1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
বুধবার রাত সাড়ে ৯ টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জালশুকা কুমুদগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের হাবুল ফকির (৫৫) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর গ্রামের মৃত আ. ছাত্তারের ছেলে। আর আহত রুক্কন উদ্দিন তারাকান্দা থানার কামারগাঁও এলাকার আব্দুল বারেকের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, চালকসহ তিন আরোহী মোটরসাইকেল নিয়ে পূর্বধলার জালশুকা কুমুদগঞ্জে পৌছলে বিরিশিরিগামী একটি ট্রাক ঢাকা-(মেট্রো-ট-২৪-২৯২৭) তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাইক আরোহী হাবুল ফকির নিহত ও রুক্কন উদ্দিন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর পরই মোটরসাইকেল ও ট্রাকচালক পালিয়ে গেছেন বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসনসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর নয়ন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে ও ঘাতক ট্রাকটি জব্ধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি