1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

৯৯৯ এ ফোন পেয়ে ধর্ষণে অভিযুক্তকে আটক করল পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে শেরপুরের শ্রীবরদী থানা পুলিশ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ৯৯৯ নম্বরে এক ব্যক্তি শ্রীবরদীর শিমুলছড়া থেকে ফোন করে জানান, তার বাড়ির পাশে এক প্রতিবন্ধী তরুণীকে (২৩) গ্রামের এক লোক বেশ কিছুদিন ধরে ধর্ষণ করে আসছে। মেয়েটি এতদিন ভয়ে কাউকে জানায়নি। মেয়েটি আজ অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের ব্যাপারটি জানায়।

৯৯৯ তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির সঙ্গে শ্রীবরদীর থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে শ্রীবর্দী থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পরে শ্রীবরদী থানার এসআই শফিক ৯৯৯ কে ফোনে জানান, তারা ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছেন।

এছাড়া অভিযুক্ত ব্যক্তিকে ধরতে তারা তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করেন। বিভিন্ন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে একই গ্রামের বেলালকে (৩২) আটক করে থানায় নিয়ে আসেন। এ বিষয়ে থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি