1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

কিশোরগঞ্জে দুই পর্নোগ্রাফি ব্যবসায়ী আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

কিশোরগঞ্জে দুইটি কম্পিউটার দোকানে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প অভিযান চালিয়ে মো. সবুজ মিয়া (২০) ও ইমদাদুল ইসলাম (২৫) নামের দুই পর্নোগ্রাফি ব্যবসায়ীকে আটক করেছে।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত বাজারে সবুজ মোবাইল সার্ভিসিং এবং হাসান টেলিকম নামের দুইটি কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়া দুই পর্নোগ্রাফি ব্যবসায়ীর মধ্যে মো. সবুজ মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত গ্রামের মো. বুলবুলের ছেলে এবং ইমদাদুল ইসলাম যশিয়াইল গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন এই অভিযানে নেতৃত্ব দেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মঙ্গলবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত বাজারে সবুজ মোবাইল সার্ভিসিং এবং হাসান টেলিকম নামের দুইটি কম্পিউটার দোকানে অভিযান চালায়।

অভিযানে পর্নোগ্রাফি ব্যবসায় যুক্ত মো. সবুজ মিয়া ও ইমদাদুল ইসলাম নামের দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে কম্পিউটারসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত বাজারে সবুজ মোবাইল সার্ভিসিং ও টেলিকম ও হাসান টেলিকম নামক দুইটি কম্পিউটার দোকান থেকে অবৈধভাবে সার্ভারের লেন নেটওয়ার্কের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও ডাউনলোড করে বিভিন্ন্ প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে ছড়িয়ে ও পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ এবং সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি