1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

কিশোরগঞ্জে যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ মার্চ, ২০২১

কমিটি গঠন ছাড়াই সম্মেলন শেষ হয়েছে কিশোরগঞ্জ জেলা যুব মহিলা লীগের। শুক্রবার (১২ মার্চ) বিকালে জেলা শিল্পকলা একাডেমি হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

জেলা যুব মহিলা লীগের সভাপতি সালমা হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রিয় কমিটির সহসভাপতি জাকিয়া পারভিন খানম মনি, বিশেষ বক্তা ছিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম শীলা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান।

দীর্ঘ ১৬ বছর পর সম্মেলন হলেও কমিটি গঠন করা হয়নি। জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্যদের সাথে পরামর্শ করে পরে কমিটি দেওয়া হবে বলে ঘোষণা দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি