ধ হয়ে গেছে।

তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।