1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

নান্দাইলে ছাত্রকে পেটানোর দায়ে শিক্ষকের ৭ দিনের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ মার্চ, ২০২১

ময়মনসিংহের নান্দাইলে সাব্বির হোসেন (১১) নামে এক ছাত্রকে বাঁশের কঞ্চি দিয়ে পেটানোর অভিযোগে মাদরাসার এক শিক্ষককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ মার্চ) সকালে নান্দাইল পৌরসভার বালিয়াপাড়া মহল্লার আমেনা মফিজ নুরুল কুরআন নূরানি ও হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শফিকুল ইসলাম নান্দাইল পৌরসভার বালিয়াপাড়া মহল্লার আমেনা মফিজ নুরুল কুরআন নূরানি ও হাফিজিয়া মাদরাসার শিক্ষক।

সাব্বিরের বাবা জুয়েল মিয়া জানান, সকালে পড়া ভুল হওয়ার কারণে ওই মাদরাসার শিক্ষক শফিকুল ইসলাম (৪৫) বাঁশের তৈরি কঞ্চি দিয়ে ছেলেকে মারধর করেন। খবর পেয়ে আমি মাদরাসায় গিয়ে ছেলের মাথা থেকে পা পর্যন্ত লালচে আঘাতের চিহ্ন দেখতে পাই। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দিন বলেন, ‘শিশুর বাবা জুয়েল মিয়া নির্যাতনের বিষয়টি আমাকে জানালে মাদরাসায় গিয়ে শিক্ষক শফিকুল ইসলামকে আটক করি। পরে জিজ্ঞাসাবাদে তিনি নির্যাতনের বিষয়টি স্বীকার করেন।’

পরে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। শফিকুল ইসলামকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকন উদ্দীন আহামেদ, প্রাথমিক শিক্ষা অফিসার আলী ছিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি