1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

জামালপুরে সাব রেজিস্ট্রার অফিসে দুর্বৃত্তদের হানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

জামালপুরে সাব রেজিস্ট্রার অফিস, এজলাস কক্ষ, রেকর্ডরুম ও খাস কামরায় জানালার গ্রিল কেটে প্রবেশ করে আলমিরা ও লকারের তালা ভেঙে দলিলপত্রসহ বিভিন্ন নথি তছনছের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ মার্চ) দিনগত রাতে সদর উপজেলার সাব রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়িত্বে থাকা সাব রেজিস্ট্রার মো. মাহবুব হোসেন বলেন, জেলা রেজিস্ট্রার অফিসের দোতলা ভবনের নিচতলায় সদর সাব রেজিস্ট্রার অফিসের কার্যক্রম চলে। রাতে সাব রেজিস্ট্রারের এজলাসের পেছনের জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে এজলাস, অফিস কক্ষ ও খাস কামরার ৩০ আলমিরা ও লকারের তালা ভেঙে ফেলে। এসময় তারা গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র তছনছ করে। রেকর্ডরুমেরও তালা ভেঙে অনেক রেকর্ড তছনছ করেছে দুর্বৃত্তরা। তবে কোনকিছু খোয়া গেছে কিনা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

মো. মাহবুব হোসেন ইসলামপুর উপজেলা সাব রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করলেও সপ্তাহে মঙ্গলবার ও বুধবার জামালপুর সদর সাব রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

জেলা রেজিস্ট্রার মো. জহুরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে, রাতে রুহুল আমিন নামে একজন নৈশ প্রহরী ভবনের বাইরে দায়িত্ব পালন করে, তিনি গতরাতে দায়িত্ব পালন করেছে বলে জানিয়েছেন। তিনি আদৌ ছিল কিনা তা জানিনা। পুলিশ নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদ করছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি