1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

জামালপুরে সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ মার্চ, ২০২১

জামালপুরে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রেখে সড়কে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (১০ মার্চ) দুপুরে জামালপুর শহরের বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন।

এ সময় সড়কের উপর অবৈধভাবে ইট, বালি, পাথরসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রেখে সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও কেউ মালিকানা স্বীকার না করায় ৫ হাজার ইট ও বালি জব্দ করে সড়ক হতে অপসারণ করা হয়। জব্দকৃত বালি স্থানীয় শেখের ভিটা জামে মসজিদের উন্নয়ন কাজে প্রদান করা হয়। পাশাপাশি সড়কের উপর নির্মাণ সামগ্রী রেখে স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি না করার জন্য সবাইকে সতর্ক করা হয়।

এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি