আন্তর্জাতিক – angortv.com

৩৪তলার ফ্ল্যাটের দাম পরিশোধ করে ক্রেতা জানতে পারলেন ভবন ৩২তলা
চীনে এক ব্যক্তি দাম পরিশোধের পর জানতে পেরেছেন তিনি ৩৪ তলার যে ফ্ল্যাটটি কিনেছিলেন, সেটির কোনো অস্তিত্বই নেই। কারণ ভবনটি মাত্র ৩২ তলা। শেন নামের ওই ক্রেতা ২০১৩ সালে চীনের শানসি প্রদেশের শিয়ান শহরের নিকটবর্তী একটি এলাকায় অ্যাপার্টমেন্টটি কিনতে অর্থ পরিশোধ করেছিলেন। খবর এনডিটিভির।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, বহু বছর পর শেন জানতে পারেন, তিনি আবাসন-সংক্রান্ত এ কেলেঙ্কারির শিকার হয়েছেন। শেন কথিত ৩৪তম তলায় ৯০ বর্গমিটারের একটি অ্যাপার্টমেন্ট প্রতি বর্গমিটার ২ হাজার ৬৪৬ ইউয়ান দরে কিনেছেন। প্রকল্পটি ‘সীমিত সম্পত্তির অধিকার’ ক্যাটাগরির হওয়ার কারণে দাম কম রাখা হয়। এ ধরনের স্থাপনাগুলো প্রায়ই সরকারি অনুমোদন ছাড়া নির্মিত হয় এবং সাধারণ আবাসিক প্রকল্পগুলোর মতো আইনি সুরক্ষা পায় না।

২০১৩ সালে শেন ওই অ্যাপার্টমেন্টের জন্য ১ লাখ ১৭ হাজার ৭০০ ইউয়ান ডাউন পেমেন্ট হিসেবে প্রদান করেন। তিনি বলেন, প্রয়োজনীয় অনুমোদন ও সনদপত্র পরবর্তীতে জোগাড় করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিল ডেভেলপার। তবে, এ ধরনের প্রকল্পগুলো সাধারণত প্রয়োজনীয় আইনি নথিপত্র সংগ্রহ করতে পারে না।

অ্যাপার্টমেন্টটি মূলত ২০১৫ সালে হস্তান্তরের কথা ছিল, কিন্তু নির্মাণকাজের বিলম্বের কারণে সময়সীমা পিছিয়ে যায়। ২০১৭ সালে ডেভেলপার শেনকে জানান, ভবনটিতে মাত্র ৩২টি তলা রয়েছে, যার ফলে তার কেনা ইউনিটটি পাওয়া অসম্ভব।

কোম্পানিটি প্রথমে শেনকে ৩২ তলায় একটি বিকল্প অ্যাপার্টমেন্টের প্রস্তাব দিয়েছিল। কিন্তু শেন তাৎক্ষণিক বাকি টাকা পরিশোধ করতে না পারায় সেটি অন্য একজন ক্রেতার কাছে বিক্রি করে দেওয়া হয়।

গৃহহীন হয়ে শেন তার টাকা ফেরত চান। তবে ডেভেলপার জানান, তারা আর্থিক সংকটে রয়েছে এবং পুরো টাকা ফেরত দিতে পারবে না।

ওই ডেভেলপার সমস্ত যোগাযোগ বন্ধ করে দেওয়ার আগে শেন ২০২০ সালে মাত্র ২০ হাজার ইউয়ান এবং ২০২২ সালে ৫০ হাজার ইউয়ান ফেরত পেয়েছিলেন।

পরবর্তীতে শেন বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যান। কর্তৃপক্ষ ডেভেলপারকে তার অগ্রিম প্রদত্ত অর্থের অবশিষ্ট ৪৭ হাজার ৭০০ ইউয়ান এবং এর সঙ্গে ২৭ হাজার ইউয়ান সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দেয়। যদি এই অর্থ পরিশোধ না করে তাহলে ডেভলপারকে অতিরিক্ত ৪৭ হাজার ইউয়ান ক্ষতিপূরণ দিতে হবে।

ওই আদেশ সত্ত্বেও চলতি বছরের মে মাস পর্যন্ত শেন তার বকেয়া অর্থ পাননি। অ্যাপার্টমেন্টটি কেনার এক দশকেরও বেশি সময় পরেও শেন গৃহহীন এবং তার পূর্ণ ক্ষতিপূরণ পাননি। এই ঘটনাটি চীনে আইনি সুরক্ষাবিহীন স্বল্পমূল্যের সম্পত্তি কেনার ঝুঁকির বিষয়টিকে আবারও উসকে দিয়েছে।

আমি না থাকলে আজ ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকত না: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে প্ররোচিত করেছিলেন এমন দাবি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো দাবি করে তিনি বলেন, আমি না থাকলে আজ ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকত না।

বুধবার (৩ জুন) প্রকাশিত পড ফোর্স ওয়ান পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যায় না। সেই কারণেই তিনি কঠোর অবস্থান নিয়েছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন।

নেতানিয়াহুর প্রভাবের অভিযোগ প্রসঙ্গে ট্রাম্প বলেন, এ ধরনের বক্তব্য মূলত তার রাজনৈতিক প্রতিপক্ষদের কাছ থেকে আসছে। তাদের সমালোচনা করে তিনি বলেন, এসব লোক বাস্তব পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট ধারণা রাখে না।

ট্রাম্প আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার উদ্বেগ নতুন নয়। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকা কালেই তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন।

ইসরায়েলের নিরাপত্তার প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, ইরানের হুমকির মুখে দেশটি সবচেয়ে বেশি ঝুঁকিতে ছিল। তিনি বলেন, আমি না থাকলে আজ হয়তো ইসরায়েলের অস্তিত্বই থাকত না।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের অভিযোগ, এসব দেশ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, যা মার্কিন বাণিজ্য ও শ্রমিকদের জন্য ক্ষতিকর। খবর রয়টার্সের।

মঙ্গলবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর জানায়, তাদের পরিচালিত সেকশন ৩০১ তদন্তে এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়ায় নতুন শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, মেক্সিকো, পাকিস্তান, মালয়েশিয়া, তাইওয়ান, কম্বোডিয়া, গুয়াতেমালা, এল সালভাদর, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়াসহ ১৫টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। বাকি ৪৫টি দেশের ক্ষেত্রে শুল্কের হার হবে ১২ দশমিক ৫ শতাংশ।

এক বিবৃতিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, আমাদের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি বন্ধে ব্যর্থতা গ্রহণযোগ্য নয়। এর ফলে মার্কিন শ্রমিকদের বৈশ্বিক বাজারে অসম প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে।

নতুন এ প্রস্তাব এসেছে এমন সময়ে, যখন গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের জরুরি ক্ষমতা আইনের আওতায় আরোপিত শুল্ক বাতিল করে দেয়। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন নতুন আইনি কাঠামোর অধীনে শুল্ক ব্যবস্থা পুনর্গঠনের চেষ্টা করছে।

তবে প্রস্তাবিত শুল্ক থেকে জ্বালানি, বিরল খনিজ, কিছু ধাতু, গরুর মাংস, কফি, নির্দিষ্ট ফল ও সবজি, ওষুধ, জৈব রাসায়নিক এবং বিমানযন্ত্রাংশকে অব্যাহতি দেওয়ার কথা বলা হয়েছে।

এছাড়া পোশাক ও বস্ত্র খাতের জন্য একটি বিশেষ ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে, যার আওতায় নির্দিষ্ট পরিমাণ আমদানি কম শুল্কে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর জানিয়েছে, প্রস্তাবিত শুল্ক নিয়ে আগামী ৬ জুলাই পর্যন্ত জনমত গ্রহণ করা হবে এবং ৭ জুলাই একটি প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ওপর সম্ভাব্য প্রভাব ফেলতে পারে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এবং সম্ভাব্য অব্যাহতির বিষয়গুলো এখনো স্পষ্ট নয়।

‘পাগল-নিমকহারাম’ বলে ফোনে নেতানিয়াহুকে গালাগাল ট্রাম্পের
যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলার তীব্রতা বাড়ানোয় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ক্ষিপ্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নেতানিয়াহুকে পাগল কলে গালি দেন। এছাড়া তার হস্তক্ষেপে নেতানিয়াহুকে জেলে যেতে হয়নি বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

গতকাল সোমবার (১ জুন) নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের এ ফোনালাপ হয়। আজ মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, তাদের দুজনের এ আলাপটি ছিল অত্যন্ত উত্তপ্ত। এ সময় ট্রাম্প নেতানিয়াহুর ওপর নিজের রাগ প্রকাশ করেন।

এক্সিওস জানিয়েছে, গতকাল ইরান হুমকি দেয় ইসরায়েল যদি লেবাননে হামলা বন্ধ না করে তাহলে তারা আলোচনা ত্যাগ করবে। এরপরই ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করেন।

এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীকে পাগল বলা ছাড়াও নিমকহারাম হিসেবেও অভিহিত করেন তিনি। এরসঙ্গে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালানোর যে পরিকল্পনা ইসরায়েল করছিল, সেটিও থামিয়ে দিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন, যদি এখন লেবাননে ইসরায়েল হামলা চালায় তাহলে বিশ্বব্যাপী ইসরায়েল আরও একঘরে হয়ে যাবে।

আরেকটি সূত্র বলেছেন, ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেছেন, “আমার কারণে আপনাকে জেলে যেতে হয়নি।”

যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির বিচার চলছে ইসরায়েলে। ট্রাম্প নেতানিয়াহুকে এ মামলা থেকে রেহাই দিতে প্রকাশ্যে কয়েকবার আহ্বান জানিয়েছেন।

এক কর্মকর্তা বলেছেন নেতানিয়াহুকে বলা ট্রাম্পের কথার সারমর্ম ছিল এই যে— “আপনি একটা পাগল। যদি আমি না থাকতাম তাহলে আপনি জেলে থাকতেন। আমি আপনাকে রক্ষা করছি। সবাই আপনাকে এখন ঘৃণা করে। এ কারণে ইসরায়েলকে সবাই ঘৃণা করে।”

এদিকে এই ফোনালাপের পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, হিজবুল্লাহ ইসরায়েলের ওপর আর কোনো হামলা চালাবে না এবং ইসরায়েলও বৈরুতে হামলা চালাবে না।

তবে নেতানিয়াহু পরবর্তীতে এক বিবৃতিতে জানান তারা লেবাননে হামলা অব্যাহত রাখবেন। কিন্তু ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার সময় নেতানিয়াহু অনেকটাই নিচু স্বরে কথা বলেছেন বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

সূত্র: এক্সিওস

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইরাক যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অতীত ভূমিকার কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছিল ‘ভুল সিদ্ধান্ত’ এবং সেখানে মার্কিন সেনাদের যাওয়া উচিত ছিল না।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরাকে কী ঘটেছে তা দেখুন। আমরা খুব খারাপ করেছি। আমরা বোকামি করেছি। সেখানে আমাদের যাওয়া উচিত ছিল না।’

তিনি আরও বলেন, ‘আমাদের ইরানেও যাওয়া উচিত হয়নি, তবে ইরানের সক্ষমতা আছে। আমরা যদি ৯ মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে তাদের ওপর হামলা না করতাম, তাহলে এখন তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত এবং পরিস্থিতি একেবারেই ভিন্ন হতো। তখন হয়তো ইসরায়েল থাকত না, এমনকি পুরো মধ্যপ্রাচ্য নিয়েই প্রশ্ন উঠে যেত। এরপর তারা কোথায় যেত?’

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীকে বড় ধরনের আঘাত থেকে রক্ষা করেছে।

তিনি বলেন, ‘তাদের সামরিক বাহিনীকে আমরা কিছুটা আলাদা রেখেছি, কারণ আমরা মনে করি তাদের সেনাবাহিনী কিছুটা মধ্যপন্থী। কিন্তু তাদের ভেতরে আরও কিছু গোষ্ঠী আছে। আমরা তাদের লক্ষ্য করেছি। বিভিন্ন নেতৃত্বকে সরিয়ে দিয়েছি। তবে তাদের সামরিক বাহিনীকে আমরা সত্যিই আঘাত করিনি।’

তিনি আরও যোগ করেন, ‘মানুষ এটা শুনে অবাক হতে পারে, কারণ যুদ্ধে অনেক সময় ভুল হয় যেখানে সবাইকে ধ্বংস করে দেওয়া হয়। আর তখন একটি দেশ ৪০ বছরেও পুনর্গঠিত হতে পারে না।’

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশি শ্রমিক
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সোমবার (১১ মে) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে জানায়, জিবদিন এলাকায় একটি বাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ওই বাড়িতে কর্মরত অবস্থায় ছিলেন নিহত তিনজন।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার জিবদিন এলাকায় এটিই ছিল ইসরায়েলের দ্বিতীয় হামলা। হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে এখন পর্যন্ত নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে দক্ষিণ লেবাননের নয়টি গ্রামের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। দেশটির সেনাবাহিনীর দাবি, ওইসব এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা ও গোলাবর্ষণের পরিকল্পনা রয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়, জোট সরকার গঠন
ভারতের তামিলনাড়ু রাজ্যে নতুন সরকার গঠন করেছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ের জওহর লাল নেহরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। একই অনুষ্ঠানে তার মন্ত্রিসভার আরও ৯ সদস্যও শপথ গ্রহণ করেন।

রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

গত সোমবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ২৩৪ আসনের মধ্যে থালাপতি বিজয়ের দল টিভিকে এককভাবে ১০৮টি আসনে জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সীমা অতিক্রম করতে পারেনি। পরে কয়েকটি রাজনৈতিক দলের সমর্থনে জোট গঠন করে তারা সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে।

রাজভবন সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে বিজয় জানান, আরও দুটি দল তাদের সমর্থন দিয়েছে। ফলে জোটের মোট আসন দাঁড়ায় ১২০টিতে। এরপর সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমতি চান তিনি।

গভর্নর সমর্থনপত্রগুলো যাচাই-বাছাই করেন। বিশেষ করে ভিসেকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)-এর দেওয়া সমর্থনপত্রের সত্যতা নিশ্চিত হওয়ার পরই সরকার গঠনের অনুমোদন দেওয়া হয়।

পরবর্তীতে শপথ অনুষ্ঠানের সময় নির্ধারণ নিয়ে আলোচনা শেষে রোববার সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়।

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতির শীর্ষ পদে উঠে আসা থালাপতি বিজয়ের এই অভিষেক ঘিরে তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

মরণোত্তর ডক্টরেট পাচ্ছেন লিমন ও বৃষ্টি, সম্মান জানাবে মার্কিন বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। বিশ্ববিদ্যালয়টির আসন্ন বসন্তকালীন সমাবর্তন অনুষ্ঠানে আগামী ৯ মে তাদের এই সম্মাননা প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫ মে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের প্রতিনিধিত্ব করে সমাবর্তনে অংশ নিতে কনস্যুলেটের একজন কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়েছে। জানা গেছে, কনস্যুলেটের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন।

এদিকে, নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা আগামী ৬ মে দুপুর ২টায় যুক্তরাষ্ট্রের টাম্পায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে ৭ মে তার মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হবে। দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা নিচ্ছিলেন।

গত ১৬ এপ্রিল লিমন ও বৃষ্টি নিখোঁজ হন। দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর পরিবারের সদস্যরা বিশ্ববিদ্যালয়সংলগ্ন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

ঘটনার তদন্তে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে কালো ব্যাগের ভেতরে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এই ঘটনায় হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের দুটি অভিযোগ আনা হয়েছে।

বিজেপির জয় ‘অনৈতিক’ দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি-এর বড় জয়ের পর ফলাফলকে ‘অনৈতিক’ বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সদ্য সমাপ্ত এই নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৬টিতে জয় পেয়ে সরকার গঠনের পথে এগিয়েছে বিজেপি। অন্যদিকে বড় ধরনের ভরাডুবির মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি নিজ আসন ভবানীপুর থেকেও পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার ভোট গণনার সময় কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে অবস্থিত গণনাকেন্দ্রে গিয়ে তিনি অভিযোগ করেন, তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তার ভাষায়, “পুরোটা একতরফা নির্বাচন হয়েছে। আমাকে ধাক্কা দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে, অথচ নিরাপত্তা বাহিনী সামনে ছিল।”

তিনি আরও দাবি করেন, “১০০টির বেশি আসন লুট করা হয়েছে। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, এটি বিজেপির পক্ষে কাজ করেছে।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই জয় কোনোভাবেই ‘মোরাল ভিক্ট্রি’ নয়, বরং “ইমমোরাল ভিক্ট্রি”—অর্থাৎ অনৈতিক জয়। তার অভিযোগ, জোরপূর্বক ও অনিয়মের মাধ্যমে এই ফলাফল অর্জিত হয়েছে।

তবে পরাজয়ের পরও ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন তিনি। বলেছেন, “আমরা আবারও লড়ব এবং ফিরে আসব।”

নির্বাচনের ফলাফল ঘোষণার পর দলের নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিলেও, পরিস্থিতি মোকাবেলায় দ্রুত সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেত্রী।

চলন্ত বিমানের দরজা খুলে লাফ, চেন্নাইয়ে যাত্রী আটক
ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণের পর ট্যাক্সিওয়েতে চলমান অবস্থায় একটি বিমানের দরজা খুলে নিচে লাফ দেন এক যাত্রী। ঘটনাটি মুহূর্তেই বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে দেয়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভোরের দিকে রানওয়ে ছেড়ে ধীরগতিতে ট্যাক্সিওয়েতে চলার সময় ওই যাত্রী হঠাৎ দরজা খুলে লাফ দেন। যদিও এতে কোনো প্রাণহানি বা উড়োজাহাজের ক্ষয়ক্ষতি হয়নি।

এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ঘটনাটি মূল রানওয়েতে ঘটেনি এবং বিমান তখন স্বাভাবিক গতির চেয়ে কম গতিতে চলছিল। তবুও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীটি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি বিমানের ভেতরে একাধিকবার বমি করেন এবং অস্বস্তি বোধ করছিলেন বলে জানা গেছে। সেই পরিস্থিতির কারণেই তিনি এমন ঝুঁকিপূর্ণ আচরণ করেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঘটনার পরপরই পাইলট নিরাপত্তাকর্মীদের সতর্ক করলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যাত্রীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

যাত্রীর পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলার বাসিন্দা।