1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে বাবাকে হাসপাতালে দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চাহেলা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় মোটরসাইকেলচালক রবি মিয়া (২০), আশিক মিয়া (২৮) ও সিএনজিচালক আহত হয়েছেন। তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি উপজেলার মহেড়া গ্রামের হিলড়া গ্রামে।

সোমবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইলের মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী চরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাহেলা বেগম উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা গ্রামের হযরত আলীর স্ত্রী।

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, সোমবার রাত আটটার দিকে চাহেলা বেগম কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন তার বাবাকে দেখে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের চরপাড়া নামকস্থানে মির্জাপুরগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের দুই আরোহী ও সিএনজিতে থাকা চাহেলা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত পৌনে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থা চাহেলা বেগমের মৃত্যু হয়।

গোড়াই হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি