1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’

সড়ক সংস্কার কাজের উদ্বোধন, স্বস্তিতে ভালুকাবাসী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

ময়মনসিংহের ভালুকায় উদ্বোধন করা হলো উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ব্যবহার অনুপযোগী জনগুরুত্বপূর্ণ মাস্টারবাড়ি-পাড়াগাঁও সড়ক সংস্কার কাজের।

স্থানীয় সাংসদ আলহাজ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু আজ মঙ্গলবার দুপুরে ওই সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন। রাস্তাটি সংস্কারের কাজ শুরু হওয়ায় জনদুর্ভোগ কমবে বলে জানান স্থানীয়রা।

উদ্বোধন শেষে স্থানীয় আবদুল গণি মাস্টার উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনাসভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন সাংসদ আলহাজ কাজিম উদ্দিন আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক উমর হায়াৎ খান নঈম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু, হাজি আবদুর রহমান, আবু সাঈদ, রহিম আফরোজ শেফালী।

উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে দুটি প্যাকেজে সড়কটির তিন কিলোমিটার সংস্কার করা হবে। এর মাঝে কংক্রিট ঢালাই আড়াই কিলোমিটার ও কাপের্টিং হবে আধা কিলোমিটার। আগামী ৩০ জুন ওই সংস্কার কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি