1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

নান্দাইলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আনিসুর রহমান (৫০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনিসুর উপজেলার সদর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আহাম্মদ আলী চৌধুরীর ছেলে। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ৭টার দিকে আঠারবাড়ি রায়ের বাজার থেকে বাইসাইকেলে গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়ি ফিরছিলেন আনিসুর। রসুলপুর গ্রামে আসতেই তাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় দুবৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কোপের চিহ্ন রয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি