1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

নালিতাবাড়ীতে গোলা সদৃশ বস্তু উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ মার্চ, ২০২১

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের একটি ফসলি জমির মাটির নিচ থেকে গোলা সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে ওই গ্রামের জনৈক আতর আলীর জমি থেকে এটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে স্থানীয় এক যুবক ভারত থেকে বয়ে আসা ভোগাই নদীতে গোলা সদৃশ্য ওই বস্তুটি পায়। পরে ভয়ে কাউকে কিছু না জানিয়ে আতর আলীর জমিতে তা পুঁতে রাখে। বিষয়টি জানাজানি হয়ে গেলে থানা পুলিশ মঙ্গলবার বিকেলে এটি উদ্ধারে অভিযান চালায়। এ অভিযানকালে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন ও থানা পুলিশের ওসি বছির আহমেদ বাদলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার রাত ৭ টার দিকে বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, গোলাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এটি উদ্ধার করে ওই স্থানটি পুলিশ ঘিরে রেখেছে। তিনি আরো জানান, ইতোমধ্যেই বোমা বিশেষজ্ঞদলকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি