1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

মাদক ও জঙ্গীবাদ নির্মূলে কাজ করবে বাকৃবির নবনিযুক্ত প্রক্টর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ মার্চ, ২০২১

মাদক ও জঙ্গীবাদ নির্মূলে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন। তিনি বলেন, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রক্টর কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি এবং সার্বিক বিষয়ের আলোকপাত করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুষ্ঠু পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির কথা বলা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, সহকারী প্রোক্টর ড. মো. শফিকুল ইসলাম (১), ড. মো. শফিকুল ইসলাম (২), ড. আফরিনা মুস্তারি, ড. মো. রিজওয়ানুল হক, বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি মো. আবুল বাশার মিরাজ, সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি