1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

উন্নয়নের গতি অব্যাহত রাখতে নিয়মিত কর পরিশোধ করুন : মসিক মেয়র

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহ সিটির নতুন অর্ন্তভুক্ত ওয়ার্ড সমূহের উন্নয়নে আমরা কার্যক্রম পরিচালনা করে আসছি। করোনা ভাইরাসের সংক্রমণ যদি না ঘটতো তবে এ উন্নয়ন আরো ত্বরান্বিত হত। উন্নয়নের এ গতিকে অব্যাহত রাখতে আমাদের সকলকে নিয়মিত কর পরিশোধ করতে হবে। রাস্তা বা ড্রেন যাই নির্মাণ করা হোক না কেন তার রক্ষণাবেক্ষণ যার যার অবস্থান থেকে নিজেকেই করতে হবে।

সোমবার (১ মার্চ) বিকেল ৫ টায় সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডে শম্ভুগঞ্জ এলাকায় ৩টি সড়কের নির্মাণকাজ উদ্বোধনকালে একথা বলেন মসিক মেয়র ইকরামুল হক টিটু।

মসিক মেয়র প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে শম্ভুগঞ্জ হালুয়াঘাট রোড থেকে নেত্রকোণা সড়ক পর্যন্ত ১৩৫০ মিটার আরসিসি রোড, শম্ভুগঞ্জ বাজারের মাছমহল থেকে চামড়া বাজার পর্যন্ত ৮৫০ মিটার আরসিসি রোড, শম্ভুগঞ্জ হালুয়াঘাট রোড থেকে পশ্চিম সবজিপাড়া ঈদগাহ মাঠ পর্যন্ত ৯০০ মিটার রাস্তার উদ্বোধন করেন।

এ সময় ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহজাহান, ৩১,৩২,৩৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি কাকলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল হক, সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হাসান রাজিব সহ ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি