1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

পাকুন্দিয়ায় দেশী-প্রবাসীর কাবাডি খেলা দেখতে উপচে পড়া ভীড়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে পৌর এলাকার দিয়াপাড়া আবদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

দিয়াপাড়া দিয়ানগর যুব সমাজ এ খেলার আয়োজন করে।

ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করতে আশপাশের কয়েক হাজার দর্শক মাঠের চারপাশের ভীড় জমান। উপচেপড়া ভীড় দেখা গেছে পুরো খেলাজুড়ে। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।

বিশিষ্ট সমাজসেবক আবদুর রশিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম আকন্দ, পৌর কাউন্সিলর মো. কফিল উদ্দিন ও চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন প্রমুখ।

খেলায় দেশী একাদশ প্রবাসী একাদশের মুখোমুখি হয়। এতে প্রবাসী একাদশকে হারিয়ে জয়ী হয় দেশী একাদশ।

খেলা উপভোগ শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি