1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বাঁশ দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা : ছেলে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নজরুল হক চাঁন মিয়া নামের এক ব্যক্তিকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে ফারুক হোসেনকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে কথা কাটাকাটির জেরে বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন ছেলে ফারুক হোসেন।

মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, গত ২০ ফেব্রুয়ারি সকালে নজরুল ইসলাম চাঁন মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেন ছেলে ফারুক হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ১১টার দিকে নজরুল ইসলাম মারা যান। এ ঘটনার পরদিন ২১ ফেব্রুয়ারি নিহতের অপর ছেলে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতার ফারুক হোসেনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি