1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

মোহনগঞ্জে পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ মার্চ, ২০২১

নেত্রকোনার মোহনগঞ্জে শরীফ হোসাইন (২৭) নামে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠান ডাক্তার।

মঙ্গলবার দুপুর ২টার দিকে পৌর শহরের মাইলোড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শরীফ মাইলোড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

এ ঘটনায় রাত ৮টার দিকে শরীফ হোসাইনের মা মোছা. শামছুন্নাহার বাদী হয়ে ৪ জনকে আসামি করে এবং ৫-৬ জনকে অজ্ঞাত উল্লেখ করে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

আসামিরা হলেন, মাইলোড়া গ্রামের মো. খাইরুল আমিনের ছেলে মুন তাসির মুন (২১), সৈয়দ অলি আহম্মেদের ছেলে সৈয়দ শফিকুল ইসলাম সৈকত (২৫), আলী আজগর সাগরের ছেলে মাহমুদ আল নূর ওরফে সমাপ্ত (২০), টেংগাপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. মিফাত ইসলাম সাগর (২৭)।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে দুপুরে শরীফ হোসাইনকে ওই আসামিরা ক্ষুর দিয়ে হত্যার উদ্দেশে অসংখ্য আঘাত করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা আহত শরীফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ পাঠানো হয়।

এ তথ্য নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি