1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

ইজিবাইকে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রী নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

নেত্রকোনার আটপাড়ায় ইজিবাইকের চাকার সঙ্গে গলায় থাকা ওড়না পেঁচিয়ে ঝর্না আক্তার (১০) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আটপাড়া উপজেলার স্বল্প সুনুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝর্না আক্তার জেলার বারহাট্টা উপজেলার ডেমুড়া গ্রামের নুরুজ্জামান মিয়ার কন্যা। সে ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝর্না আক্তার তার দাদীর সঙ্গে নেত্রকোনা থেকে বাড়ি ফিরছিলেন। পথে অসতর্কতাবশত তার গলায় থাকা ওড়না চলন্ত ইজিবাইকের চাকায় প্যাঁচ লাগে। এতে গুরুতর আহত হলে দ্রুত তাকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি