1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

গাজীপুরে সাফারি পার্কে বাঘের হামলায় কর্মচারী আহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ মার্চ, ২০২১

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘের মুখ থেকে বেঁচে ফিরেছেন মজনু মিয়া নামের এক কর্মচারী। তবে বাঘের থাবায় তিনি আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত মজুনকে স্থানীয় আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মজুন মিয়া বেলতলি গ্রামের শামসুল হকের ছেলে। তিনি পার্কের আউটসোর্সিং কর্মচারী হিসেবে কাজ করেন।

সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, কোর সাফারি অংশে বাঘের বিচরণ থাকে। সেখানে এনক্লোজারে বেশ কিছু বাঘ ছিল। এ সময় এনক্লোজারের সামনে হঠাৎ করে মজনু বাঘের সামনে পড়ে গেলে থাবা দেয়। পরে অন্য কর্মচারীরা বাঘটিকে সরিয়ে মজনু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মাওনা আলহেরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোলাম মেহেদী হাসান বলেন, বাঘের থাবায় আহত মজনু মিয়ার বগলের নিচে ক্ষত সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে তার বাম হাতের কাঁধ স্থানচ্যুত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি