কৃষি – angortv.com

জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে এবার ব্যাপকহারে সরিষা চাষ
জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে এবার ব্যাপকহারে সরিষা চাষ করেছে কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ফুল ভালো হওয়ায় বাম্পার ফলনের আশা কৃষকদের। তাছাড়া ফুল থেকে মধু আহরণের জন্য সরিষা ক্ষেতের পাশে মৌ-বাক্স স্থাপন করেছে মৌয়ালরা। কৃষি অফিসের সংশ্লিষ্টরা বলছেন মাঠ পর্যায়ে সরিষা চাষীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।

জামালপুরের যমুনা-ব্রহ্মপুত্রসহ নদ-নদী তীরবর্তী বিস্তীর্ণ চরাঞ্চল ও জেলার সমতল কৃষি জমিতে প্রতিবছরই সরিষা চাষ করা হয়। চলতি মৌসুমেও জেলার সবগুলো উপজেলায় ব্যাপকহারে সরিষা আবাদ করেছে কৃষকরা। এখন দিগন্তজুড়ে ফসলের মাঠে যেন হলুদ রংয়ের আবরণ, সরিষার হলুদ ফুল আর ফুলের সৌরভ চারিদিকে। গেল বারের তুলনায় এবছর সরিষা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে, তাই আবাদ হয়েছে বেশী। তাছাড়া আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ও ন্যায্য বাজারমূল্য পেলে আর্থিকভাবে লাভবান হবে কৃষকরা।

তবে ট্রাক্টর দিয়ে জমি চাষ করায় জ্বালানী খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি সার, বীজ ও কীটনাশকের মূল্য বৃদ্ধি পাওয়ায় গত বছরের তুলনায় চলতি মৌসুমে সরিষা চাষে কৃষকদের খরচ হয়েছে বেশী। জমি চাষ, সার, বীজ, কীটনাশক বাবদ প্রতি একরে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়েছে। অনুকূল আবহাওয়ার জন্য ফুল-ফসল ভালো হলেও ন্যায্য দাম না পেলে ক্ষতিগ্রস্থ হতে পারে কৃষকরা। তাই সরিষা আবাদের খরচ পুষিয়ে উঠতে ন্যায্য বাজারমূল্য দাবী করেছে কৃষকরা।

এদিকে সরিষা ফুলের মধু আহরণের জন্য দেশের নানা প্রান্ত থেকে এসেছে মৌয়ালরা। সরিষা ক্ষেতের পাশে স্থাপন করা হয়েছে সারি সারি মৌ-বাক্স। সেখানে ব্যাস্ত সময় পার করছে মৌয়াল ও শ্রমিকরা। এখান থেকে আহরিত মধু দেশের বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করা হয়। সরিষা মৌসুমে প্রতিটি বাক্স থেকে ৩ থেকে ৪ বার মধু আহরণ করা হয়ে থাকে। প্রতিটি বাক্স থেকে গড়ে ১২ কেজি মধু আহরণ করা হয়। তাছাড়া সরিষা ক্ষেতে মৌ-চাষের জন্য ফুলের পরাগায়ন ভালো হয়, এতে সরিষার ফলন ২৫ ভাগ বৃদ্ধি পায়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা বলছেন, জামালপুরে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশী সরিষা আবাদ হয়েছে। মৌ-বক্স স্থাপনের ফলে সরিষার ফলন বৃদ্ধি পাচ্ছে। ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে। চলতি বছর ২৭ হাজার ৩শ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৩২ হাজার ৫শ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হাজার হেক্টর বেশী। এ পর্যন্ত মৌ-বক্স স্থাপন করা হয়েছে ৫ হাজার ৯শ ২৬টি যা থেকে মধু আহরণ করা হয়েছে ১৩ হাজার ৮শ ৭০ কেজি।

বাংলাদেশে লবণাক্ততা ও জলমগ্নতা সহিষ্ণু ধানের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন
বাংলাদেশে এই প্রথম লবণাক্ততা ও জলমগ্নতা সহিষ্ণু ধানের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। সকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর সম্মিলিত প্রচেষ্টায় লবণ ও জলমগ্নতা সহিষ্ণু ধানের জীবন রহস্য উন্মোচন করার মাধ্যমে দেশে ধান গবেষণায় এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। গবেষকরা জানান জিনোম সিকোয়েন্স করার কারণে ধানের জাত নিয়ে উন্নত গবেষনা করার সুযোগ তৈরি হয়েছে।

এসময় গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম উপস্থিত ছিলেন।

বাকৃবির জলাশয়ে ক্ষতিকর সাকার ফিশ
পুরো নাম সাকার মাউথ ক্যাটফিশ। অনেকে সাকার ফিশ নামে চেনে। বৈজ্ঞানিক নাম হিপোসটোমাস প্লেকোসটোমাস। অ্যাকুরিয়ামে চাষযোগ্য বিদেশি প্রজাতির এই ক্ষতিকর মাছটি এখন হর হামেশাই দেখা মিলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জলাশয়গুলোতে। তবে দ্রুত বংশ বিস্তারকারী মাছটি কিভাবে জলাশয়গুলোতে এসেছে সঠিক তথ্য দিতে পারছে না কেউ।

সাকার ফিশ জলজ পোকামাকড় ও শেওলার পাশাপাশি ছোট মাছ এবং মাছের পোনা খেয়ে থাকে। তাছাড়া সাকার ফিশের পাখনা খুব ধারালো। মাছের সাথে লড়াই করার সময় ধারালো পাখনার আঘাতে সহজেই অন্য মাছের দেহে ক্ষত তৈরি হয় এবং পরবর্তীতে পচন ধরে সেগুলো মারা যায়। সাকার ফিশ রাক্ষুসে প্রজাতির না হলেও প্রচুর পরিমাণে খাবার ভক্ষণ করে। এতে খাদ্যের যোগান নিয়ে তীব্র প্রতিযোগিতা হয় অন্য মাছের সাথে। বেশিরভাগ সময়ই দেশীয় প্রজাতির মাছ প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না এবং জলাশয় থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়।

জানা যায়, সাকার ফিশের প্রভাবে মায়ানমার ও আরব আমিরাতের মৎস্য চাষীরা ব্যাপক লোকসানের মুখে পড়েছে। বাংলাদেশে কয়েক বছর আগে উপকূলীয় জেলাগুলোতে প্রথম এই মাছের দেখা মিলে। তবে এখন সিলেট, ময়মনসিংহ, রংপুরের মত জায়গা যা উপকূল থেকে অনেক দূরে, সেখানেও দেখা মিলছে এই মাছের। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জলাশয়গুলোতে এখন প্রায়ই ধরা পড়ছে এই মাছ। বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হল সংলগ্ন লেক ও পার্শ্ববর্তী জলাশয়ে অনেক বেশি দেখা মিলছে এই মাছের। এর ব্যাপক বিস্তার ঘটলে দেশীয় প্রজাতির মাছ হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন মৎস্য গবেষকরা।

বাংলাদেশে প্রাপ্ত প্রজাতির সাকার ফিশ ১৬-১৮ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। মাছটি পানি ছাড়াই প্রায় ২৪ ঘণ্টা পর্যন্ত বাঁচতে পারে। মাছ চাষীরা অভিযোগ করেন, তাদের ঘেরে এই মাছ ঢুকে পড়ে চাষের উৎপাদন কমিয়ে দিয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. হারুনুর রশীদ বলেন, সাকার মাউথ ক্যাটফিশ মাছটি সহজেই নতুন পরিবেশের সাথে অভিযোজিত হয়ে দ্রুত বংশ বিস্তার করতে সক্ষম। অনেকে শুরুর দিকে অ্যাকুরিয়াম ফিশ হিসেবে পালন করলেও পরবর্তীতে মাছটি বড় হয়ে গেলে তখন পুকুর বা ডোবায় ছেড়ে দেয়। সেখানে মাছটি নতুন পরিবেশে খাপ খেয়ে বংশ বিস্তার শুরু করে। মাছটি খেতে সুস্বাদু না হওয়ায় সাধারণত কেউ মাছটি খায় না এবং বাজারেও মাছটির কোনো চাহিদা নেই। মাছটি ভক্ষণে কোনো স্বাস্থ্য ঝুকি আছে কি না সে বিষয়ে এখনো কোনো গবেষণা হয়নি।

তিনি আরো বলেন, এই মাছটি একবার কোনো জলাশয়ে ঢুকে পড়লে এর বিস্তার রোধ করা খুব কঠিন। চাষের পুকুরে এই মাছ ঢুকে পড়লে অন্য মাছের সাথে খাবার ও বাসস্থান নিয়ে প্রতিযোগিতা শুরু করে। এতে করে বাইরে থেকে পর্যাপ্ত খাবার প্রদান করলেও কাঙ্ক্ষিত মাছের উৎপাদন পাওয়া যায় না। অন্য দিকে চাষযোগ্য মাছ সাকার ফিশের সাথে খাবার ও বাসস্থানের প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। এভাবে মাছ চাষীরা লোকসানের মুখে পড়েন।

ফুলপুরে কৃষকরা পেলেন কৃষি উপকরণ
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় বিনামূল্য কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলা কৃষি অফিসে প্রায় দুই কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি বিতরণ করা হয়। এসব যন্ত্রপাতি অর্ধেক মূল্যে বিতরণ করা হবে ছয়জন কৃষকের মাঝে।

সহজ পদ্ধতিতে ছয় মাসের কিস্তিতে বিনাসুদে পরিশোধ করে কৃষক হবেন যন্ত্রের মালিক। আজ রবিবার চারজন কৃষকের মাঝে এই কৃষিযন্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শীতেষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, কৃষি অফিসার আব্দুল আল-মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভিন লাকি প্রমুখ।

ফুলপুর কৃষি অফিস সূত্রে জানা যায়, ছয়জন কৃষকের মাঝে ধানকাটার কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হবে। যার প্রতিটির মূল্যে ৩০ লাখ টাকার ওপরে। কৃষকরা মাত্র ৩-৪ লাখ টাকা জমা দিয়ে ছয় মাসের মধ্যে বিনাসুদে পরিশোধ করে এসব যন্ত্রপাতির মালিকানা লাভ করবেন।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শীতেষ চন্দ্র সরকার বলেন, বোরো ধান নিয়ে কৃষকের হতাশার সময় শেষ। বিশেষ করে প্রাকৃতিক বিপর্যের হাত থেকে রক্ষা করবে এ আধুনিক যন্ত্রটি। ফুলপুরে এবার বাম্পার ফলন হয়েছে। প্রাকৃতিক কারণে আংশিক ক্ষতি হলেও তা পূরণ হবে।

পাকুন্দিয়ায় কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ
শ্রমিক ঘাটতি কমানো ও দ্রুত ধান কর্তন করে ঘরে তুলতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫০% ভর্তুকীতে কৃষকদের মাঝে চারটি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কম্বাইন হারভেস্টার বিতরণের আয়োজন করে।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে চাবি তুলে দিয়ে কম্বাইন হারভেস্টার বিতরণের উদ্বোধন করেন।

ভারপ্রাপ্ত ইউএনও একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল হাসান আলামিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুস ছালাম, পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিছবাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি বিভাগ জানায়, কম্বাইন হারভেস্টারে ঘন্টায় ৮০ থেকে ১২০ শতাংশ জমির ধান কর্তন, মাড়াই ও ঝাড়াই সম্ভব। এতে স্বল্প সময়ে অল্প খরচে কৃষক তাদের উৎপাদিত ধান ঘরে তুলতে পারবে।

বাকৃবিতে লবণাক্ততা সহনশীল নতুন তিনটি সরিষার জাত উদ্ভাবন
লবণাক্ততা সহিঞ্চু ও স্বল্প সময়ে উৎপাদন করা যায় এমন উচ্চফলনশীল তিনটি সরিষার জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে বাকৃবির উদ্ভাবিত তিনটি সরিষার জাত হলো ‘বাউ সরিষা ১’, ‘বাউ সরিষা ২’ এবং ‘বাউ সরিষা ৩’। উদ্ভাবিত জাতগুলো ১২ ডেসিসিমেন্স পর্যন্ত লবণ সহনশীল।

রবিবার (২১ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ‘স্বল্প মেয়াদে লবণ সহনশীল র‌্যাপসিড জাতের সরিষার বিকাশ’ শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ভোজ্যতেলের চাহিদা প্রায় ৫১ দশমিক ২৭ লাখ মেট্রিক টন যার মধ্যে ৪৬ দশমিক ২১ লাখ মেট্রিক টন আমদানি করতে হয়। এর মূল্য প্রায় ২৩ দশমিক ২০ বিলিয়ন ডলার। বাংলাদেশে সরিষা, তিল ও সূর্যমুখী থেকেই সাধারণত ভোজ্য তেল তৈরি করা হয়। দেশের মানুষ গড়ে প্রতিদিন ২০ থেকে ২২ গ্রাম করে তেল খায়। দেশে মোট ৪ দশমিক ৪৪ লাখ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়, যা থেকে ৬ দশমিক ৫ লাখ মেট্রিক টন সরিষা এবং এই সরিষা থেকে ২ দশমিক ৫০ লাখ টন তেল উৎপন্ন হয়।

গবেষকরা জানান, বাকৃবির উদ্ভাবিত এই তিনটি সরিষার জাত থেকে লবণাক্ত মাটিতে প্রতি হেক্টরে ২ দশমিক ৫ মেট্রিক টন এবং অন্যান্য মাটিতে প্রতি হেক্টরে ৩ মেট্রিক টন ফলন পাওয়া যাবে। এ ছাড়াও এই জাতগুলো থেকে ৪০-৪১ শতাংশ তেল পাওয়া যাবে। উদ্ভাবিত জাতগুলো অলবণাক্ত ও লবণাক্ত উভয় এলাকায় চাষ করা যায় বলে দেশে সরিষা উৎপাদন বৃদ্ধি পাবে। উদ্ভাবিত তিনটি জাত এরই মধ্যে জাতীয় বীজ বোর্ড থেকে নিবন্ধিত হয়েছে।

জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের পিএইচডি প্রোগামের আওতায় বাকৃবি এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) যৌথভাবে জাতগুলো উদ্ভাবনে কাজ করে। গবেষণায় বাকৃবি উপাচার্য এবং কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. লুৎফুল হাসানের তত্ত্বাবধানে প্রধান গবেষক হিসেবে ছিলেন বিএআরইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসী বেগম। এ ছাড়াও সহকারী গবেষক হিসেবে ছিলেন বাকৃবির কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল হক ও কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং বিএআরআইয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রোজিনা আফরোজ।

কর্মশালায় কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শরীফ আর রাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, কৃষি অনুষদীয় ডিন অধ্যাপক ড. আব্দুর রহিম, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির সহ-সমন্বয়ক ড. মো. রফিকুল ইসলাম, বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান।

‘বেবিকর্ন’ আশার আলো জাগাচ্ছে চরাঞ্চলের কৃষকদের
শেরপুরের চরাঞ্চলের কৃষকদের আশার আলো জাগাচ্ছে সবজি জাতিয় ফসল ‘বেবিকর্ন’। বেবিকর্ন শুধু সবজিই নয় এর সবুজ গাছ গরুর জন্য উন্নত পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। চরাঞ্চলের পরিত্যাক্ত বেলেমাটি এ ফসলের জন্য উপযোগী। বেবিকর্ন শুধু দেশেই নয় বিদেশেও এ ফসলের ব্যাপক চাহিদা রয়েছে। ফলে নদীমাতৃক এ দেশের হাজার হাজার একর জমিতে এ ফসল ফলিয়ে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করে বাড়তি আয় করা সম্ভব।

শেরপুরের চরাঞ্চলে বেবি কর্ন ফসলের সম্ভাব্যতা নিয়ে গবেষণাকারী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী বঙ্গবন্ধু ফেলোশিপ প্রাপ্ত শেরপুরের জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক পার্থ সারথী কর জানায়, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশের মোট জমির প্রায় ৫ শতাংশ অর্থাৎ, প্রায় ০.৭২ মিলিয়ন হেক্টর জমি চরাঞ্চল। চরাঞ্চলের বেশির ভাগ মাটিই বেলে এবং মাটির পানি ধারণ ক্ষমতা খুবিই কম। জমিতে জৈব পদার্থের পরিমান খুবই কম এবং উর্বরতাও কম। ফলে চরাঞ্চলের ফলন দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় খুব কম। রাসায়নিক সার সংযোজনের মাধ্যমে শস্যের উৎপাদনশীলতা উন্নত করা যায়। তবে রাসায়নিক সার ব্যয়বহুল এবং সাধারণত অনেক দরিদ্র কৃষকের নাগালের বাইরে। অন্যদিকে, এটি মোটেই লাভজনক নয়। চরাঞ্চলের প্রধান ক্রপিং প্যাটার্ন (ফসলবিন্যাস) হল বোরো ধান ও পতিত আমন ধান। আমন ধান মৌসুম আকস্মিক বন্যার জন্য ঝুঁকিপূর্ণ। আবার পানির ঘাটতির কারণে বোরো ধানের উৎপাদনও লাভজনক নয়। তবুও, কৃষকরা তাদের খাদ্য ও গোখাদ্যের জন্য বোরো ধানের চাষ করতে বাধ্য হয়।

বেবি কর্ন একটি স্বল্প মেয়াদী ফসল, এটি অর্থকরী ফসল হিসাবে চাষ করা যেতে পারে। বেবি কর্ন একটি অত্যন্ত পুষ্টিকর সবজি। প্রয়োজনীয় ফাইবার এবং প্রোটিন ছাড়াও, বেবি কর্ন অত্যাবশ্যক অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। বেবি কর্ন সমৃদ্ধ ফলিক এসিডের উৎস। এটি সবজি এবং সালাদ হিসাবে ব্যবহৃত হয়। অভিজাত চাইনিজ রেস্টুরেন্টগুলোতে বেবি কর্ন স্যুপ একটি জনপ্রিয় খাবার। আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে বেবি কর্ন অত্যন্ত জনপ্রিয় খাদ্য। এ সমস্ত দেশে বেশীর ভাগ বেবি কর্ন চীন ও ভারত রপ্তানি করে। বাংলাদেশ থেকেও বেবি কর্ন রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

ধানের তুলনায় বেবি কর্ন এর পানির চাহিদা তুলনা মূলক ভাবে খুবই কম। পোকার উপদ্রবএবং রোগের সংক্রমণও এই ফসলে কম থাকে। ফলে বেবিকর্ণের উৎপাদন ব্যয় কম। ৯০ থেকে ১০০ দিনের মধ্যে বেবি কর্ন সংগ্রহ করা যায়। বেবি কর্ন যেহেতু গাছ সবুজ অবস্থায় সংগ্রহ করা হয়, এর কান্ড ও পাতা গোখাদ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে। এই গোখাদ্য সাইলেজের মাধ্যমে ৩-৫ মাস সংরক্ষণ করা যেতে পারে। এতে চরবাসীদের গোখাদ্যের চাহিদা পূরণ হবে। এটি দ্রুত বর্ধনশীল রসালো, স্বচ্ছল, এর fodder quality উন্নতমানের, দূষিত পদার্থ মুক্ত (free from toxicants), এবং যে কোনও পর্যায়ে নিরাপদে প্রাণীদের খাওয়ানো যেতে পারে। যা খাওয়ানোর ফলে গরুর দুধ উৎপাদন বৃদ্ধি পায়।

যেহেতু বেবি কর্ন প্রশ্বস্ত দূরত্বে বপন করা হয়, সেহেতু দুই লাইন বেবি কর্ন এর মাঝে ডাল জাতীয় ফসল চাষ করা যেতে পারে। এতে করে কৃষকরা একই জমি থেকে একই সময়ে থেকে বেবি কর্ন, গো-খাদ্য ও ডাল জাতীয় ফসল অর্থাৎ মোট তিনটি ফসল পেতে পারেন। যেহেতু চরের জমি প্রায় অনুর্বর ডাল জাতীয় ফসল বায়ুমন্ডলীয় নাইট্রোজেন সরাসরি সংগ্রহ করে এবং মাটিতে ছেড়ে দেয়, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। অন্যদিকে, ডাল জাতীয় ফসল মাটির ক্ষয় হ্রাস করে, আগাছা দমন করে, কীটপতঙ্গ ও রোগহ্রাস করে, এবং জমি ব্যবহারের দক্ষতা উন্নত করে। সর্বোপরি চর অঞ্চলে টেকসই কৃষির সৃষ্টি হবে।

সূত্র জানায়, এক একর চরাঞ্চলের জমিতে বেবি কর্ন ফলিয়ে কৃষকের খরচ পড়ে প্রায় ৪০ হাজার টাকা। বেবি কর্ন সবজি বিক্রি করে ১ লক্ষ ২০ হাজার টাকা আয় করা সম্ভব। সেই সাথে বেবি কর্ন এর প্রায় ২২ টন সবুজ গাছ বা গোখাদ্য পাওয়া সম্ভব।

শেরপুর সদর উপজেলার চর পক্ষিমারি ইউনিয়নের ডাকপাড়া গ্রামের আব্দুল লতিফ জানায়, তিনি তার জমিতে তিন বছর যাবত বেবি কর্ন চাষ করে আসছেন। তিনি জানান, চরাঞ্চলের এক একর জমিতে বোরো ধানের উৎপাদন খরচ হয় ৪৫ হাজার টাকা। আর এ ধান বিক্রি হয় ৩৬ হাজার টাকা। কৃষকদের এ ফসলে লস হলেও কেবল মাত্র গোখাদ্য খড়ের চিন্তা করে এ বোরো আবাদ করতে বাধ্য হয়। তবে বেবি কর্ন আবাদ করে সম্ভাব্যতা যাচাইয়ে অনেক লাভবান হয়েছেন।

এ ব্যপারে বেবি কর্ন নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আব্দুল কাদের জানায়, চরাঞ্চলের মাটি এ বেবি কর্ন চাষাবাদে খুবই উপযোগী। ধান চাষ করলে যেখানে প্রতিদিন দুইবার পানি দিতে হয়, সেক্ষেত্রে বেবি কর্ন চাষে মওসুমে মাত্র ৩ বার পানি দিলেই হয়। তাই চরাঞ্চলের যেসব পতিত জমি রয়েছে বা অন্য ফসল করে কৃষক কোন লাভের মুখ দেখতে পায় না তাদের জন্য বেবি কর্ন চাষ খুবই লাভজনক। যদিও এ বেবি কর্নের এখনও পাইকারি ও খুচরা বাজার গড়ে উঠেনি। তবে বর্তমানে দেশের বিভিন্ন চাইনিজ ও ফাস্টফুড রেস্তোরায় ব্যাপক চাহিদা রয়েছে। তাই এ বেবি কর্নকে সহজলভ্য করতে সরকার, বেসরকারী সংস্থা এবং স্থানীয় চাইনিজ রেস্তোরার মালিকদের সাথে মতবিনিময় করে এ বাজার তৈরী করা খুবই সহজ। তাই বেবি কর্ন আগামিতে বাংলাদেশের অপার সম্ভাবনার একটি সবজি বলে মনে করছি।

দর্শনার্থীর চাপে বেসামাল সূর্যমুখী ফুল চাষি
নেত্রকোনায় সূর্যমুখী ফুলের আবাদকে ঘিরে জমে উঠেছে হাজার হাজার দর্শনার্থীর সমাগম। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে জেলার বারহাট্টা উপজেলার সিংধা গ্রামে আড়াই একর জমিতে বাণিজ্যিকভাবে এবছর চাষ করা হয় সূর্যমুখী। গাছে ফুল আসতে শুরু করায় ক্ষেতে ভিড় জমাচ্ছেন তরুণ-তরুণীসহ নানান বয়সের লোকজন। প্রতিদিন নতুন নতুন আগন্তুকদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন চাষি।

বারহাট্টা উপজেলার সিংধা গ্রামের বর্গাচাষি সবুজ মিয়া। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহ মাহবুব মুর্শেদ কাঞ্চনের আড়াই একর জমি বর্গা নিয়ে চাষ করেন সূর্যমুখী। শুরুতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ নেয়ায় ফলনও হয়েছে বেশ ভালো। কয়েকগুণ লাভের আশা করছেন তিনি। তবে ফুলের সঙ্গে ছবি তুলতে আসা লোকজন সামলাতে হিমশিম খাচ্ছেন এই চাষি।

শুধু স্থানীয় নয়, বাগানটিকে এক নজর দেখার জন্য বা একটি সেলফি তোলার জন্য প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন উৎসুক লোকজন। এমনকি বাইরের জেলা থেকেও সূর্যমুখীর বাগান দেখতে অনেকেই আসছেন ঘুরতে।

ইতোমধ্যে নেত্রকোনার ভ্রমণপিপাসু মানুষের পছন্দের স্থানে পরিণত হয়েছে এই সূর্যমুখী বাগানটি। মনোমুগ্ধকর এই পরিবেশে একটু সময় কাটানোর জন্য আর হাজার হাজার সূর্যমুখী ফুলের হাসির ঝিলিক দেখতে বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা এসে ভিড় করছেন।

উপজেলা কৃষি অধিদফতরের দেয়া তথ্যমতে, এবছর কৃষি পুনর্বাসন প্রণোদনার আওতায় উপজেলার মোট দেড়শ জন কৃষককে এক কেজি করে সূর্যমুখীর বীজ দেয়া হয়েছে। যার বর্তমান বাজারমূল্য কেজিপ্রতি ১৪০০ টাকা। এরমধ্যে ২০ জন চাষি প্রায় ১৮ বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ করেছেন। এছাড়া কৃষকদের বিভিন্ন দিক-নির্দেশনা এবং সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

কৃষক সবুজ মিয়া বলেন, ‘সূর্যমুখী ফুল দেখতে আসা দর্শনার্থীদের সংখ্যা এতই বেশি যে তাদের অবাধ বিচরণে হুমকিতে পড়েছে বাগানটি। এতে বিপাকে পড়তে হচ্ছে আমদের। প্রতিদিন কয়েক হাজার ছেলেমেয়েসহ নানান বয়সের লোকজন আসছেন এখানে। অনেকেই ছবি তোলার জন্য ঢুকে পড়ছেন বাগানের ভেতর। অবাধ চলাফেরায় নষ্ট হয়ে যাচ্ছে গাছ ও ফুল। কেউ কেউ জোর করে ছিঁড়ে নিচ্ছেন ফুল, আবার কেউ নিতে চান আস্ত গাছ।’

সূর্যমুখী ফুলের বাগান দেখতে আসা দর্শনার্থী সোহেল রেজা বলেন, ‘আসলে একসঙ্গে এতগুলো সূর্যমুখী ফুল আগে কখনো দেখা হয়নি। তাছাড়া নেত্রকোনায় সূর্যমুখীর বাগান আগে কখনো আমি দেখিনি। তাই এখানে ছুটে আসা। আমি বন্ধু-বান্ধবকে নিয়ে এসেছি। একসঙ্গে এতফুল দেখে আমি অভিভূত।’

শিক্ষার্থী কামরুল হাসান, তানিয়া আক্তার ও সাবিনা বেগম জানান, তারা ময়মনসিংহে থাকেন। কিছুদিন ধরে ফেসবুকে ছবি দেখে সিদ্ধান্ত নেন সূর্যমুখীর বাগান দেখতে আসবেন। তাই বাগানটি নিজের চোখে দেখতে এসেছেন। তারা বলেন, আমরা অনেক ছবি তুলেছি। খুব ভালো লেগেছে আজকের দিনটি।

বাগানটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কৃষক মজনু মিয়া বলেন, ‘লোকজনের চাপ এত বেশি যে এখন বাগানের অস্তিত্ব টিকিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। আমরা কয়েকজন সারাদিন এখানেই পড়ে থাকি। কারণ দর্শনার্থীরা অনেক সময় ভেতরে ঢুকে গাছ এবং ফুল দুটোই নষ্ট করে। প্রতিদিন প্রায় ৫-৬ হাজার মানুষ আসে এখানে। এত মানুষ সামাল দেয়া আমার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে।’

বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাইমিনুর রশিদ বলেন, ‘বারহাট্টা উপজেলার সিংধা গ্রামের বর্গাচাষি সবুজ মিয়াসহ স্থানীয় কৃষকরা বাম্বার ফলন পেয়েছেন সূর্যমুখী চাষে। আশা করা হচ্ছে, তিন থেকে চারগুণ লাভের মুখ দেখবেন চাষিরা। বাড়ির আশপাশের পতিত জমিতে সূর্যমুখীর আবাদ ভালো হবে। আগামিতে কৃষকদের আরও বেশি করে সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করা হবে।’

গফরগাঁওয়ে রবি মৌসুমে প্রান্তিক কৃষকের মুখে হাসি
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলতি রবি মৌসুমে ব্রহ্মপুত্রের চরাঞ্চলের প্রান্তিক কৃষকের মুখে হাসি ফুটেছে। উৎপাদিত কৃষি পণ্য বিক্রয় সহজতর এবং দ্রুত ঢাকায় প্রেরণ করা সম্ভব হচ্ছে বলে কৃষকরা ভালো মূল্য পাচ্ছেন। পূর্বের মতো উৎপাদিত পণ্য নিয়ে বিক্রয় অনিশ্চয়তায় ভোগতে হচ্ছে না। অনেকের ফসল ক্ষেতেই বিক্রয় হয়ে যাচ্ছে। নদীর ওপর সেতু নির্মাণ ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারনে পাল্টে গেছে কৃষকের অনিশ্চয়তা আর দুর্ভোগের চিত্র। এ অবস্থার সুযোগ নিতে এবং ব্রহ্মপুত্র চরের উর্বর পলি জমিতে ফসল বেশী হয় বলে আশপাশের উপজেলার প্রায় অর্ধশত প্রান্তিক কৃষক টাঙ্গাব এলাকায় এসে জমি বর্গা নিয়ে ফসল উৎপাদন করছেন।

উপজেলার প্রায় সকল ইউনিয়নেই রবি মৌসুমে ফসল উৎপাদন হলেও টাঙ্গাব ইউনিয়নের ব্রহ্মপুত্র চরে শত শত একর জমিতে বছরে ৩-৪ টি ফসল হয়। উর্বর পলি মাটি হওয়ায় উৎপাদন হয় অনেক বেশী। অসংখ্য প্রান্তিক কৃষক পরিবার এক কাঠা (১০ শতাংশ), দু’কাঠা জমি বর্গা নিয়ে সারা বছর একটার পর একটা ফসল ফলান। এক কাঠা জমি থেকে একজন কৃষক বছরে প্রায় ৫০ হাজার টাকা আয় করতে পারেন। আশপাশের উপজেলার প্রায় অর্ধশত প্রান্তিক কৃষক টাঙ্গাব এলাকায় এসে জমি বর্গা নিয়ে শাক-সবজি চাষাবাদ করছেন। তবে আগে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে উৎপাদিত কৃষি পণ্য বিক্রয়ে কৃষকদের অনিশ্চয়তায় ভুগতে হতো এবং স্থানীয় বাজারে সন্তায় বিক্রি করতে হতো। এতে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হতেন উৎপাদনকারী প্রান্তিক কৃষকরা। কিন্তু এখন অবস্থা পাল্টেছে। সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের প্রচেষ্টায় সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ও বানার নদীর উপর প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সেতু নির্মাণ হওয়ায় সবচেয়ে বেশী লাভবান হয়েছেন কৃষকরা। এখন ঢাকার ব্যবসায়ীরা ছোট-বড় ট্রাক ও পিকআপভ্যান নিয়ে স্থানীয় বাজার থেকে কৃষি পণ্য ক্রয় করে নিয়ে যান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে উপজেলায় ৩০০ হেক্টর জমিতে সরিষা, ১৫০ হেক্টর জমিতে ভূট্টা, ১৫০ হেক্টর জমিতে গম, ৩২০ হেক্টর জমিতে আলু, ২৫০ হেক্টর জমিতে বেগুন, ২৭০ হেক্টর জমিতে টমেটো, ৬০ হেক্টর জমিতে ফুল কপি, ৭০ হেক্টর জমিতে বাধাকপি, ১৭০ হেক্টর জমিতে মুলা, ১০০ হেক্টর জমিতে লাল শাক, ৫০ হেক্টর জমিতে পালং শাক, ২৫০ হেক্টর জমিতে শীত লাউ, ১৯৫ হেক্টর জমিতে সীম, ৯০ হেক্টর জমিতে পুঁই শাক, কলমী ও বরবটি, ৩০০ হেক্টর জমিতে মিষ্টিকুমড়া এবং আরো ৪৫ হেক্টর জমিতে উচ্ছে ও করলা চাষ হয়েছে।

স্থানীয় যুবক শরিফ আহমেদ বলেন, সেতু ও সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় ঢাকার ব্যবসায়ীরা পিকআপ ভ্যান নিয়ে স্থানীয় বাজার থেকে উৎপাদিত পণ্য ক্রয় করে নিয়ে যায়। এতে উৎপাদনকারী কৃষক লাভবান হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার রয়েছেন। তারা সার্বক্ষণিকভাবে কৃষকদের সহযোগিতা করেন।

পাকুন্দিয়ায় ৩০০ বিঘা জমিতে সূর্যমুখী ফুল, উৎসুকদের ভীড়
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রথমবারের মতো সূর্যমুখীর চাষ হয়েছে। প্রায় ৩০০ বিঘা জমিতে কৃষি প্রণোদনার আওতায় সূর্যমুখীর চাষ করেছেন এখানকার কৃষকরা। এসব জমিতে ফুল ফুটতে শুরু করেছে।

তবে পুরোদমে ফুল আসতে আরও কয়েকদিন লাগবে। কিন্তু ইতোমধ্যে নয়নাভিরাম এ ফুলের সৌন্দর্য্য উপভোগ করতে দর্শনার্থীরা ভীড় জমাচ্ছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি পুনর্বাসন কর্মসুচীর আওতায় উপজেলার ৩০০ জন কৃষককে ৩০০ বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করার জন্য ৩০০ কেজি সূর্যমুখী বীজ সহায়তা দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি অফিস থেকে সূর্যমুখী চাষাবাদ সংক্রান্ত সকল ধরনের পরামর্শ প্রদান করে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে।

বিঘা প্রতি সূর্যমুখী জমি থেকে প্রায় ১০ মণ বীজ উৎপাদন হয়। সূর্যমুখীর বীজের বাজার মূল্য মণ প্রতি ২৫০০-৩০০০ টাকা। এটি চাষ করতে ১০০-১১০ দিন সময় লাগে।

সরজমিনে উপজেলার আঙ্গিয়াদী ব্লকের আদিত্যপাশা গ্রামে বিলভরা প্রেমনগর এলাকায় গিয়ে দেখা যায়, একসঙ্গে আট বিঘা জমিতে সূর্যমুখী ফুল ফুটে আছে। জমির তিন দিকে পানি।

এমন পরিবেশে সূর্যমুখী ফুল দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে। এখনো পুরোদমে ফুল আসেনি। কিন্তু এরই মধ্যে দূর-দূরান্তের দর্শনার্থীদের ভিড়ে মুখরিত।

বিকাল হতেই আশপাশসহ দূর-দূরান্তের লোকজন ছুঁটে আসছেন। সূর্যমুখী ফুলের সৌন্দর্য্য উপভোগ করছেন। স্মৃতিময় করে রাখতে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিচ্ছেন।

একেকটি সূর্যমুখী বাগান ভ্রমণ পিপাসুদের আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।

সূর্যমুখী চাষীরা জানান, উপজেলা কৃষি বিভাগের পরামর্শে প্রথমবারের মতো সূর্যমুখীর চাষ করেছেন। দিন যাচ্ছে আর ফুলের সংখ্যা বাড়ছে। আকারও বড় হচ্ছে।

শুরুতে কিছুটা চিন্তায় থাকলেও এখন বেশ উৎফুল্ল। দেখতেই যেন মন ভরে যায়। প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের সংখ্যা।

তারা বলেন, বিড়ম্বনা হলেও তাদের বারণও করতে পারছি না। তবে যেন জমির ক্ষতি না হয় সেজন্য দর্শনার্থীদের সর্তক করে দেয়া হচ্ছে।

চাষী রুক্কুন উদ্দিন বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহাগ ভাইয়ের পরামর্শে প্রথমবারের মতো সূর্যমুখীর চাষ করেছি। বীজ বিনামূল্যে পেয়েছি।

চাষাবাদে যে খরচ হয়েছে আর জমিতে যে পরিমাণ ফলন এসেছে তাতে আমরা এর বীজ বিক্রি করে লাভের আশা করছি।

মিজানুর রহমান নামের অপর এক সূর্যমুখী চাষী বলেন, সূর্যমুখীর ফুলের সৌন্দর্য্য উপভোগ করছি। পাশাপাশি এর বীজের ভাল কদর রয়েছে। যা বিক্রি করে আমরা আর্থিকভাবেও লাভবান হব। অন্যান্য কৃষকেরাও সূর্যমূখী চাষে আগ্রহ দেখাচ্ছেন।

আঙ্গিয়াদী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হামিমুল হক সোহাগ বলেন, ‘এ ব্লকে ৮৫ বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। যে সমস্ত জমিতে রোপা আমন পরবর্তী পতিত রেখে পাট চাষ করা হত, সেই পতিত জমিগুলোতে সূর্যমুখীর চাষ করা হয়েছে। এতে বাড়তি একটি ফসল পাওয়া যাবে।

৫, ১০, ১৫ বিঘা এভাবে ব্লক আকারে বাস্তবায়ন করেছি। যার কারণে দর্শনার্থীদের দ্বারা খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

কৃষকরা যাতে সকল প্রতিকূলতা কাটিয়ে ফসল ঘরে তুলতে পারে সেজন্য তাদেরকে সার্বক্ষণিক পরামর্শ প্রদান করা হচ্ছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল হাসান আলামিন কিশোরগঞ্জ নিউজকে বলেন, ‘এ উপজেলায় প্রথমবারের মতো সূর্যমুখীর চাষ হয়েছে। ফলনও বেশ ভাল হয়েছে। কৃষকরা লাভবান হবেন বলে আশা করছি।

অন্যান্য কৃষকরাও আগ্রহ দেখাচ্ছেন। আগামীতে এ উপজেলায় এর আবাদ বাড়বে। তৈল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির মাধ্যমে সয়াবিন আমদানি কমে আসবে বলে মনে করছি।’