1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ মার্চ, ২০২১

কিশোরগঞ্জের ভৈরবের স্টেডিয়াম এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভুল অপারেশনে রাশেদা বেগম রাশো নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১১টা এ ঘটনা ঘটে।

এই ঘটনার পর রোগীর স্বজনরা হাসপাতলে তাণ্ডব চালিয়েছে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হাসপাতালের কর্তৃপক্ষ ও কর্তব্যরত চিকিৎসকরা গাঢাকা দেন। মৃত প্রসূতি চার সন্তানের জননী। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী তাতালচর গ্রামের গ্রাম্য ডাক্তার আবুল বাশারের স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানায়, রবিবার বিকালে সন্তান প্রসবের জন্য ৪ সন্তানের জননী রাশেদা বেগম রাশোকে সাজেদা আলাল (প্রা.) হাসপাতালে ভর্তি করে স্বজনরা। আজ সোমবার সকাল ১১টার দিকে হেঁটে ওটিতে যান রাশেদা। তার অপারেশন করেন ডা. নাহিদা নাজনীন। অপারেশনের কিছুক্ষণ পরেই রাশেদা মারা যান বলে স্বজনরা অভিযোগ করেন। তবে বাচ্চাটি জীবিত আছে। তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে গা ঢাকা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তাররা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি