1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) অনুষ্ঠিত এই নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ১০টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত সমন্বয় পরিষদ ও সাধারণ সম্পাদকসহ ৪টি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এক বছর মেয়াদী কার্য্যনির্বাহী কমিটির নির্বাচনে ২৮৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত সমন্বয় পরিষদের প্রার্থী শাহ আজিজুল হক। এনিয়ে তিনি ষষ্ঠবার সভাপতি নির্বাচিত হলেন।

নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী মো. রাশেদুজ্জামান এনাম পেয়েছেন ১৪৭ ভোট।

এছাড়া সভাপতি পদে অপর প্রার্থী মো. গোলামুর রহমান খান পেয়েছেন ৪২ ভোট।

অন্যদিকে ২৭১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী মো. আমিনুল ইসলাম রতন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত সমন্বয় পরিষদের প্রার্থী মো. শহিদুল আলম শহীদ পেয়েছেন ২০৬ ভোট।

ফলে টানা ১২বার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এবারের নির্বাচনে হারের মুখ দেখলেন মো. শহিদুল আলম শহীদ।

আওয়ামী লীগ সমর্থিত অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা হচ্ছেন, সহ-সভাপতি গৌরাঙ্গ চন্দ্র সরকার (২৪৬ ভোট) ও মো. আব্দুর রশীদ ভূঞা (২২২ ভোট), সহ-সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান সোহেল (২৮১ ভোট), লাইব্রেরী সম্পাদক জেসমিন আক্তার মনি (২৭১ ভোট), অডিটর খন্দকার ইয়াকুব ফয়সল (২৪০ ভোট) এবং কার্যকরী সদস্য পদের ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মমিনুল হক লিটন, মোহাম্মদ আবু সাঈম, এম আবদু রউফ ও আবু সাদাত মোহাম্মদ সায়েম।

বিএনপি সমর্থিত অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা হচ্ছেন, সহ-সাধারণ সম্পাদক মো. মাহফুজুল করীম বাবু (২৭১ ভোট), সাংস্কৃতিক সম্পাদক এএম সাজ্জাদুল হক (২৬০ ভোট) এবং কার্যকরী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. মোকাছ উদ্দিন ভূঞা।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এসএম মাহবুবুর রহমান ফলাফলের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনে সমিতির ৫১৯ জন ভোটারের মধ্যে ৪৮৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি