1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে আনসার সদস্যের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ মার্চ, ২০২১

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) কর্মরত শশ্রী নয়ন মোদক (২৮) নামের এক আনসার সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (৮ মার্চ) সকাল ৬টার সময় বিনার পেছন গেটে আনসার বক্সে গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শশ্রী নয়ন মোদকের মৃতদেহ উদ্ধার করা হয়।

বিনার নিরাপত্তা পরিদর্শক ছিদ্দিকুর রহমান জানান, ফজরের নামাজের পর সকাল ৬টার দিকে বিনার ডিউটিরত অপর আনসার সদস্য জামিল হোসেন শশ্রী নয়ন মোদকের মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখতে পান। তিনি খবর দিলে পুলিশ এসে নয়নের মৃতদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহত আনসার সদস্য নয়নের গ্রামের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। নয়ন গত বছরের ১৫ ডিসেম্বর বিনায় আনসার সদস্যের দায়িত্বে যোগদান করেন।

নয়ন মোদকের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে নয়ন মোদকের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি