চট্রগ্রাম – angortv.com

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা শামীম
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিএনপি নেতা মোহাম্মদ মাহবুবের রহমান শামীমকে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৯ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(১) অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(৩) অনুযায়ী তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন।

মাহবুবের রহমান শামীম বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

চট্টগ্রামে বুকসমান পানি পেরিয়ে প্রসূতিকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
বৃষ্টি ও বন্যার পানিতে আটকে থাকা এক প্রসূতি নারীকে হাসপাতালে নেওয়ার কোনো উপায় না দেখে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। চারদিকে থইথই পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট, পরে বুকসমান পানি পেরিয়ে স্ট্রেচারে কাঁধে বহন করে ওই প্রসূতিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে চট্টগ্রামের লোহাগাড়ার পশ্চিম আমিরাবাদ ইউনিয়নের ডলু নদের তীরবর্তী খৈয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে গ্রামটি প্লাবিত হয়ে পড়ে। উদ্ধার হওয়া প্রসূতি- মিজবাহুল জান্নাত (২২) ওই এলাকার সৌদিপ্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী।

প্রসূতির পরিবারের সদস্যরা জানান, বুধবার (গতকাল) দিবাগত রাত দুইটার দিকে মিজবাহুল জান্নাতের প্রসববেদনা শুরু হয়। তার বাড়ি থেকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। কিন্তু ভারী বৃষ্টি ও বন্যার পানিতে পুরো সড়ক তলিয়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না। কয়েক ঘণ্টা অপেক্ষার পর ভোরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। গলাসমান পানি পেরিয়ে উদ্ধারকর্মীরা স্ট্রেচারে করে মিজবাহুল জান্নাতকে কাঁধে বহন করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। পরে আগে থেকেই প্রস্তুত রাখা একটি অ্যাম্বুলেন্সে তুলে তাকে হাসপাতালে পাঠানো হয়।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার রাখাল চন্দ্র রুদ্র বলেন, ‘খবর পাওয়ার পর আমাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। স্টেশন থেকে তার শ্বশুরবাড়ির দূরত্ব প্রায় ৬০০ মিটার হলেও পুরো পথে প্রায় এক বুকসমান পানি ছিল। তাই স্ট্রেচারে কাঁধে বহন করে তাকে নিরাপদ স্থানে নিয়ে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠানো হয়।’

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি
টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, পতেঙ্গা ও কুয়াইশসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকায় বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে পড়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন নগরবাসী, বিশেষ করে অফিসগামী মানুষ।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে নগরীর অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ভারী বৃষ্টির পর নিচু এলাকাগুলোতে পানি জমতে শুরু করে। কোথাও হাঁটুপানি, কোথাও আবার এর চেয়েও বেশি পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়। বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, কাজির হাট, হালিশহর, চান্দগাঁও, সুন্নিয়া মাদ্রাসা রোড, আকমল আলী রোড, পতেঙ্গা ও কুয়াইশ এলাকার বাসিন্দারা। এসব এলাকার অনেক বাসা ও দোকানে পানি ঢুকে গৃহস্থালির জিনিসপত্র ও ব্যবসায়িক মালামালের ক্ষয়ক্ষতি হয়। চকবাজারের বিভিন্ন অলিগলিও পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের চলাচল ব্যাহত হয়।

জলাবদ্ধতার কারণে অফিসগামী মানুষের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি। সকাল থেকেই নগরীর বিভিন্ন মোড়ে যানজট দেখা দেয়। অনেককে প্যান্ট গুটিয়ে, জুতা হাতে নিয়ে পানির মধ্য দিয়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। গণপরিবহন ও সিএনজিচালিত অটোরিকশার সংকটও দেখা দেয়। ফলে অনেক কর্মজীবী নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেননি।

চান্দগাঁও এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, সকালে অফিসে বের হয়ে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয়েছে। প্রতিবছর বর্ষা এলেই একই দুর্ভোগ পোহাতে হয়।

বাকলিয়ার বাসিন্দা নাসরিন আক্তার বলেন, সকালে বৃষ্টির পর বাসার নিচতলায় পানি ঢুকে যায়। আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে রাখতে হয়েছে। এত প্রকল্পের পরও জলাবদ্ধতার কোনো স্থায়ী সমাধান দেখছি না।

আগ্রাবাদের ব্যবসায়ী আবদুল কাদের বলেন, দোকানে পানি ঢুকে কিছু মালামাল নষ্ট হয়েছে। বৃষ্টি হলেই ব্যবসায় লোকসান গুনতে হয়।

আকমল আলী রোড এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, সকাল থেকে অলিগলিতে পানি আর পানি। অনেকে ঘরবন্দী হয়ে পড়েছেন। অনেক বাসায় পানি ঢুকেছে। মানুষের ভোগান্তি কখন শেষ হবে জানি না।

মুরাদপুর সুন্নিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা আব্দুর রহিম ঢাকা পোস্টকে বলেন, সকালের বৃষ্টিতে বাসার নিচতলায় পানি। এখন ঘরবন্দি হয়ে পড়েছি।

স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও সামান্য ভারী বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এতে শুধু চলাচলই ব্যাহত হয় না, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম অঞ্চলে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নিচু এলাকায় জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নগরীর পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আমবাগান আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ বিজন রায় বলেন, সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৫৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে আগামী দুই থেকে তিনদিন বৃষ্টিপাত হতে পারে।

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
চট্টগ্রাম বন্দরের অকশন (নিলাম) শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বন্দরের স্টেডিয়ামসংলগ্ন অকশন শেডে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সকাল ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তাদের সমন্বিত চেষ্টায় সকাল ৯টা ৪৯ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা কুলিং কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি পুলিশ ফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া জান্নাত চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আরবশাহ ঘোনা এলাকার মাওলানা আরিফুর রহমানের মেয়ে। তিনি চট্টগ্রাম মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী একটি পূরবী পরিবহনের বাস এবং কক্সবাজারগামী একটি ইম্পেরিয়াল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি সড়কের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় পূরবী পরিবহনের বাসে থাকা সুমাইয়া জান্নাত গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া ট্রমা সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইমুন সিরাজ জানান, সকালে এক নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রামে দিনদুপুরে মসজিদে ঢুকে দুই লক্ষাধিক টাকা চুরি, আটক দুই
চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি জামে মসজিদ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে সদরঘাট থানাধীন ওই জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে। পরে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে একই দিন রাতে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. আরিফ (৩৬) ও মো. সুমন (৩৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জুমার নামাজের আগে মসজিদের ইমাম তামজিদ রহমান মসজিদে তাঁর কক্ষে ২ লাখ ২০ হাজার টাকা রেখে যান। পরে আসরের নামাজ শেষে তিনি কক্ষে ফিরে দেখেন টাকা নেই। রাত সাড়ে ৯টার দিকে তিনি সদরঘাট থানায় লিখিত অভিযোগ করেন।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে এবং চুরি হওয়া অর্থের বড় অংশ উদ্ধার করে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে আরিফের কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা এবং সুমনের কাছ থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে আরিফকে শনাক্ত করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুমনকে আটক করা হয়।

চট্টগ্রামে ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা
চট্টগ্রামের মিরসরাইয়ে বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে। তবে ট্রেনের গার্ড ও রেলকর্মীদের তৎপরতায় জরুরি ব্রেক প্রয়োগ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রোববার (৭ জুন) সকাল ৮টা ৫৫ মিনিটে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ মধ্যম সোনাপাহাড় এলাকার রেলওয়ের ৬৬/৩ কিলোমিটার পয়েন্টের একটি অরক্ষিত লেভেল ক্রসিং গেইটে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সিলেটগামী ৭১৯ আপ পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে একটি বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটির ইনচার্জ গার্ড শহিদুল ইসলাম রাসু এবং কন্ট্রাক্টর গার্ড মিজানুর রহমান চৌধুরী ট্রেনে থাকা অন্যান্য রেলকর্মীদের সহযোগিতায় দ্রুত ইমারজেন্সি ব্রেক প্রয়োগ করেন। তাদের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর কিছু সময় ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাটির বিস্তারিত তদন্ত করছে।

এক নোটিফিকেশন থেকে হাওয়া সাড়ে ৭ লাখ টাকা, যেভাবে রহস্য উদঘাটন
মোবাইল ফোনে হঠাৎ ভেসে ওঠা একটি নোটিফিকেশন। ক্লিক করার পর স্ক্রিনে দেখা গেল ইনস্টলিং সিস্টেম আপডেট। কয়েক মিনিটের মধ্যে ফোনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন ব্যবহারকারী। এরপর একে একে খালি হয়ে গেল ব্যাংক হিসাব। টাকা কোথায় গেল, কার কাছে গেল, তার কোনো হদিস নেই। দেশের বিভিন্ন স্থানে এমন শত শত ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা সর্বস্ব হারিয়েছেন, মামলা করেছেন, অভিযোগ দিয়েছেন। কিন্তু প্রতারকরা অর্থ ছড়িয়ে দিয়েছে অসংখ্য বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টে। ফলে অধিকাংশ ক্ষেত্রেই মূল হোতাদের নাগাল পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে চট্টগ্রামের সাতকানিয়ার ব্যবসায়ী মো. জামাল উদ্দীনের ৭ লাখ ৫২ হাজার ৪৫০ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাটি শেষ পর্যন্ত ভিন্ন পরিণতি পেয়েছে। পুলিশের উচ্চ পর্যায়ের নির্দেশে মামলাটি হাতে নেয় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ৭ এপ্রিল জামাল উদ্দীনের মোবাইলে একটি সন্দেহজনক নোটিফিকেশন আসে। সেটিতে ক্লিক করার পর তার ফোনে স্বয়ংক্রিয়ভাবে আপডেট প্রক্রিয়া শুরু হয়। কিছু সময়ের মধ্যেই তিনি ফোনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে জানতে পারেন, তার জিমেইল, পাসওয়ার্ড ম্যানেজার এবং ব্যাংকিং তথ্য প্রতারকদের হাতে চলে গেছে। অল্প সময়ের মধ্যেই লোহাগাড়া ও কেরানীহাট এলাকার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দুটি হিসাব থেকে ধাপে ধাপে ৭ লাখ ৫২ হাজার ৪৫০ টাকা সরিয়ে নেওয়া হয়েছে।

তদন্ত নিয়ে সম্ভাব্য জটিলতা আঁচ করতে পেরে শুরুতে মামলাটি রেকর্ড করেনি সাতকানিয়া থানা পুলিশ। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় মামলাটি একপর্যায়ে সাতকানিয়া থানায় রেকর্ড হয়। এরপর ছায়াতদন্ত শুরু করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) রাসেল আহমেদের নেতৃত্বে একটি টিম। তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ কয়েকজন কর্মকর্তার সমন্বয়ে চলে দীর্ঘ অনুসন্ধান।

তদন্তে নেমেই প্রথম ধাক্কা খায় ডিবি। কারণ প্রতারণার টাকা মুহূর্তের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে অসংখ্য বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টে। একটি অ্যাকাউন্টের তথ্য বিশ্লেষণ করতে গিয়ে সামনে এসেছে আরও কয়েকটি অ্যাকাউন্ট। সেগুলোর পেছনে ছুটতে গিয়ে পাওয়া গেছে নতুন নতুন স্তর। ব্যবহৃত অধিকাংশ অ্যাকাউন্টের সিম নিবন্ধিত ছিল একজনের নামে, অথচ সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা হয়েছে অন্য ব্যক্তির পরিচয়ে। কোথাও এনআইডির মালিকের খোঁজ নেই, কোথাও আবার অ্যাকাউন্ট ব্যবহার করছে সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি। ফলে প্রতিটি সূত্র তদন্তকারীদের সামনে নতুন রহস্য তৈরি করছিল।

একপর্যায়ে রীতিমতো হাঁপিয়ে ওঠেন তদন্ত কর্মকর্তারা। কয়েকদিন পর পর বিকাশ, নগদ ও বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠিয়ে লেনদেনের তথ্য সংগ্রহ করতে হয়েছে। শত শত পৃষ্ঠার ডকুমেন্ট এসে জমা হতে থাকে তদন্তকারীদের টেবিলে। লেনদেনের হিসাব, কেওয়াইসি তথ্য, সিম নিবন্ধনের রেকর্ড, ডিভাইস তথ্য এবং ক্যাশ-আউটের বিবরণ বিশ্লেষণ করতে হয়েছে।

তদন্তে যুক্ত একাধিক সূত্র জানায়, একটি লেনদেন অনুসরণ করতে গিয়ে দেখা গেছে সেটি আবার কয়েকটি নতুন অ্যাকাউন্টে ভাগ হয়ে গেছে। সেখান থেকে আরও কয়েকটি স্তরে স্থানান্তর হয়েছে। প্রতিটি স্তরের উদ্দেশ্য ছিল মূল হোতাদের আড়াল করা। এমনও সময় এসেছে, যখন তদন্তকারী কর্মকর্তারা কার্যত অচলাবস্থার মুখে পড়েছেন। কিন্তু কিছু সময় বিরতি নিয়ে আবার নতুন উদ্যমে কাজে ফিরেছেন। নতুন করে তথ্য মিলিয়েছেন, পুরোনো সূত্র যাচাই করেছেন, আবার শুরু করেছেন ডিজিটাল ট্রেইল অনুসরণ।

একাধিক ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান এবং টেলিযোগাযোগ অপারেটরের তথ্য মিলিয়ে মিলিয়ে সাজাতে থাকেন পুরো চিত্র। ধীরে ধীরে সামনে আসে প্রতারণা চক্রের আর্থিক নেটওয়ার্ক। তদন্তে উঠে আসে, প্রতারণার অর্থ সরাতে অন্তত অর্ধশতাধিক বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। এসব অ্যাকাউন্টের বড় একটি অংশ ছিল ভুয়া, ভাড়া করা কিংবা অন্যের পরিচয়ে খোলা। প্রায় দুই মাস ধরে চলা এই অনুসন্ধানের একপর্যায়ে জোড়া লাগতে শুরু করে বিচ্ছিন্ন সূত্রগুলো। একটি অ্যাকাউন্টের সঙ্গে আরেকটি, একটি সিমের সঙ্গে আরেকটি ডিভাইস, একটি ক্যাশ-আউট পয়েন্টের সঙ্গে আরেকটি লেনদেনের যোগসূত্র মিলতে শুরু করে। ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে পুরো চক্রের গতিবিধি।

অবশেষে অর্ধশতাধিক স্তরের আর্থিক লেনদেন অনুসরণ করে প্রতারণা চক্রের সদস্যদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় জেলা ডিবি। বৃহস্পতিবার (৪ জুন) এ ঘটনায় জড়িত মো. ইকবাল (৩৬) ও মো. রুবেল (৩৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম নগরের চান্দগাঁও এবং সীতাকুণ্ড উপজেলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন, ১৮টি বিকাশ নিবন্ধিত সিম, আটটি ব্যাংক চেকবই এবং তিনটি ব্যাংক কার্ড উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) রাসেল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, চক্রটি প্রথমে ভুক্তভোগীদের জিমেইল ও অন্যান্য অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নিত। এরপর ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টে প্রবেশ করে বিকাশ, নগদসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অর্থ স্থানান্তর করতো। আত্মসাৎ করা অর্থ একাধিক ধাপে বিভিন্ন অ্যাকাউন্টে সরিয়ে এর উৎস গোপন করা হতো। পরে সেই অর্থ অনলাইন জুয়া, গরুর ব্যবসা এবং অন্যান্য অবৈধ কার্যক্রমে বিনিয়োগ করা হতো।

তিনি আরও বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় একই কৌশলে প্রতারণা চালিয়ে আসছে। চক্রের প্রধান ইকবালের বিরুদ্ধে ফেনী ও নোয়াখালী জেলায় একই ধরনের অপরাধে একাধিক মামলা রয়েছে। সহযোগী রুবেলের বিরুদ্ধেও প্রতারণাসংক্রান্ত মামলা রয়েছে। তাদের অন্যান্য সহযোগীদেরও গ্রেপ্তার করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, প্রতারণা চক্রের সবচেয়ে বড় শক্তি শুধু প্রযুক্তি নয়। বরং আর্থিক সেবাখাতের কিছু দুর্বলতা। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী সিমের মালিক এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টধারী একই ব্যক্তি হওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে সেই যাচাই কার্যকরভাবে নিশ্চিত করা যাচ্ছে না। তদন্তে এমন বহু অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখানে সিম নিবন্ধিত একজনের নামে হলেও বিকাশ বা নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে অন্য ব্যক্তির পরিচয়ে। আবার কিছু ক্ষেত্রে এনআইডির প্রকৃত মালিক জানেনই না যে তার পরিচয় ব্যবহার করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট চালু করা হয়েছে। মাঠপর্যায়ের কিছু অসাধু এজেন্ট অতিরিক্ত কমিশনের লোভে যথাযথ যাচাই ছাড়াই অ্যাকাউন্ট খুলে দেওয়ায় প্রতারক চক্র সহজেই শত শত ভুয়া বা ভাড়া করা অ্যাকাউন্টের নেটওয়ার্ক গড়ে তুলতে পারছে।

শুধু মোবাইল ব্যাংকিং নয়, তদন্তে ব্যাংকিং খাতের কিছু দুর্বলতাও সামনে এসেছে। সাইবার হামলার শিকার গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা বের হয়ে যাওয়ার পর সেটি দ্রুত শনাক্ত ও স্থগিত করার কার্যকর ব্যবস্থা অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। একবার অর্থ স্থানান্তর হয়ে গেলে কয়েক মিনিটের মধ্যেই তা অসংখ্য বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টে ভাগ হয়ে যায়। ফলে তদন্ত শুরু হওয়ার আগেই অর্থের গতিপথ জটিল হয়ে পড়ে।

তদন্ত কর্মকর্তাদের মতে, কেওয়াইসি যাচাই আরও কঠোর করা, সন্দেহজনক লেনদেন তাৎক্ষণিক শনাক্ত করা এবং ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদানের ব্যবস্থা নিশ্চিত করা গেলে এ ধরনের সাইবার প্রতারণার বড় একটি অংশ প্রতিরোধ করা সম্ভব।

জঙ্গল সলিমপুরে রাতভর গোলাগুলির পর যৌথবাহিনীর অভিযান, আটক ১৫
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্পে হামলা ও রাতভর গোলাগুলির ঘটনার পর বড় পরিসরে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।

রোববার (২৪ মে) গভীর রাতে আলীনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার সকাল থেকে পুরো এলাকায় যৌথবাহিনীর ব্যাপক তৎপরতা দেখা যায়। অভিযানে অংশ নিয়েছেন প্রায় এক হাজার সদস্য।

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রাত ১টার দিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত একটি দল জঙ্গল সলিমপুরে থাকা বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণ শুরু হয়, যা রাত ৩টা পর্যন্ত চলে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো জঙ্গল সলিমপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

অভিযোগ রয়েছে, হামলার সময় আলীনগরে নির্মাণাধীন র‍্যাবের একটি ক্যাম্প বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে আলীনগরে প্রবেশের সড়কও কেটে দেওয়া হয়েছে।

অভিযানস্থলে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান এবং চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম।

চট্টগ্রাম র‍্যাবের কমান্ডার হাফিজুর রহমান বলেন, ক্যাম্পে হামলার পর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, কোনো সশস্ত্র গোষ্ঠীকেই ছাড় দেওয়া হবে না।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

জঙ্গল-সলিমপুরে গড়ে উঠবে দুটি পুলিশ একাডেমি: চট্টগ্রাম এসপি
চট্টগ্রামের আলোচিত জঙ্গল-সলিমপুর এলাকায় সরকারের পরিকল্পনা অনুযায়ী দুটি পুলিশ একাডেমি স্থাপন করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেন, বর্তমানে এলাকাটিতে অস্থায়ীভাবে দুটি পুলিশ ক্যাম্প পরিচালিত হচ্ছে এবং যৌথ বাহিনীর অভিযানে সেখানে প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।

রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, একসময় জঙ্গল-সলিমপুরকে ‘দেশের ভেতর আরেক দেশ’ বলে মনে হতো। তবে সাম্প্রতিক অভিযানের পর আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সেখানে দৃশ্যমান হয়েছে এবং পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

তিনি জানান, কোনো একটি পক্ষকে সরানোর পর যেন অন্য কোনো গোষ্ঠী সেখানে প্রভাব বিস্তার করতে না পারে, সে বিষয়েও প্রশাসন সতর্ক রয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এলাকাটিতে দুটি পুলিশ একাডেমি নির্মাণের প্রস্তুতি চলছে।

মতবিনিময় সভায় পুলিশের জবাবদিহিতা ও সেবার মান নিয়েও কথা বলেন এসপি মাসুদ আলম। তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পর পুলিশ বাহিনী বড় ধরনের চাপের মধ্যে পড়ে। সদস্যদের মনোবল পুনর্গঠনে সরকারের উচ্চপর্যায় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, কোনো পুলিশ সদস্য অভিযোগ গ্রহণে অবহেলা করলে বা দায়িত্ব পালনে গাফিলতি করলে তার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

দক্ষিণ চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিশেষ করে সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, আনোয়ারা ও বাঁশখালী এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায় এবং চাঁদাবাজি বেড়েছে বলে উল্লেখ করেন এসপি। এসব অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

রাউজানের পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মাসুদ আলম বলেন, এলাকাটি পাহাড়ি ও দুর্গম হওয়ায় সেখানে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করতে হবে। যথাযথ কৌশল ছাড়া অভিযান চালালে সফলতা পাওয়া কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।