1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

ইটনায় ইজারাদারের জেলেদের হাতে এক বর্শি শিকারী নিহত, আহত ৩

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ মার্চ, ২০২১

কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে বর্শি দিয়ে মাছ ধরতে গিয়ে ইজারাদারের জেলেদের মারপিটে মাহাবুবুর রহমান (৩২) নামে এক বর্শি শিকারী নিহত হয়েছে। এছাড়া আরো তিন বর্শি শিকারী আহত হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার এলংজুরি ইউনিয়নের কুলিরভিটা এলাকার ধনু নদীতে ইজারাদারের জেলেরা চার বর্শি শিকারীর উপর চড়াও হয়ে মারপিট করলে এই হতাহতের ঘটনাটি ঘটে। নিহত মাহাবুবুর রহমান উপজেলার এলংজুরি ইউনিয়নের মনসন্তোষ পাড়ার মৃত সোহরাব মিয়ার ছেলে।

ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম ওই যুবকের মারা যাওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।

ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম জানান, কুলিরভিটা এলাকার ধনু নদীতে বেড়জালে মাছ ধরার সময় জেলেরা চার বর্শি শিকারীকে পেয়ে তাদের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি দেয়। এতে চারজন বর্শি শিকারীরই জখম হয়।

দুপুর পৌনে ২টার দিকে এই ঘটনার পর আহতরা স্থানীয় একজন পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে যায়।বাড়িতে যাওয়ার প্রায় দুই ঘন্টা পর বিকাল ৪টার দিকে আহত মাহাবুবুর রহমান মারা যায়।

খবর পেয়ে থানা পুলিশ ও নৌপুলিশ ঘটনাস্থলে যায়। নৌ পুলিশের তত্ত্বাবধানে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

সোমবার (১ মার্চ) ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এছাড়া পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি