1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

রাঙ্গামাটি থেকে ইয়াবা এনে ময়মনসিংহে বিক্রি করতেন তারা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

তিন হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার চরগোবদিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-মো. রহমত উল্লাহ (৩৫), মো. রায়হান (১৭) ও মো. কাউসার (১৬)। তারা সবাই রাঙ্গামাটির লংগদু থানার বাসিন্দা। গ্রেফতার অপর ব্যক্তির নাম আব্দুল জব্বার। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কানুয়ারী গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিকে এসব তথ্য জানানো হয়।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, এই মাদক চক্রটি দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি থেকে মাদক এনে ময়মনসিংয়ের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছে। এ সংবাদ পাওয়ার পর তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে পুলিশ জানতে পারে, সদর উপজেলার চরগোবদিয়া এলাকায় তিন হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন চার ব্যক্তির শরীর তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় দুই কিশোরসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে তারা রাঙ্গামাটি থেকে মাদক এনে ময়মনসিংহে বিক্রি করতেন।

এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি