1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

শেরপুরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ মার্চ, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উদযাপন উপলক্ষে শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আওয়ামী লীগ, শেরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ

পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণটি পাঠ করে দুই জন ক্ষুদে শিক্ষার্থী। পরে ৭ মার্চ উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি