1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিত করেছে ইসি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এ কে এম আবদুল্লাহ বিন রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। ২৮ ফেব্রুয়ারি এই পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের কথা ছিল।

নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচন ব্যবস্থাপনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে দেওয়ানগঞ্জ পৌরসভা সাধারণ নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা এ কে এম আবদুল্লাহ বিন রশিদ প্রথম আলোকে বলেন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে খেলাপি হওয়ার কারণে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফারীন হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরে হাইকোর্টে আপিল করে তিনি প্রার্থিতা ফেরত পান। কিন্তু গতকাল বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের আরেকটি শুনানিতে তাঁর প্রার্থিতা স্থগিত হয়। ফলে কমিশন নির্বাচনটি স্থগিত করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি