1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

মেলায় ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

কিশোরগঞ্জের বাজিতপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবদুল্লাহ আল আকাশ লাদেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হন আরও একজন। বুধবার (১০ মার্চ) রাত ১১টায় বাজিতপুর উপজেলার পিরিজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর সুমন নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এসময় অপর এক যুবক পালিয়ে যায় আটক সুমন একই উপজেলার সরারচর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের নূরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রাতে বাড়ির পাশে দক্ষিণ পিরিজপুর এলাকায় গ্রামীণ মেলায় যান ওই গ্রামের ইসাদ মিয়ার ছেলে লাদেন ও তার চাচাতো ভাই ইদ্রিস মিয়ার ছেলে সজিব রানা (১৮)। মেলায় প্রবেশের পরই দুই যুবক তাদের ওপর হামলা চালায়। একের পর এক ছুরিকাঘাতে গুরুতর আহত হন তারা।

আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান লাদেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলায় জড়িত অপর যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি