1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

কিশোরগঞ্জে প্রথম বাংলাদেশের পতাকা ওড়ান কামরুজ্জামান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ মার্চ, ২০২১

১৯৭১ সালের ৬ মার্চ শহরের অকুতোভয় ছাত্রনেতা কামরুজ্জামান কমরু কিশোরগঞ্জে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

১৯৭১ সালের ২ মার্চ ঢাকায় সর্বপ্রথম পতাকা উত্তোলন করার পর তদানীন্তন ছাত্রনেতা প্রয়াত সাবেক সংসদ সদস্য আলমগীর হোসেন ঢাকা থেকে পতাকার ডিজাইন নিয়ে আসেন। পরবর্তীতে তিনি পতাকার এ ডিজাইন গোপনে অকুতোভয় ছাত্রনেতা কামরুজ্জামান কমরুকে দেন ৷

এ ডিজাইন পেয়ে কামরুজ্জামান কমরু শহরের রথখলার মর্ডান টেইলার্সের মালিক ময়না খলিফাকে দিয়ে ১টি পতাকা তৈরি করান ৷

৬ই মার্চ সুপারি গাছ বেয়ে শহরের কালীবাড়ি মোড়ের রঞ্জিত ঘোষের দোকানের ছাদে কামরুজ্জামান কমরু উত্তোলন করেন সবুজ জমিনে লাল বৃত্তের মাঝখানে হলুদ কাপড়ে আঁকা বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা ৷

ওই সময় তার সঙ্গে ছিলেন মধু ঘোষ, মকবুল হোসেন পান দোকানদার এবং উল্কা হোটেলের কর্মচারী মিস্ত্রি মিয়া ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি