1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

ভারতে ইলিশের বিকল্প পেংবা মাছ, স্বাদে গন্ধে ‘একই’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

ভারতে ইলিশের বিকল্প পেংবা মাছ, স্বাদে গন্ধে ‘একই’

রিপোর্টার


  • আপডেট :
    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

  • বার দেখা হয়েছে

বিচিত্রা ডেস্ক : বাঙালির পাতে সবচেয়ে প্রিয় ইলিশের নানা পদ। বিশ্বের যেখানেই বাঙালির বসবাস সেখানেই ইলিশের চাহিদা তুঙ্গে। তবে সে তুলনায় ইলিশের যোগান পর্যাপ্ত নয়। অভাব মেটাতে পশ্চিমবঙ্গের কৃষি বিভাগ ইলিশের বিকল্প হিসেবে মণিপুরি ইলিশ বা পেংবা চাষের উদ্যোগ নিয়েছে। এ মাছের চাষ হচ্ছে গ্রামের পুকুরেই। এ লক্ষ্যে গত ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) পূর্ব বর্ধমানের ভাতারে মৎস্যজীবীদের মাছের পোনা ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। এদিন ভাতারে ১৮ জন চাষিকে পেংবার পোনা দেওয়া হয়। এছাড়া বর্ধমানের আরেক ব্লকে আরও ২০ জন মৎস্যজীবীকে দেওয়া হয় পোনা।
উল্লেখ্য, ভারতের মণিপুর রাজ্যের জলাশয়ে পেংবা মাছের ব্যাপক উপস্থিতি রয়েছে। পেংবা মাছ মণিপুর রাজ্যের ‘স্টেট ফিস’। এছাড়া চীন ও মায়ানমারের চিন্দুইন নদীতে ‌পেংবা‌ মাছের বিচরণ রয়েছে। এ মাছের আকার ইলিশের চেয়ে ছোট তবে স্বাদ ও গন্ধে প্রায় সমতুল্য।
বাজারে চাহিদা থাকায় এ মাছ নিয়ে নানা গবেষণা চলে ভারতে। পেংবা মাছের কৃত্রিম প্রজনন ঘটিয়েছিলেন উড়িষ্যার সেন্ট্রাল ইন্সটিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার বা সিফা’র মৎস্যবিজ্ঞানীরা। পরে পশ্চিমবঙ্গ কর্তৃপক্ষ পুকুরে চাষের উদ্যোগ নেয়।
পশ্চিমবঙ্গের মৎস্যবিদদের আশা— পাতে ইলিশের অভাব দূর করবে এই পেংবা বা মণিপুরি ইলিশ মাছ। বাজারে চাহিদা থাকায় এ মাছ চাষ করে মৎস্যজীবীরাও লাভের আশা করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি