খেলা – angortv.com

পরের বিশ্বকাপ কোথায়; ২০৩০, ২০৩৪-এর আয়োজক কারা!
স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বিশ্বকাপ শেষ হলো কয়েক ঘণ্টাও হয়নি। এখনই ২০৩০ বিশ্বকাপ নিয়ে ভাবা বড্ড তাড়াতাড়ি হয়ে যায়।

পরের বিশ্বকাপের পর্দা উঠবে ২০৩০ সালের ৮ জুন। এর মধ্যে নারী বিশ্বকাপ, ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার মতো বড় বড় টুর্নামেন্ট হবে। তবে চার বছর পর ফিফা বিশ্বকাপের আয়োজক কারা হবে, কোথায় বসবে পরের আসর সেটা নিয়ে কৌতূহল থাকা স্বাভাবিক।

২৪তম বিশ্বকাপ হতে যাচ্ছে শততম বর্ষপূর্তিতে। ১৯৩০ সালে ১৩ দল নিয়ে উরুগুয়ে এর প্রথম আসর খেলেছিল। স্বাগতিক হিসেবে তারাই হয়েছিল চ্যাম্পিয়ন।

২০৩০ বিশ্বকাপের মূল আয়োজ মরক্কো, পর্তুগাল ও স্পেন হলেও শতবর্ষ পূর্তি করতে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচ খেলা হবে। উরুগুয়ের মন্টেভিডিওতে ১৯৩০ ফাইনালের ভেন্যু এস্তাদিও সেন্তেনারিও-তে হবে একটি ম্যাচ। এছাড়া আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে এবং প্যারাগুয়ের আসুনসিয়নের এস্তাদিও ওসভাল্দো দমিঙ্গেজ দিব-এ হবে ম্যাচ।

পর্তুগালের লিসবন ও পোর্তো, মরক্কোর কাসাব্লাঙ্কা, রাবাত, মারাকেশ, আগাদির, ফেজ ও তাঙ্গিয়েরের মতো ছয়টি শহরে হবে খেলা। স্পেনে ম্যাচের স্থান হবে মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, বিলবাও, সান সেবাস্তিয়ান, জারাগোজা, লাস পালমাস, ভ্যালেন্সিয়া ও ভিগো।

ম্যাচ আয়োজনের সুবাদে মরক্কো, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, পর্তুগাল ও স্পেন সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা পাবে।

উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে ৮ ও ৯ জুন তাদের প্রথম ম্যাচ খেলবে। ১৩-১৪ জুন ফিফা উদ্বোধনী অনুষ্ঠান করবে এবং বাকি সূচির খেলা শুরু হবে। ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে ২১ জুলাই। ফিফা এখনো ভেন্যু ঠিক করেনি।

এদিকে ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। ২০২৪ সালের ডিসেম্বরে তারা ফিফার অনুমোদন পায়। এবারের মতো পরের দুটি আসরও হবে ৪৮ দলের। চৌত্রিশে পাঁচটি শহরে হবে বিশ্বকাপের ম্যাচ। এই আসরের ভেন্যু ও সময়সূচি এখনো চূড়ান্ত হওয়ার বাকি।

১৬ বছর পর আবার বিশ্বসেরা স্পেন
স্পেন ১–০ আর্জেন্টিনা

নিউ জার্সি স্টেডিয়ামের প্রকাণ্ড লাউডস্পিকারে তখন তারস্বরে বাজছিল ইউরোপীয় রকের চিরচেনা সেই সুর, ‘দ্য ফাইনাল কাউন্টডাউন’। গানের রেশ কাটতে না কাটতেই আবার বল গড়াল মাঠে। তারপর মাত্র ৩৭ সেকেন্ড।

পেদ্রো পোরোর ক্রস বাঁ দিক থেকে ভেসে এল, নিকো উইলিয়ামস হেড দিয়ে বলটা পেছনের দিকে ঠেলে দিলেন, আর ফেরান তোরেস সেই বলে পা লাগিয়ে জালে জড়ালেন। একটা বিশ্বকাপ ফাইনাল, যা ১০৬ মিনিট ধরে নিজের শ্বাস আটকে রেখেছিল, হঠাৎ যেন বুকভরা নিশ্বাস নিল। স্পেন ১, আর্জেন্টিনা ০। এটাই ছিল ম্যাচের সেই মুহূর্ত, যেখানে ইতিহাস তার সিদ্ধান্ত লিখে ফেলল।

আর্জেন্টিনার রক্ষণভাগ কিংবা গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা অতিমানব এমিলিয়ানো মার্তিনেজ, কারও কিচ্ছু করার ছিল না। গ্যালারির এক প্রান্ত তখন লাল উৎসবে উত্তাল, আর অন্য প্রান্ত ডুবে গেল এক অতলান্তিক নীরবতায়। এই একটি গোলই শেষ পর্যন্ত লিখে দিল ২০২৬ বিশ্বকাপের নিয়তি। ১৬ বছর পর আরও একবার বিশ্বকাপ জিতল স্পেন, এ নিয়ে দ্বিতীয়বার। তাদের জার্সিতে তারাও হবে দুটি। ভেঙে গেল আর্জেন্টিনা ও লিওনেল মেসির টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

অবশ্য যে রকম ম্যাচ হয়েছে, তাতে এই ম্যাচটা শেষ পর্যন্ত স্পেন না জিতলে তাদের প্রতি অবিচারই হতো। আর্জেন্টিনা এ রাতে ছিল এক অদ্ভুত দল। শরীরী লড়াইয়ে তারা নির্মম, কিন্তু ছন্দে পিছিয়ে। মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দি পলরা বলের চেয়ে ফাউল করা নিয়েই বেশি ব্যস্ত। লিসান্দ্রো মার্তিনেজের হলুদ কার্ড, পরে চোট—সব মিলিয়ে রক্ষণও স্থির নয়। তবু এই দলটাই তো নকআউটে বারবার শেষ মুহূর্তে গোল করে ফিরে এসেছে। কিন্তু গতকাল সময়টা তাদের কথা শুনছিল না। ভাবা যায়, পুরো ম্যাচে আর্জেন্টিনা গোলে একটাও শট নিতে পারেনি। বিশ্বকাপ ইতিহাসেই যা বিরল।

অন্যদিকে স্পেনের আক্রমণ ছিল ঢেউয়ের মতো, একটা থামলে আরেকটা আসছে। প্রথম মিনিট পাঁচেকের মধ্যেই লামিনে ইয়ামাল বলটা বক্সে ঠেলে দিয়েছিলেন দানি ওলমোর দিকে, সেই বল আবার ফিরে এল তরুণের পায়ে। শট নিলেন, লিসান্দ্রো মার্তিনেজের পায়ে লেগে বলের গতিপথ সামান্য বেঁকে গেল। আর সেই সামান্য বাঁকই যেন বাঁচিয়ে দিল এমিলিয়ানো মার্তিনেজকে, গ্লাভস বাড়িয়ে ঠেকিয়ে দিলেন তিনি। এই একটা মুহূর্তেই যেন গোটা ম্যাচের ভবিষ্যৎ লেখা হয়ে গিয়েছিল। স্পেন আক্রমণ করে যাবে, ঢেউয়ের পর ঢেউ তুলবে, আর এক দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকবেন একজনই মানুষ।

পুরো ৯০ মিনিটজুড়ে স্পেন বলা যায় একতরফা খেলে গেল। ওইয়ারসাবাল ২৮ মিনিটে জোরালো শট নিলেন, মার্তিনেজ নিচু হয়ে বাঁচালেন। কুকুরেয়া বাঁ পায়ের শটে পোস্ট সামান্য এদিক-ওদিক করলেন। লিসান্দ্রো মার্তিনেজ হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেন চোট নিয়ে, নামলেন নিকোলাস ওতামেন্দি। বিরতির আগে স্কোরবোর্ডে তখনো শূন্য, কিন্তু ছবিটা স্পষ্ট—স্পেন বল দখলে রেখেছে, আর্জেন্টিনা কেবল বাঁচার চেষ্টায় ব্যস্ত।

লিওনেল মেসি এদিন যেন মাঠে থেকেও ছিলেন না। প্রথম ২০ মিনিটে তাঁর পায়ে বল এসেছে মোটে দুবার। যে পা একদিন কাতারে গোটা দেশকে উৎসবে ভাসিয়েছিল, সে পা যেন সেদিন নিউ জার্সির ঘাসে আটকে ছিল। মেসির শরীরী ভাষায় ছিল না সেই পুরোনো তীক্ষ্ণতা, ছিল শুধু ক্লান্ত এক রাজার নীরব উপস্থিতি, যিনি জানেন যুদ্ধ তাঁর হাতের বাইরে চলে যাচ্ছে।

তবু আর্জেন্টিনা টিকে ছিল একজনের কাঁধে ভর করে। এমিলিয়ানো মার্তিনেজ সেদিন একের পর এক অবিশ্বাস্য সেভ করলেন। তোরেসের হেড, লাপোর্তের হেডার, রদ্রির শট, উইলিয়ামসের আক্রমণ—সব ফিরিয়ে দিলেন একের পর এক। ৯০ মিনিট শেষে তাঁর সেভের সংখ্যা দাঁড়াল দশে, বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে যা রেকর্ড। তারপরও যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজ কুবারসিকে ফাউল করে লাল কার্ড দেখলেন। আর্জেন্টিনা নেমে এল ১০ জনে। কয়েক সেকেন্ড পরেই ইয়ামালের ফ্রি-কিক বাঁচিয়ে মার্তিনেজ আরেকবার প্রমাণ করলেন, কেন তাঁকে ছাড়া আর্জেন্টিনা এই ফাইনালে এতক্ষণ টিকে থাকতে পারত না।

অতিরিক্ত সময়েও একই ছবি। উইলিয়ামসের হেড আরেকবার ঠেকালেন মার্তিনেজ। তারপর নিকো উইলিয়ামসের গোল বাতিল হলো ফাউলের কারণে, ভিএআর তা নিশ্চিত করল ওতামেন্দির ওপর ফাউল করেছিলেন মেরিনো। কিন্তু কতবার আর বাঁচা যায়? এই আর্জেন্টিনাই তো নকআউট পর্বের পুরোটাজুড়ে শেষ মুহূর্তের নাটকে বেঁচেছে, শেষ মুহূর্তের গোলে জিতেছে। ভাগ্য যেন এবার হিসাব উল্টে দিতে চাইছিল।

১০৬ মিনিটে, বিরতির পরপরই, তোরেসের সেই গোল। তারপর তোরেস আরেকবার জালে বল পাঠালেন, কিন্তু অফসাইডের পতাকা তা কেড়ে নিল। শেষ মুহূর্তে হুলিয়ানো সিমিওনের হেড বারের অনেক ওপর দিয়ে উড়ে গেল, আর্জেন্টিনার শেষ আশাও উড়ে গেল তার সঙ্গে।

রেফারি স্লাভকো ভিনচিচ যখন শেষ বাঁশি বাজালেন, স্পেনের বেঞ্চ দৌড়াল মাঠের দিকে। ২০১০ সালের পর নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলে দ্বিতীয়বারের মতোই বিশ্ব চ্যাম্পিয়ন।

আর মেসি? ফুটবল তাঁকে সব দিয়েছে অনেক আগেই। তবে এদিন ফেরাল শূন্য হাতে।

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা
দিনটি ছিল ২২ জুন ১৯৮৬। মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত ম্যাচ হিসেবে আজও স্মরণ করা হয় সেই লড়াইকে। আর এর কেন্দ্রবিন্দুতে ছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।

ম্যাচের প্রথম ৫০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। টানটান উত্তেজনার মধ্যেই ৫২ মিনিটে আসে সেই বহুল আলোচিত মুহূর্ত। ইংল্যান্ডের পেনাল্টি বক্সের ভেতরে ভেসে আসা বলের দখল নিতে একসঙ্গে লাফিয়ে ওঠেন ম্যারাডোনা ও ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিল্টন। শেষ পর্যন্ত বল জালে জড়িয়ে যায় এবং আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

তবে গোলটি হওয়ার পরপরই শুরু হয় বিতর্ক। মাঠে উপস্থিত দর্শকদের অনেকেই প্রশ্ন তুলতে থাকেন- এটি কি সত্যিই মাথা দিয়ে করা গোল, নাকি হাতে বল স্পর্শ করেছিলেন ম্যারাডোনা? ইংল্যান্ডের খেলোয়াড় ও সমর্থকদের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই জোরালো প্রতিবাদ ওঠে। কিন্তু ম্যাচ কর্মকর্তারা গোলটি বৈধ বলে স্বীকৃতি দেন।

সেই মুহূর্তে বিষয়টি পুরোপুরি পরিষ্কার না হলেও, খুব কম মানুষই ধারণা করেছিলেন যে, এই ঘটনাই একদিন বিশ্ব ক্রীড়ার ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠবে।

পরবর্তীতে গোলটি বিশ্বজুড়ে পরিচিতি পায় ‘হ্যান্ড অব গড’ নামে। এই নামটি দিয়েছিলেন স্বয়ং ডিয়েগো ম্যারাডোনা। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিখ্যাত সেই মন্তব্য করেছিলেন, ‘গোলটি হয়েছে একটু মাথা দিয়ে, আর একটু ঈশ্বরের হাত দিয়ে।’

চার দশক পরও ২২ জুন ফুটবলপ্রেমীদের কাছে স্মরণ করিয়ে দেয় সেই বিতর্কিত অথচ কিংবদন্তিতুল্য মুহূর্তকে, যা বিশ্বকাপ ইতিহাসে চিরস্থায়ী হয়ে আছে ‘হ্যান্ড অব গড’ নামে।

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!
ফুটবলারদের ক্যারিয়ার শেষ হওয়ার পর কোচিং, টেলিভিশন বিশ্লেষক কিংবা ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়ার গল্প নতুন কিছু নয়। কিন্তু নুসাইর মাজরাউইয়ের পরিকল্পনা যেন একেবারেই ভিন্ন। মরক্কোর এই ডিফেন্ডার মাঠের সবুজ ঘাস ছেড়ে ভবিষ্যতে নিজেকে দেখতে চান ধর্মীয় শিক্ষার জগতে—একজন হাফেজে কোরআন এবং ইমাম হিসেবে।

বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড ও মরক্কো জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য মাজরাউই। বয়স মাত্র ২৮। একজন ডিফেন্ডারের জন্য এটি ক্যারিয়ারের সেরা সময় বলেই ধরা হয়। অথচ এই সময়েই অবসরের চিন্তা করছেন তিনি।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মাজরাউই জানান, ২০২৬ বিশ্বকাপের পর পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে তার। কারণ, জীবনের পরবর্তী অধ্যায়ে তিনি সময় দিতে চান ধর্মীয় শিক্ষা ও আত্মিক উন্নয়নে। মাজরাউইয়ের ভাষায়, ফুটবল তাকে অনেক কিছু দিয়েছে। খ্যাতি, অর্থ, সাফল্য—সবই পেয়েছেন। কিন্তু জীবনের আসল উদ্দেশ্য নিয়ে ভাবতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন, আধ্যাত্মিক চর্চার জন্য আরও বেশি সময় প্রয়োজন।

মাজরাউই বলেন, ‘বিশ্বকাপের পর অবসরের সিদ্ধান্ত নিতে পারি। জীবন খুবই ছোট। আমি কোরআন মুখস্থ করতে চাই। পাশাপাশি ভবিষ্যতে মসজিদের ইমাম হওয়ারও ইচ্ছা আছে।’

মরক্কোর এই তারকা জানিয়েছেন, তার অন্যতম বড় স্বপ্ন হলো সম্পূর্ণ কোরআন মুখস্থ করা। শুধু তা-ই নয়, ভবিষ্যতে ধর্মীয় জ্ঞান অর্জন করে একজন ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতে চান তিনি। আধুনিক ফুটবলে এমন সিদ্ধান্ত খুব একটা দেখা যায় না। বিশেষ করে ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলা একজন ফুটবলার যখন ক্যারিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে অবসরের কথা ভাবেন, তখন সেটি স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দেয়।

২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সাফল্যের অন্যতম সদস্য ছিলেন তিনি। সেই আসরে আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল মরক্কো। এরপর ক্লাব ফুটবল ও জাতীয় দল—দুই জায়গাতেই নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন মাজরাউই। তবে তার ভবিষ্যৎ পরিকল্পনা বলছে, সাফল্যের সংজ্ঞা কেবল ট্রফি কিংবা ব্যক্তিগত অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়। কারও কারও কাছে জীবনের সবচেয়ে বড় অর্জন হতে পারে বিশ্বাস, জ্ঞান ও আত্মিক পরিপূর্ণতা।

২০২৬ বিশ্বকাপের পর সত্যিই যদি অবসর নেন মাজরাউই, তাহলে ফুটবল বিশ্ব হারাবে একজন অভিজ্ঞ ডিফেন্ডারকে। কিন্তু তিনি হয়তো শুরু করবেন জীবনের একেবারে নতুন এক ইনিংস—যেখানে মাঠের গ্যালারির বদলে থাকবে মসজিদের মিম্বর, আর করতালির বদলে থাকবে জ্ঞানচর্চা ও ধর্মীয় সেবার পথচলা।

সৌদির পর এবার ‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকা মাটিতে রাখেনি ফিফা
সৌদি আরবের ম্যাচে নিয়ম ভেঙে বিশ্বকাপের মঞ্চে অনন্য এক নজির সৃষ্টি করে প্রশংসায় ভাসছে ফিফা। ধর্মীয় অনুভূতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে তাদের জাতীয় পতাকাটি মাটি স্পর্শ করতে দেয়নি ফিফা।

এবার ইরাকের পতাকাও ওপরে রাখল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিশ্বকাপের ম্যাচ শুরুর আগে সাধারণত পতাকাগুলো মাঠে নামিয়ে প্রদর্শন করার নিয়ম থাকলেও সৌদি আরব ও ইরাকের ক্ষেত্রে আলাদা নজির সৃষ্টি করল ফিফা।

সৌদি আরবের জাতীয় পতাকায় ইসলামের পবিত্র বাণী ‘কালিমা’ খচিত রয়েছে। অন্যদিকে ইরাকের পতাকায় লেখা আছে ‘আল্লাহু আকবার’।

প্রথমে বাড়তি ওজনের কারণে মাঠের ক্ষতি হচ্ছে জানিয়ে অনুরোধ বাতিল করলেও, প্রাক ম্যাচ অনুষ্ঠানে দেখা যায় ইরাকের পতাকা উঁচিয়ে রেখেছে ফিফা।

তবে শুধু একটি দলের পতাকা উঁচিয়ে রাখলে অন্য দলের প্রতি অসম্মান প্রদর্শন হতে পারে—এমন বিতর্ক এড়াতে দারুণ এক বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেয় বিশ্ব ফুটবলের গভর্নিং বডি। ইরাকের পাশাপাশি প্রতিপক্ষ নরওয়ের জাতীয় পতাকাটিও পুরো অনুষ্ঠানজুড়ে সমান উচ্চতায় উঁচিয়ে রাখা হয়। ফলে মাঠে এক চমৎকার সাম্য ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়।

উল্লেখ্য, বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে শুধু সৌদি আরব ও ইরাকের জাতীয় পতাকায় ধর্মীয় বাণী বা লিপি রয়েছে।

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে আর্জেন্টিনার শুরুটা হলো মেসিময়। তার জাদুকরী হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক ও যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি মেসি কয়েকটি রেকর্ড গড়েছেন।

২০ বছর আগে একই দিনে (স্থানীয় সময় অনুযায়ী ১৬ জুন) আর্জেন্টিনার জার্সিতে সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রোর বিপক্ষে বিশ্বকাপে অভিষেক হয়েছিল মেসির। যেখানে তিনি বদলি নেমে দলটির সর্বকনিষ্ঠ (১৮ বছর ৩৫৮ দিন) ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েন। এবার সবচেয়ে বেশি বয়সী (৩৮ বছর ৩৫৭ দিন) হিসেবেও গোলের কীর্তি হলো মেসির নামে।

আর্জেন্টাইন মহতারকার ৩৯ বছর বয়স পূর্ণ হতে আর এক সপ্তাহ বাকি। তার আগেই তিনি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটা পেলেন। এটি বিশ্বকাপে তার সর্বোচ্চ ২৭তম এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ। এর আগে আলজেরিয়ার বিপক্ষে একাদশে যুক্ত হতেই তিনি বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে গড়েন ষষ্ঠ বিশ্বকাপ খেলার কীর্তি। যদিও চলতি আসরে আরও দুজনের সেই রেকর্ড গড়ার সুযোগ আছে।

আর্জেন্টিনাকে ১৭ মিনিটে এগিয়ে দেওয়ার পর তাদের অবশিষ্ট দুই গোলও এলো অধিনায়কের পা থেকে। ৬০ ও ৭৬ মিনিটে করা দুই গোলে জাদুকরী পারফরম্যান্স পূর্ণতা পায় মেসির। দ্বিতীয় গোলে ভুলে খেসারত দিয়েছেন জিনেদিন জিদানপুত্র লুকা জিদান। আলজেরিয়ান এই গোলরক্ষক অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের জোরালো শট থামাতে পারেননি। উল্টো বল ছুটে চলে যায় সামনে থাকা মেসির পায়ে, তিনি আলতো ছোঁয়ায় তা জালে জড়ান।

অবশ্য বাকি দুটি গোল মেসি করেছেন চিরাচরিত বাঁ পায়ের মোহনীয় শটে। ১৬ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন মাঝমাঠ থেকে রদ্রিগো ডি পলের বাড়ানো বল ধরে ২৫ গজ দূর থেকে নেওয়া বাঁকানো শটে। লুকা জিদান দু‘হাত বাড়িয়ে সেটি স্পর্শ করলেও ঠেকাতে পারেননি। আর হ্যাটট্রিক পূর্ণ করা দ্বিতীয় গোলও এসেছে বক্সের বাইরে থেকে নেওয়া মাটি কামড়ানো শটে।

এ নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১২০ এবং বিশ্বকাপের ১৬তম গোল পেলেন আর্জেন্টাইন মহাতারকা। এতদিন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ১৬ গোল নিয়ে রাজত্ব করছিলেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। সেই রেকর্ডে ভাগ বসালেন মেসি। তাকে ছাড়িয়ে একক রাজত্ব কায়েমে হতেও হয়তো কিছু সময়ের অপেক্ষা! এ ছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙে বিশ্বকাপে সর্বোচ্চ ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে হ্যাটট্রিক করলেন মেসি।

এদিকে, ম্যাচের দ্বিতীয়ার্ধে পজেশনে বেশ এগিয়ে ছিল আলজেরিয়া। যা ম্যাচ শেষেও তাদের এগিয়ে (৫২ শতাংশ) রাখে। তবে গোলের লক্ষ্যে মাত্র একটি শট রাখতে পারে দলটির স্কোরলাইন পুরোপুরি বিপরীত। অন্যদিকে, আর্জেন্টিনার গোলের লক্ষ্যে ছিল ৬টি শট। আলজেরিয়া মেসিকে কড়া মার্কিং করতে পারেনি, উল্টো দ্বিতীয় গোল হজম করে গোলরক্ষক লুকা জিদানের ভুলে।

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ
বিশ্ব ফুটবলে ব্রাজিল এমন একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গৌরবগাথা, বিশ্বকাপ শিরোপা এবং কিংবদন্তি ফুটবলারের গল্প। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দলকে হারানোই যেখানে বড় সাফল্য হিসেবে বিবেচিত হয়, সেখানে এক ম্যাচে ৭ বা তার বেশি গোল করা প্রায় অসম্ভব অর্জন বলে ধরা হয়। অথচ ফুটবল ইতিহাসে এমন ঘটনাও ঘটেছে, যদিও সংখ্যাটি মাত্র দুটি।

ব্রাজিলের শতবর্ষেরও বেশি আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে অসংখ্য শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু জাতীয় দলের ম্যাচে তাদের বিপক্ষে ৭ বা তার বেশি গোল করতে সক্ষম হয়েছে মাত্র দুই দেশ। আর এই দুই ঘটনার মধ্যে ব্যবধান প্রায় ৮০ বছর।

প্রথমবার ব্রাজিলের জালে ৮ গোল

ব্রাজিলের বিপক্ষে প্রথমবার ৭-এর বেশি গোল করার কীর্তি গড়ে তৎকালীন যুগোস্লাভিয়া। ১৯৩৪ সালের ৩ জুন বেলগ্রেডে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৮-৪ গোলের ব্যবধানে পরাজিত করে ইউরোপের দলটি।

ম্যাচটির শুরুটা অবশ্য ব্রাজিলের পক্ষে ছিল। খেলার মাত্র ৮ মিনিটেই তারা এগিয়ে যায়। তবে এরপর যুগোস্লাভিয়ার ধারাবাহিক আক্রমণের সামনে ব্রাজিলের রক্ষণভাগ টিকতে পারেনি। একের পর এক গোল হজম করে শেষ পর্যন্ত ৮-৪ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরা। এই ম্যাচটিই ছিল ব্রাজিলের ইতিহাসে প্রথম কোনো ম্যাচ, যেখানে তারা ৭ বা তার বেশি গোল হজম করেছিল।

৮০ বছর পর জার্মানির ঐতিহাসিক জয়

যুগোস্লাভিয়ার পর দীর্ঘ প্রায় আট দশক আর কোনো দল ব্রাজিলের জালে ৭ গোল দিতে পারেনি। সময়ের সঙ্গে সঙ্গে ব্রাজিল আরও শক্তিশালী হয়েছে, জিতেছে বিশ্বকাপ, গড়ে তুলেছে অসংখ্য তারকা ফুটবলার। ফলে এমন রেকর্ড আবার দেখা যাবে, তা অনেকের কাছেই কল্পনার বাইরে ছিল।

কিন্তু ২০১৪ সালে সেই অসম্ভবকে সম্ভব করে জার্মানি। নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপের সেমিফাইনালে বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে জার্মানির মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচটি পরে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়ে পরিণত হয়।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে জার্মানি। ম্যাচের মাত্র ২৯ মিনিটের মধ্যেই তারা ৫-০ ব্যবধানে এগিয়ে যায়। পুরো বিশ্ব হতবাক হয়ে দেখেছিল ব্রাজিলের রক্ষণভাগের বিপর্যয়। শেষ পর্যন্ত ম্যাচটি ৭-১ গোলের বিশাল ব্যবধানে জিতে নেয় জার্মানি।

ব্রাজিলের হয়ে অস্কার একটি গোল শোধ করলেও তা পরাজয়ের বেদনা কমাতে পারেনি। বিশ্বকাপ ইতিহাসে এটি ব্রাজিলের সবচেয়ে বড় হার হিসেবে আজও স্মরণীয়।

বাংলাদেশও একবার ৭-০ গোলে হারিয়েছিল ‘ব্রাজিল’কে

ব্রাজিলকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ— এমন দাবি শুনলে অনেকের কাছেই তা অবিশ্বাস্য মনে হতে পারে। তবে একটি আন্তর্জাতিক যুব ফুটবল টুর্নামেন্টে এমন ঘটনার উল্লেখ পাওয়া যায়।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গণমাধ্যম উপদেষ্টা তৌহিদ ফিরোজ এক টেলিভিশন অনুষ্ঠানে জানান, ১৯৯০ সালে ‘বাংলা একাদশ’ নামে বাংলাদেশের একটি অনূর্ধ্ব-১৪ দল ইউরোপে অনুষ্ঠিত ডানা কাপ ও গথিয়া কাপে অংশ নেয়।

তার ভাষ্য অনুযায়ী, ডেনমার্কে অনুষ্ঠিত ডানা কাপ এবং সুইডেনে অনুষ্ঠিত গথিয়া কাপ বিশ্বের তরুণ ফুটবলারদের অন্যতম বড় আসর হিসেবে পরিচিত। ওই প্রতিযোগিতার এক ফাইনালে বাংলাদেশের বাংলা একাদশের প্রতিপক্ষ ছিল ব্রাজিলের অনূর্ধ্ব-১৪ দল।

তৌহিদ ফিরোজের বর্ণনা অনুযায়ী, ব্রাজিলের কিশোর ফুটবলাররা তাদের ঐতিহ্যবাহী হলুদ জার্সি পরেই মাঠে নেমেছিল। সেই ম্যাচে বাংলা একাদশ ৭-০ গোলের দাপুটে জয় পায় বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ওই সময়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। শুধু ব্রাজিল নয়, ফাইনালে ওঠার পথে আরও কয়েকটি শক্তিশালী দলের বিপক্ষেও বাংলাদেশ বড় ব্যবধানে জয় পেয়েছিল বলে সে সময় সংবাদ প্রকাশিত হয়েছিল।

ইতিহাস কী বলছে?

জাতীয় দলের আনুষ্ঠানিক আন্তর্জাতিক ফুটবলের পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিলের বিপক্ষে এক ম্যাচে ৭ বা তার বেশি গোল করার রেকর্ড রয়েছে মাত্র দুটি দেশের— যুগোস্লাভিয়া এবং জার্মানি। ১৯৩৪ সালে যুগোস্লাভিয়া ৮-৪ গোলে হারায় ব্রাজিলকে। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানি ৭-১ গোলে জয় পায়।

অন্যদিকে বাংলাদেশের ৭-০ জয়ের গল্পটি জাতীয় দলের নয়; এটি একটি আন্তর্জাতিক যুব টুর্নামেন্টে অংশ নেওয়া অনূর্ধ্ব-১৪ পর্যায়ের দলের ম্যাচকে ঘিরে আলোচিত ঘটনা।

ফুটবল ইতিহাসে ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে এত বড় ব্যবধানে জয় পাওয়া অত্যন্ত বিরল ঘটনা। সে কারণেই যুগোস্লাভিয়া ও জার্মানির রেকর্ডের পাশাপাশি বাংলাদেশের সেই যুব দলের সাফল্যের গল্পও এখনও অনেকের কাছে স্মরণীয় হয়ে আছে।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
মিরপুর টেস্টের পর সিলেটেও দাপুটে পারফরম্যান্স দেখিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৭৮ রানের জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা। ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে এবারই প্রথম পাকিস্তানকে ধবলধোলাই করল বাংলাদেশ।

৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩১৭ রান। শেষ দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল আরও ১২০ রান, আর বাংলাদেশের দরকার ছিল মাত্র তিন উইকেট।

পঞ্চম দিনের শুরুতে ব্যাট করতে নামেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান। শুরুতেই রিজওয়ানকে ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নাহিদ রানার বলে স্লিপে ক্যাচ তুললেও সেটি তালুবন্দি করতে পারেননি মেহেদী হাসান মিরাজ।

জীবন পেয়ে রিজওয়ান ও সাজিদ খান অষ্টম উইকেটে গড়ে তোলেন অর্ধশতাধিক রানের জুটি। এতে ম্যাচে ফেরার স্বপ্ন দেখতে শুরু করে পাকিস্তান। তবে সেই জুটি ভেঙে দেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সাজিদ খানকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। আউট হওয়ার আগে ৩৬ বলে ২৮ রান করেন সাজিদ।

এরপর দ্রুত বাকি উইকেট তুলে নিয়ে দারুণ এক জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল টাইগাররা।

নাহিদ রানার আগুনে পুড়ল পাকিস্তান, টেস্টে টানা তৃতীয় জয় বাংলাদেশের
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। নাহিদ রানার বিধ্বংসী পেসে সফরকারীদের ১৬৩ রানে থামিয়ে ১০৪ রানের জয় তুলে নিয়েছে টাইগাররা।

এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে টেস্টে টানা তৃতীয় জয়ও তুলে নিল বাংলাদেশ।

২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই ইমাম-উল-হককে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। ৫ বল খেলে মাত্র ২ রান করে কট বিহাইন্ড হন এই ওপেনার।

আরেক ওপেনার আজান আওয়াইস ১৫ রান করলেও অধিনায়ক শান মাসুদ থামেন মাত্র ২ রানে। ৬৮ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান।

এরপর আব্দুল্লাহ ফজল ও সালমান আগা কিছুটা প্রতিরোধ গড়েন। চতুর্থ উইকেটে ৫১ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন তারা। তবে সেই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ১১৩ বলে ৬৬ রান করা ফজল এলবিডব্লিউ হলে আবারও চাপে পড়ে সফরকারীরা।

পরের ওভারেই তাসকিনের শিকার হন সালমান আগা। তিনি করেন ২৬ রান।

ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাহিদ রানা। নিজের টানা দুই ওভারে সৌধ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন এই ডানহাতি পেসার। দুই ব্যাটারই ১৫ রান করে আউট হন।

শেষদিকে হাসান আলিকেও এলবিডব্লিউ করেন তাইজুল। পরে শেষ দুই উইকেট তুলে নিয়ে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন নাহিদ রানা। ৪০ রান খরচায় ৫ উইকেট নেন তিনি।

এ ছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম নেন দুটি করে উইকেট। একটি উইকেট পান মেহেদী হাসান মিরাজ।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে অধিনায়ক শান্তর সেঞ্চুরি এবং মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ফিফটিতে ৪১৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে আজান আওয়াইসের শতকে পাকিস্তান তোলে ৩৮৬ রান।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে। শান্ত ৮৭ রান করেন। এছাড়া মুমিনুল ৫৬, মুশফিক ২২, মিরাজ ২৪ এবং তাসকিন ১১ রান যোগ করেন।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছিল ২৩ বছর। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠেও ঐতিহাসিক জয় তুলে নিল টাইগাররা।

তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর অ্যাডহক কমিটি গঠনের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন উঠেছে। তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের এই কমিটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়াসহ সাতজন আইনজীবী এ আবেদন জমা দেন। রিটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

আবেদনকারীরা দাবি করেছেন, ৬ অক্টোবর ২০২৫ তারিখে নির্বাচনের মাধ্যমে গঠিত বিসিবির কার্যনির্বাহী কমিটি নিয়ম মেনে দায়িত্ব পালন করছিল। কিন্তু ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২১ ধারা প্রয়োগ করে ওই কমিটি বিলুপ্ত করে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়।

তাদের মতে, আইন অনুযায়ী বিশেষ পরিস্থিতি ছাড়া এ ধরনের কমিটি গঠনের সুযোগ নেই। নির্বাচিত বোর্ডের বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতা বা স্বার্থবিরোধী কর্মকাণ্ডের কোনো প্রমাণ ছাড়াই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বেআইনি ও স্বেচ্ছাচারী।

রিটে আরও বলা হয়েছে, মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচিত কমিটি ভেঙে দেওয়া ক্রীড়া সংস্থার স্বায়ত্তশাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। একইসঙ্গে এটি সংবিধানের মৌলিক নীতির সঙ্গেও সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়েছে।

আবেদনকারীরা আদালতের কাছে রুল জারি করে কারণ দর্শানোর নির্দেশ এবং শুনানি চলাকালে সংশ্লিষ্ট স্মারকের কার্যকারিতা স্থগিত রাখার আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত এ অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।