1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ মার্চ, ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালাতক রয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় জেলার সরিষাবাড়ির কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামে স্বামীর ঘর থেকে তৃষা খাতুন (১৯) নামে ওই গৃহবধূর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করে পুলিশ। তৃষা খাতুন ওই গ্রামের শাহা আলমের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে সরিষাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক শাহাদত হোসেন জানান, এক বছর আগে শুয়াকৈর গ্রামের রহিম উদ্দিনের ছেলে শাহা আলমের সাথে একই উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরআদ্রা গ্রামের রেজাউল মণ্ডলের মেয়ে তৃষা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

শুক্রবার দুপুর ২টার দিকে স্থানীয় লোকজন শাহা আলমের ঘরের ধর্ণার সাথে তৃষা খাতুনকে ফাঁসিতে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনার পর থেকেই নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি