1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ, স্বামীর মোবাইলে দেখে ফেললেন স্ত্রী! অতঃপর…

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

অষ্টম শ্রে‌ণির এক স্কুলছাত্রী‌কে ধর্ষণ করে নিজের মোবাইলে ভিডিও ধার‌ণ করেন এক অবসরপ্রাপ্ত উচ্চ পদস্থ চাকুরিজীবী। কাজের কথা বলে বাড়িতে ডেকে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন তিনি। এ ঘটনা কাউকে বললে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন। কয়েকদিন পর স্বামীর মোবাইলেই স্কুলছাত্রীকে ধর্ষণের ওই ভিডিও দেখে ফেলেন তার স্ত্রী। এর পর বিষয়টি জানাজানি হয়।

ভূক্তভোগী স্কুলছাত্রীর পরিবার বিষয়টি জানার পর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ক‌রেন। পরে অভিযুক্ত আবদুল বারিক নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার ক‌রে‌ আদালতে সোপর্দ করেছে পু‌লিশ।

কিশোরগঞ্জের ক‌রিমগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্প‌তিবার দুপু‌রে অভিযান চা‌লি‌য়ে আব্দুল বারিককে গ্রেপ্তার ক‌রে পু‌লিশ। তিনি উপ‌জেলার জয়কা ইউ‌নিয়‌নের কামারাটিয়া গ্রা‌মের মৃত আ. জ‌লি‌লের ছে‌লে।

পু‌লিশ জানায়, আবদুল বা‌রিক গত ৫ ফেব্রুয়া‌রি দুপু‌রে তার প্রতি‌বেশী ওই স্কুলছাত্রী‌কে কা‌জের কথা ব‌লে নি‌জের ঘ‌রে নি‌য়ে যান। এক পর্যায়ে তিনি দরজা বন্ধ ক‌রে মে‌য়ে‌টি‌কে ধর্ষণ ক‌রেন। এ সময় ধর্ষ‌ণের ওই দৃশ্য নি‌জের মোবাইলে ধারণ ক‌রেন তি‌নি। ধর্ষ‌ণের কথা কাউকে বল‌লে ওই ভিডিও সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে ছ‌ড়ি‌য়ে দেওয়ার হুমকি দেন বারিক।

পরে মোবাইলে থাকা ধর্ষ‌ণের ভিডিওটি সম্প্রতি দে‌খে ফে‌লেন বা‌রি‌কের স্ত্রী। ফ‌লে এ ঘটনা মুখে মুখে ছড়িয়ে পড়ে। একইভাবে নির্যাতিতার পরিবারের লোকজনও এ ঘটনা জেনে তার সঙ্গে কথা বলে সত্যতা নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার সকালে থানায় মামলা করেন। ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে পাঠিয়ে ডাক্তা‌রি পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে।

ক‌রিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম‌মিনুল ইসলাম জানান, ৫ দি‌নের রিমান্ড চে‌য়ে বৃহস্পতিবার বি‌কেলে অভিযুক্ত আবদুল বা‌রিক‌কে আদাল‌তে পাঠানো হয়। আদালত ওই রিমান্ড আবেদনের শুননির জন্য আগামী রবিবার দিন ধার্য করে আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি