1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জামালপুরে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ মার্চ, ২০২১

জামালপুরে শুরু হয়েছে দু দিনব্যাপী বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডির (পুরুষ ও নারী) ব্রহ্মপুত্র জোনের প্রতিযোগিতা। আজ শনিবার সকালে জামালপুর জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ ও সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান ও ময়মনসিংহ জেলা পরিষদের ১ নম্বর প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক।

উদ্বোধনী দিনে পুরুষদের প্রতিযোগিতায় ৪১-১৫ পয়েন্টে মানিকগঞ্জ জেলা দলকে হারিয়ে বিজয়ী হয়েছে টাঙ্গাইল জেলা দল। নারীদের খেলায় ৩১-১২ পয়েন্টে ময়মনসিংহ জেলা দলকে হারিয়ে বিজয়ী হয়েছে কিশোরগঞ্জ জেলা দল। এতে রেফারির দায়িত্ব পালন করেন এস এম মান্নান ও মাহবুব হোসাইন বিজন।

জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা পুলিশ আয়োজিত এ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সাতটি জেলা দল ও নারী বিভাগে পাঁচটি জেলা দল অংশ নিয়েছে। পুরুষ দলে রয়েছে টাঙ্গাইল, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, মানিকগঞ্জ, ময়মনসিংহ ও স্বাগতিক জামালপুর জেলা দল। অপরদিকে নারী বিভাগে অংশ নিয়েছে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও স্বাগতিক জামালপুর জেলা দল। কাল রবিবার (১৪ মার্চ) এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি