1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ওঠা হলো না সেই মমতাজের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ মার্চ, ২০২১

প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘরে ওঠা হলো না দেওয়ানগঞ্জের বৃদ্ধা মমতাজের। প্রায় তিন মাস অসুস্থ থাকার পর মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী মধ্য রামপুরা গ্রামে বৃদ্ধ মমতাজ বেগমের নামে দুর্যোগসহনীয় উপহার ঘর বরাদ্দ হয়। এ বছর ৩ জানুয়ারি ঘরটি নির্মাণের সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন মমতাজ।

জেলা ও উপজেলা প্রশাসন তাৎক্ষণিক বৃদ্ধার চিকিৎসার দায়ভার গ্রহণ করেন। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার পর বাড়ি চলে আসেন। মমতাজের নামে ১ লাখ টাকার সঞ্চয়পত্র এবং যাবতীয় খরচ বহন করে প্রশাসন।

মমতাজের একমাত্র মেয়ে রাশেদা জানান, মঙ্গলবার তার অসুস্থ মাকে নিয়ে নতুন ঘরে ওঠার কথা ছিল কিন্তু ভোরেই তিনি মারা যান।

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ জানান, ঘরে উঠতে না পারাটা খুবই কষ্টদায়ক। মমতাজের পরিবারকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। জানাজা অনুষ্ঠানে তিনিসহ জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি