1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

ময়মনসিংহে করোনা সচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ মার্চ, ২০২১

সম্প্রতি করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় ময়মনসিংহে করোনা সচেতনতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুই হাজার আশি টাকা জরিমানা করেছেন। রবিবার দুপুরে নগরীর নতুন বাজার মোড়, রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

জরিমানার পাশাপাশি সাধারন মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম।

এসময় বেশ কয়েকজনকে স্বাস্থ্য বিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। এবং তাদের মধ্যে মাস্কও বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম বলেন, সম্প্রতি করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় সরকারের নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানুষকে সচেতন করার পাশাপাশি কিছু জরিমানা করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সচেতনতামূলক এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি