1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

নারীকে উত্ত্যক্ত: টাঙ্গাইল ডিসি অফিসের সহকারীর এক মাসের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী রেজাউল করিমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক মো. আতাউল গনি বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউর করিম জেলা প্রশাসন কার্যালয়ের অভিযোগ ও তথ্যশাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, রেজাউল করিম কোয়ার্টারে থাকেন। তিনি পাশের কোয়ার্টারে থাকা এক নারীকে উত্ত্যক্ত করতেন। ওই নারী জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানান। তথ্য প্রমাণের ভিত্তিতে বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালতে রেজাউল করিমকে হাজির করা হলে তিনি উত্ত্যক্ত করার কথা স্বীকার করেন। পরে বিচারক সালাউদ্দিন আইয়ূবী তাকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। বৃহস্পতিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত রেজাউল করিমকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হবে বলেও জানান জেলা প্রশাসক মো. আতাউল গনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি