1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

নেত্রকোনায় ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ মার্চ, ২০২১

নেত্রকোনার পৌর শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন ঔষধের দোকানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলাম।

এই সময় সহকারী কমিশনার জাফর আরিফ চৌধুরী এবং ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক আবদুর রশিদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, ‘ঔষধ আইনে বিশেষ মোবাইল কোর্টের অংশ হিসেবে এই আদালত পরিচালনা হয়।’

ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা, ড্রাগ লাইসেন্স বিহীন, ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে বেশ কয়েকটি ফার্মেসীকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।

এছাড়াও, মা মেডিকেল হল, খান ফার্মেসী ও ঐসিক কর্ণারকে নগদ অর্থ দন্ড জরিমানা করা হয়। সেই সাথে বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি