1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

নান্দাইলে টানা দ্বিতীয়বার মেয়র হলেন নৌকার রফিক উদ্দিন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার নির্বাচনে টানা দ্বিতীয়বার মেয়র হয়েছেন নৌকা মনোনীত মেয়র প্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়া। তিনি পেয়েছেন ১০ হাজার ৫৭ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত এএফএম আজিজুল ইসলাম পিকুল পেয়েছেন ৬ হাজার ৭৪৯ ভোট।

বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ ফখরুজ্জামান।

তিনি বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৫২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৩৮৫ জন এবং নারী ভোটার ১২ হাজার ৬৬৭ জন। পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১২টি ভোটকেন্দ্রের ৭১টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি