1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ট্রাক-সিএনজি সংঘর্ষে সাংবাদিকসহ নিহত ২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ মার্চ, ২০২১

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও সিনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাংবাদিকসহ দুজন নিহত হয়েছেন।

শনিবার (৬ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৈনিক আমাদের সময় দুর্গাপুর উপজেলা প্রতিনিধি ও উপজেলার বাগিচাপাড়া গ্রামের বিশ্বেশ্বর রায়ের ছেলে বিজন কৃষ্ণ রায় (৫৮) এবং দুর্গাপুরের বংশীপাড়া গ্রামের নোয়াব আলীর ছেলে আবুল কাশেম (৩২)।

এ বিষয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, ‘বিকেলে ময়মনসিংহ ব্রিজ মোড় থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার দুর্গাপুরের উদ্দেশে রওনা হয় সিএনজিচালিত অটোরিকশা। গাছতলা বাজার যেতেই অপরদিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিজন কৃষ্ণ রায় মারা যান। এ ঘটনায় গুরুতর আহত আবুল কাশেমকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্রাক ও সিএনজি পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি