1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

জামালপুরে কষ্টি পাথরের মূর্তিসহ আটক ৩

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ মার্চ, ২০২১

জামালপুরে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‍্যাব-১৪। শনিবার (৬ মার্চ) ইসলামপুর উপজেলার কিংজাল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জামালপুরের ইসলামপুর উপজেলার কিংজাল্লা বাজার এলাকার মৃত খোকা চন্দ্র মদকের ছেলে কালাচান চন্দ্র মদক (৫৫) ও খোকন চন্দ্র মদক (৪২) এবং শেরপুর সদর উপজেলার নাকপাড়ার মজিবুর রহমানের ছেলে মো. মাজহারুল ইসলাম।

এসময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল সেট, ছয়টি সিম ও নগদ ১৫ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। উদ্ধার হওয়া মূর্তির ওজন আনুমানিক ১২.৩ কেজি এবং আনুমানিক মূল্য এক কোটি ২৩ লাখ টাকা।

শনিবার র‍্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার উপজেলার কিংজাল্লা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকার বড় মসজিদ সড়ক সংলগ্ন কালাচান চন্দ্র মদকের বাড়ির একটি কক্ষ থেকে মূল্যবান কষ্টি পাথরের একটি মনসা মূর্তিসহ পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি